ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির সরকারের আট মাসে সাভার-আশুলিয়ার মানুষের পরিবর্তন না দেখার অভিযোগ


বিএনপির সরকারের আট মাসে সাভার-আশুলিয়ার মানুষের পরিবর্তন না দেখার অভিযোগ

সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষ বিএনপি সরকারের ৮ মাস পূর্ণ হওয়া সত্ত্বেও প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন, নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন হচ্ছে না।

অবৈধ অটোরিকশার দাপট, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, ভাঙাচোরা সড়ক, তীব্র যানজট এবং নাগরিক দুর্ভোগের নানা সমস্যায় প্রতিদিন তারা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় বাসিন্দা, পথচারী ও কর্মজীবী মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ সরকার পরিবর্তনের পর উন্নয়ন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তনের আশা এখনো পূর্ণ হয়নি।

সাভার বাসস্ট্যান্ড, বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, পাকিজা মোড় ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় যানজট একটি সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ অটোরিকশার চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পোশাকশ্রমিকদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে মাঝে মাঝে উদ্যোগ দেখা গেলেও স্থায়ী সমাধান হচ্ছে না। কিছু সময় অটোরিকশা চলাচল বন্ধ থাকলে সড়কে স্বস্তি ফিরে আসে, কিন্তু কিছুদিন পর আবারও আগের পরিস্থিতি ফিরে আসে। এতে যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও ধারাবাহিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

সাভার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, "নির্বাচনের পূর্বে দেওয়া স্থানীয় সংসদ সদস্য গ্রিন সাভার ক্লিন সাভার কর্মসূচির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই ৮ মাসে আমরা কিছুই পাইনি। বরং দিন দিন সাভারের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।"

গেন্ডা এলাকার বাসিন্দা লুৎফর রহমান বাদল বলেন, "প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। অটোরিকশা যেখানে-সেখানে দাঁড়ায়, যাত্রীর জন্য রাস্তার মাঝখানে থেমে থাকে। যানজটের কারণে অল্প দূরত্ব যেতেও অনেক সময় লাগে। আমরা চাই, শুধু অভিযান নয়, স্থায়ীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।"

আশুলিয়ার মুদি দোকানদার আব্দুল হান্নান বলেন, "আমরা অনেক আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিজি করেছিলাম কিন্তু বর্তমান সাভার আসরের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছি।"

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

ব্যাংক কলোনির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, "আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সাভার ও আশুলিয়ায় যে পরিবর্তনের আশা করেছিলাম তা কিছুই হয়নি বরং আগের মতই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, বিভিন্ন এলাকায় জুট ব্যবসা নিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, অনিয়ন্ত্রিত যোগাযোগ ব্যবস্থা সবকিছুই আগের মত আছে।"

অন্যদিকে সড়কের পাশের ফুটপাত দখল করে হকারদের ব্যবসা পরিচালনার কারণে হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সাভার বাজার ও আশপাশের ব্যস্ত এলাকায় অনেক পথচারীকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে দুর্ভোগ বেশি হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সাভার বাজার এলাকার এক বাসিন্দা বলেন, "ফুটপাত মানুষের হাঁটার জন্য। কিন্তু অধিকাংশ জায়গায় দোকানপাট ও পণ্যের দখলে থাকায় রাস্তা দিয়ে হাঁটতে হয়। সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম, এসব সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে তেমন পরিবর্তন চোখে পড়ছে না।"

এদিকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কের ভাঙাচোরা অবস্থা নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। খানাখন্দ, পিচ উঠে যাওয়া এবং কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মোটরসাইকেল ও অটোরিকশাচালকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক সংস্কারে ধীরগতি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

আশুলিয়ার এক পোশাক শ্রমিক লুৎফর নাহার বলেন, "সকালে কাজে যাওয়ার সময় যানজট, আবার ফেরার সময়ও একই অবস্থা। রাস্তা খারাপ থাকলে দুর্ভোগ আরও বেড়ে যায়। আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও কমে যায়। আমরা চাই, সরকার মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর দিকে নজর দিক।"

স্থানীয় নাগরিকদের মতে, সাভার ও আশুলিয়ার সমস্যা শুধু যানজট বা সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিকল্পিত নগরায়ণ, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মান উন্নয়নেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিল্পাঞ্চল হওয়ায় এ অঞ্চলে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের চলাচল হয়। কিন্তু সেই তুলনায় সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারের ৮ মাসের অগ্রগতি মূল্যায়নে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কী পরিবর্তন এসেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত উদ্ধার, ভাঙাচোরা সড়ক সংস্কার এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সব মিলিয়ে সাভার ও আশুলিয়ার মানুষের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। রাজনৈতিক পরিবর্তনের সুফল যেন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও নাগরিক জীবনে প্রতিফলিত হয় এমনটাই চান তারা।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানে মাইক্রনের ১৫ হাজার কর্মীর ধর্মঘটের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


তাইওয়ানে মাইক্রনের ১৫ হাজার কর্মীর ধর্মঘটের ঘোষণা

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজির কর্মীদের একটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা করেছে। এই ধর্মঘটটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মীদের বোনাস এবং মুনাফার অংশ দেওয়া নিয়ে বিরোধের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে মাইক্রন এবং তাইচুং কারখানার কর্মীদের প্রতিনিধিত্বকারী আরেকটি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ সমাধানের জন্য মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হবে। তাওইয়ুয়ান কর্মরত শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নটি জানিয়েছে, তারা তাইচুংয়ের শ্রমিকদের প্রতি সংহতি জানাতে এবং মাইক্রনের ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে ধর্মঘটের ডাক দিয়েছে। ইউনিয়নটি কর্মীদের মুনাফার অংশ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়ার দাবি জানিয়েছে।

এই ধর্মঘটের ফলে মাইক্রনের একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে বিরোধ আরও তীব্র হতে পারে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যবহৃত সার্ভারের জন্য গুরুত্বপূর্ণ দুই ধরনের মেমোরি চিপ তৈরি করা হয়। এই চিপগুলোর মধ্যে রয়েছে ডিআরএএম এবং উচ্চগতিতে বিপুল পরিমাণ তথ্য আদান-প্রদানে সক্ষম এইচবিএম চিপ।

তাইওয়ানে মাইক্রনের প্রায় ১৫ হাজার কর্মী রয়েছেন। তাওইয়ুয়ান এবং তাইচুং কারখানার কর্মীদের প্রতিনিধিত্ব করে দুটি আলাদা শ্রমিক ইউনিয়ন। মাইক্রন জানিয়েছে, তারা তাইওয়ানে এক লাখ ৬০ হাজার কোটি তাইওয়ান ডলারের বেশি বিনিয়োগ করেছে, যা মার্কিন মুদ্রায় চার হাজার ৯০০ কোটি ডলারের বেশি।

গত সেপ্টেম্বর মাসে মাইক্রন এবং তাওইয়ুয়ানের শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ সমাধানের জন্য মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আলোচনা কোনো সমঝোতায় পৌঁছায়নি। এরপর অক্টোবরের শুরুতে ইউনিয়নটি সদস্যদের কাছ থেকে ধর্মঘটের অনুমোদন পেয়েছে।

তাইওয়ানে মাইক্রনের সবচেয়ে বড় উৎপাদনকেন্দ্রটি তাইচুংয়ে অবস্থিত। সেখানকার শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রতিষ্ঠানটির আলোচনা এখনও চলছে। তবে ধর্মঘটে যাওয়া হবে কি না, সে বিষয়ে ভোট এখনও হয়নি। তাওইয়ুয়ানের শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট কত দিন চলবে, সে বিষয়ে কিছু জানায়নি। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তারা জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইউনিয়নটি বলেছে, “আমাদের এই কর্মসূচির মাধ্যমে বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তোষ তুলে ধরব। একই সঙ্গে ন্যায্যভাবে মুনাফা ভাগ করে নেওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের দৃঢ় সংকল্পও দেখাব।” গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে মাইক্রন এবং এর কর্মীদের আলোচনায় বসে বিরোধ মেটানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক ২ কোটি ডলার বিক্রি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


বাংলাদেশ ব্যাংক ২ কোটি ডলার বিক্রি করেছে

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিক্রি করেছে, কারণ ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এটি চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রির দ্বিতীয় ঘটনা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক ১ কোটি ১৫ লাখ (১১ দশমিক ৫ মিলিয়ন) ডলার বিক্রি করেছিল।

সোমবার প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে। গত সেপ্টেম্বরে প্রতি ডলার ১২২ টাকা ৮০ পয়সা দরে বিক্রি হয়েছিল। ফলে, এবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ৮৫ পয়সা বেশি দামে বিক্রি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

নির্বাচন কমিশন (ইসি) আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর নির্ধারণ করেছে। হালনাগাদের পর ২৫ নভেম্বর চূড়ান্তভাবে ভোটার তালিকা প্রকাশ করা হবে। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। এসব নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।

ভোটার তালিকা মুদ্রণ চূড়ান্ত হবে ২৫ নভেম্বর।

ইসি সোমবার একটি নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম, তাদের মধ্যে যারা এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

এ জন্য ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানান্তর নিষ্পত্তির নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা ছিল আগস্টে। ইসির পরিকল্পনা ছিল, নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজও শুরু করার পরিকল্পনা ছিল।

তবে ভোট পিছিয়ে যাওয়ায় দেশজুড়ে ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ এনরিকে, ইয়ামালকে নিয়ে বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মেসির সঙ্গে তু্লনা শুনেই থামালেন পিএসজি কোচ এনরিকে, ইয়ামালকে নিয়ে বললেন

১৯ বছর বয়সে লামিন ইয়ামাল বর্তমানে ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট হিসেবে পরিচিত। বার্সেলোনার রাইট উইংয়ে খেলা এই বাম পায়ের ফুটবলারের সঙ্গে লিওনেল মেসির তুলনা চলছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে পিএসজির কোচ লুইস এনরিকের কাছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এনরিকে তার মতামত প্রকাশ করেছেন।

পিএসজির কোচ লুইস এনরিকে স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি লামিন ইয়ামালকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে রাজি নন। বার্সেলোনার ১৮ বছর বয়সী এই তারকাকে নিয়ে তুলনা এখন প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে।

এনরিকে নিজে বার্সেলোনায় মেসির কোচ ছিলেন এবং তার অধীনে দলটি ট্রেবল জয় করেছিল। তখন মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ মিলে একটি শক্তিশালী আক্রমণভাগ গড়েছিলেন।

এই মৌসুমে ইয়ামাল তার আগের মৌসুমের ভালো ফর্ম বজায় রেখেছেন। ১১ ম্যাচে তিনি ৯টি গোল করেছেন এবং ১০টি গোল করিয়েছেন। বুধবার রাতে তার দল বার্সেলোনা পিএসজির মুখোমুখি হবে এবং তিনি বার্সেলোনার মূল ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।

এনরিকে মনে করেন, ইয়ামালের উচিত নিজের পরিচয় তৈরি করা। মেসির ছায়ায় থাকা তার জন্য উপযুক্ত নয়। তিনি তরুণ খেলোয়াড়ের উন্নতির প্রশংসা করেছেন, তবে মেসিকে সর্বকালের সেরা হিসেবে মানেন। তাই অন্য কারও সঙ্গে তার তুলনা করা অন্যায় বলে এনরিকের মত।

সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমার মনে হয় লামিন একটি কাজ খুব ভালো করছে। সে লামিন ইয়ামালই হতে চায়। সে খেলার নানা দিকে উন্নতি করছে। সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সঙ্গে অন্য কাউকে তুলনা করলে কেউই জিতবে না।’

তিনি আরও যোগ করেন, ‘লামিন নিজের সেরা রূপটা হতে চায়। অন্যের সঙ্গে নিজেকে না মেলানোই ভালো। সে খুব বুদ্ধিমান।’ বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তিনি এসব মন্তব্য করেন।

এনরিকে মনে করেন, ইয়ামাল পিএসজির জন্য একটি বড় হুমকি। তার মতে, ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার হাতে বল কম দেওয়া। হ্যান্সি ফ্লিকের দলের বিপক্ষে এটি করা কঠিন, তিনি তা স্বীকার করেছেন। তাই তিনি খেলোয়াড়দের নিজেদের শক্তির ওপর ভরসা রাখতে বলেছেন।

তিনি বলেন, ‘খুব সহজ। ওকে বল পেতে দেওয়া যাবে না। কারণ বল পেলেই বিপদ। লামিনকে আটকানোর সেরা উপায় হলো বার্সেলোনাকে বলই না পেতে দেওয়া। আমাদের জন্য এটাই আদর্শ অবস্থা। কিন্তু তা হবে না। কারণ বার্সেলোনার বিপক্ষে খেলা কতটা কঠিন, আমরা জানি।’

৫৬ বছর বয়সী এই কোচ আরেকটি বিষয় উল্লেখ করেছেন। ইয়ামালকে নিয়ে ভাবলে পিএসজির চলবে না। কারণ বার্সেলোনার পুরো দলেই মান রয়েছে। তাই পিএসজিকে সতর্ক থাকতে হবে এবং সবাই মিলে রক্ষণ সামলাতে হবে।

শেষে তিনি বলেন, ‘আমরা জানি ওদের দলে অসাধারণ মানের খেলোয়াড় আছে। শুধু লামিন নয়। রাফিনিয়া, পেদ্রি, কুবার্সি, হোয়ান গার্সিয়া... অনেকেই আছে। আমরা মনোযোগী ও সতর্ক থাকব। ওকে আমাদের দল হিসেবেই হারাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%