কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
০৭:৪৫ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্বক দ্রুত তামাটে বা ট্যান করার জন্য যে সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রা নির্দেশকারী ইউভি সূচক রয়েছে, সেটিকে উল্টোভাবে ব্যবহার করছেন ইসরায়েলের একদল তরুণ। মানুষের শরীরকে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে সতর্ক করার জন্য ব্যবহৃত এই সূচকের মাত্রা ৯, ১০ কিংবা ১১-এ পৌঁছালে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে রোদে বের হচ্ছেন। চিকিৎসকেরা এই প্রবণতা সম্পর্কে সতর্ক করে বলছেন, এ ধরনের আচরণ দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করার পাশাপাশি স্কিন ক্যানসারের ঝুঁকিও বৃদ্ধি করতে পারে।
শনিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই প্রেক্ষাপটের বিষয়টি উঠে আসে। পশ্চিম গ্যালিলির শাভেই জিয়ন সৈকতে ১৬ বছর বয়সী অ্যাবিগেইল উলফ জানিয়েছেন, যদি ইউভি সূচক ১০ বা ১১ দেখেন, তবে তিনি ভালোভাবে ট্যান হওয়ার জন্য প্রায় ৪০ মিনিট রোদে থাকেন।
ইউভি সূচকটি সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। সূচকে ১১ বা তার বেশি মাত্রা অত্যন্ত উচ্চ ঝুঁকির বিষয় নির্দেশ করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই নতুন প্রবণতায় এই সতর্কতা দ্রুত ট্যান হওয়ার জন্য উপযুক্ত সময় হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
ক্লালিট হেলথ সার্ভিসেসের সিনিয়র শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ডা. এফরাত বার-ইলান জানিয়েছেন, গত দুই বছরে তরুণ ও কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেকেই ইউভি রশ্মির ক্ষতির বিষয়টি জানেন, কিন্তু ভবিষ্যতে এর স্বাস্থ্যঝুঁকি কতটা গুরুতর হতে পারে, সে সম্পর্কে গুরুত্ব দিচ্ছেন না।
সূর্যের অতিবেগুনি রশ্মির দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইউভিএ ও ইউভিবি। ইউভিএ রশ্মি ত্বকের রঞ্জক পদার্থে প্রভাব ফেলে এবং ত্বককে তামাটে করতে সক্ষম। অপরপক্ষে, ইউভিবি ত্বকের ওপরের স্তরে ক্ষতি, সানবার্ন ঘটানো এবং কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে দায়ী। দীর্ঘসময় ধরে অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে থাকতে থাকলে ত্বকের অকাল বার্ধক্য, বলিরেখা, পিগমেন্টেশন এবং স্কিন ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়।
স্কিন ক্যানসারের মধ্যে বেসাল সেল ও স্কোয়ামাস সেল কার্সিনোমা তুলনামূলকভাবে বেশি দেখা যায় এবং যদি দ্রুত শনাক্ত করা যায়, তাহলে চিকিৎসার ফলও ভালো পাওয়া যায়। তবে মেলানোমা বেশি বিপজ্জনক। এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ মেলানোমার হার থাকা ৩০টি দেশের তালিকায় ইসরায়েলের অবস্থান ২৩তম। কিন্তু ওই দেশগুলোর মধ্যে মেলানোমায় মৃত্যুহার ইসরায়েলে সবচেয়ে কম। ইসরায়েল ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৯১ শতাংশ স্কিন ক্যানসার অত্যন্ত প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা হয়।
সানস্ক্রিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দাবিও নাকচ করেছেন ডা. বার-ইলান। তিনি জানিয়েছেন, অনুমোদিত সানস্ক্রিন নির্দেশনা মেনে ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিপরীতে, অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ত্বকের অকাল বার্ধক্য ও ক্যানসারের ঝুঁকি সম্পর্কিত বিষয়টি সুপ্রতিষ্ঠিত।
চিকিৎসকদের উদ্বেগের বড় কারণ হলো, দীর্ঘমেয়াদি ক্ষতি তাৎক্ষণিকভাবে দেখা যায় না। তরুণ বয়সে বারবার অতিরিক্ত রোদে থাকার প্রভাব বহু বছর পর গুরুতর হয়ে উঠতে পারে। ফলে, বিশেষজ্ঞরা উজ্জ্বল ট্যান হওয়ার জন্য ইউভি সূচকের উচ্চমাত্রাকে ‘সুযোগ’ হিসেবে না দেখে স্বাস্থ্যঝুঁকির সতর্ক সংকেত হিসেবেই গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ আগস্ট ২০২৬ : ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন তিনটি ওয়ানডে সিরিজের প্রথম দু'টির জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলটির নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলিন। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন আদিল বিন সিদ্দিক।
মালয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলামরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এর পাশাপাশি যুব বিশ্বকাপে খেলা পারভেজ জীবন এবং রিজান হোসেনরাও দলে অন্তর্ভুক্ত আছেন।
সূচি অনুযায়ী ১২ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচ এবং ১৪ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। উভয় ম্যাচই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৬ আগস্ট তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। ঐ ম্যাচের দল পরবর্তীতে ঘোষণা করা হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।
স্ট্যান্ডবাই : খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছে, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান বর্তমানে প্রায় ৩ শতাংশ রয়েছে। তিনি বলেছেন, এই অবদান উন্নীত করতে তারা ৬-৭ শতাংশে নিয়ে যেতে কাজ করছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি সমন্বিতভাবে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি—এই চারটি খাতের উদ্যোগ নিতে হবে। এ জন্য দেশ ও বিদেশের সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেছেন যে, সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করছে। এই লক্ষ্যে দেশের ট্রাভেল, পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাতের সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, নতুন এই প্ল্যাটফর্মটি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে সমন্বিতভাবে কাজ করার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।
মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে পর্যটন খাতের জিডিপিতে অবদান ৩ শতাংশ। সরকারের লক্ষ্য এটিকে ৬ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করা।
টেকসইভাবে পর্যটন খাতের বিকাশের জন্য তিনি বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, সংশ্লিষ্ট অংশীজনদের একত্রিতভাবে কাজ করে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। বর্তমান সরকার পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরো উল্লেখ করেন, পর্যটন খাতের সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় ক্রিকেটের সঙ্গে অভিনয় জগতের দীর্ঘদিনের যে মেলবন্ধন রয়েছে, সেটার নতুন এক উদাহরণ সৃষ্টি করেছেন রমনদীপ সিং ও চার্লি চৌহান। ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্রিকেটার রমনদীপ বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী ও রিয়েলিটি শোর পরিচিত মুখ চার্লি চৌহানকে। গতকাল (৭ আগস্ট) পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতিতে গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিয়ের পর দুজনের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা চলছেই। রমনদীপের বয়স ২৯ বছর, আর চার্লির বয়স ৩৬। অর্থাৎ, রমনদীপ চার্লির চেয়ে ৭ বছরের ছোট। রমনদীপ ও চার্লি দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিয়ের পর অভিনেত্রী জানিয়েছেন, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় ৮ বছর। বিয়ের অনুষ্ঠানে রমনদীপকে দেখা গেছে ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে। অপরদিকে, চার্লি পরেছিলেন একটি মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা। ভারী গয়নায় সেজে নববধূর সাজ সম্পূর্ণ করেন তিনি।
ইন্সটাগ্রামে বিয়ের ছবি আপলোড করে চার্লি লিখেছেন, ‘আমাদের ৮ বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।’ বিয়েতে দুই পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রমনদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু, তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিং। বিয়ের ছবি প্রকাশের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই। তাদের মধ্যে আছেন ভারত টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিলও।
চার্লি চৌহান মূলত টেলিভিশন ধারাবাহিক কাইসি ইয়ে ইয়ারিয়াতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া তাকে রোডিজ, বেস্ট ফ্রেন্ডস ফরএভার, প্যায়ার তুনে কিয়া কিয়া ও নাচ বালিয়ে ৫-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে। রমনদীপ তার স্ত্রী চার্লির চেয়ে ৭ বছরের ছোট। এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক ছিল। নাচ বালিয়ে অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, রমনদীপ সিং ভারত জাতীয় দলে থিতু হতে পারেননি। এখন পর্যন্ত ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন; সবকটিই ২০২৪ সালে। তবে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের একাদশে নিয়মিত খেলেন এই মিডল অর্ডার ব্যাটার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ