০৬:০৭ পি.এম
ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি হারুন অর রশীদ (৬০) নামের এক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় কারাগার থেকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে কারারক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতিকালে চার কলেজ শিক্ষার্থী আটক
কারাসূত্রে জানা যায়, হারুন অর রশীদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার কয়েদি নং ৩৭৩৯/এ। গ্রামের বাড়ি রাজবাড়ি সদর উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম মৃত হোসেন ভূইয়া।
তিনি গোয়ালন্দ থানার ৩০৬/১৩ ধারা আত্মহত্যা প্ররোচনার মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন