প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ই আগস্ট, ২০২৬ইং; ০৭:৪৫ পি.এম
কলাপাড়ায় দেড় বছর পর হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম উদ্বোধন করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, দেশের সব উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরন সহ এ বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার । শনিবার দুপুরের দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুসা তওিহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মংসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, দীর্ঘ প্রায় দেড় বছর পর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফের চালু হল সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার বেলা এগারোটায় ফিতা কেটে এ অপারেশন ব্যবস্থা চালু করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য। এখন থেকে সরকারী খরচে সিজারিয়ান অপারেশন করতে পারবেন গর্ভবতী মায়েরা। এতে উপকূলীয় এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"