শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সন্তান হত্যার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছিলেন। আলোচিত মামলায় জুরিরা শেষ পর্যন্ত কোনো রায় দিতে পারেননি। ছয় সপ্তাহের বিচারপ্রক্রিয়া এবং প্রায় ৪০ ঘণ্টা আলোচনা শেষে ১২ সদস্যের জুরি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক উইলিয়াম সুলিভান শুক্রবার মামলাটিতে মিসট্রায়াল ঘোষণা করেন।
ম্যাসাচুসেটসের এই বহুল আলোচিত মামলার আসামি লিন্ডসে ক্ল্যান্সি নিজের তিন সন্তানকে হত্যার কথা অস্বীকার করেননি। তবে তিনটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন যে, সন্তানদের হত্যার সময় ক্ল্যান্সি প্রসবোত্তর সাইকোসিসে আক্রান্ত ছিলেন। ফলে ওই সময় তার কর্মকাণ্ডের ওপর স্বাভাবিক নিয়ন্ত্রণ ছিল না।
মামলাটি নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্পও। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ক্ল্যান্সির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি এবং মামলাটির আবার বিচার হতে পারে বলেও ধারণা দেন।
সন্তান হত্যার ঘটনা
প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালে ম্যাসাচুসেটসে নিজেদের বাড়িতে ক্ল্যান্সি তার তিন সন্তানকে হত্যা করেন। নিহতরা হলো ৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান।
ঘটনার বিস্তারিত বর্ণনায় বলা হয়েছে, সন্তানদের গলায় ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে হত্যার পর ক্ল্যান্সি নিজেকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন ক্ল্যান্সি।
বর্তমানে ৩৬ বছর বয়সী সাবেক নার্স ক্ল্যান্সি একটি রাষ্ট্রীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে রয়েছেন।
জুরিদের আলোচনায় অচলাবস্থা
ছয় সপ্তাহ ধরে চলা বিচার শেষে রায় নিয়ে সাত দিন আলোচনা করেন ১২ সদস্যের জুরি। প্রায় ৪০ ঘণ্টার আলোচনা শেষে একজন জুরি ক্ল্যান্সিকে খালাস দেওয়ার বিষয়ে একমত না হওয়ায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্যানেলটি।
যুক্তরাষ্ট্রের আইনে ফৌজদারি মামলায় কাউকে দোষী সাব্যস্ত করতে জুরিদের সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন। তাই মতৈক্যে পৌঁছাতে না পারলে তাকে হাং জুরি বলা হয়। এমন পরিস্থিতিতে বিচারক মিসট্রায়াল ঘোষণা করতে পারেন।
ফলে ক্ল্যান্সি খালাসও পাননি, আবার দোষীও সাব্যস্ত হননি।
রায় নিয়ে জুরিদের আলোচনার শেষ পর্যায়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে। ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন অভিযোগ করেন, একজন জুরি যুক্তিসংগত সন্দেহ নিয়ে আদালতের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছেন না। ওই জুরিকে সরিয়ে দেওয়ার আবেদনও করেন তিনি।
তবে বিচারক সুলিভান সেই আবেদন প্রত্যাখ্যান করেন। এরপর জুরিদের আবার আলোচনায় পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা পর তারা বিচারকের কাছে ফিরে জানান, কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
এর পরই মিসট্রায়াল ঘোষণা করেন বিচারক। জুরিদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।
মামলা আবারও আদালতে যেতে পারে
মিসট্রায়াল ঘোষণার অর্থ মামলাটি শেষ হয়ে যাওয়া নয়। ক্ল্যান্সির বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ বহাল রয়েছে। এখন প্রসিকিউশন চাইলে একই অভিযোগে নতুন করে বিচার শুরু করতে পারে। আবার চাইলে মামলাটি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করতে পারে।
রেডিংটন এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিলের চেষ্টা করেন। মামলার রায় স্থগিত রাখার আবেদন নিয়ে তিনি ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। তবে আদালত তার আবেদন প্রত্যাখ্যান করেন।
পরে ক্ল্যান্সির আইনজীবী জানান, মিসট্রায়াল পুনর্বিবেচনার জন্য তিনি আবার আবেদন করবেন। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে আলোচনা হতে পারে।
আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। সেদিন প্রসিকিউশনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও স্পষ্টতা পাওয়া যেতে পারে।
প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ জানিয়েছেন, নতুন করে বিচার করা হবে কি না, তা নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, তাদের বিশ্বাস, সন্তানদের হত্যার সময় ক্ল্যান্সি নিজের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণে ছিলেন এবং এ বিষয়ে মামলায় প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
অন্যদিকে, আদালতের বাইরে রেডিংটন দাবি করেন, একজন জুরির আপত্তি না থাকলে বাকি ১১ জন ক্ল্যান্সির পক্ষে রায় দিতে প্রস্তুত ছিলেন। তবে জুরিদের অভ্যন্তরীণ আলোচনা গোপনীয় হওয়ায় এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনায় ক্ল্যান্সির মামলা
ক্ল্যান্সির মামলাটি শুধু আদালতকেন্দ্রিক থাকেনি। প্রসবোত্তর সাইকোসিস এবং সন্তান হত্যার ক্ষেত্রে মানসিক অসুস্থতার দায় নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে।
বিচারের কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিদিন ২০০-র বেশি সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। ক্ল্যান্সির সমর্থকেরাও বিভিন্ন সময়ে আদালতের বাইরে জড়ো হন।
মিসট্রায়ালের পর ক্ল্যান্সির ভবিষ্যৎ আইনি অবস্থান এখন নির্ভর করছে প্রসিকিউশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর। আগামী ২৯ সেপ্টেম্বরের শুনানিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।
,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিআইবি বাঁচাও - ফারুক ওয়াসিফকে হটাও শ্লোগানের মধ্য দিয়ে আজ ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবু বকর সিদ্দিক ভূইঁয়া ,ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাজিব তালুকদার, বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক সজীব তালুকদার,ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো: নাসির উদ্দিন,সিনিয়র সাংবাদিক নীলিমা, সাংবাদিক জোটের সভাপতি ইকবাল হোসেন সরদার,সাংবাদিক আজিজুল ইসলাম যুবরাজ প্রমুখ।
মানবন্ধনে সাংবাদিকরা বলেন,
গত ১৮ মাসে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অনিয়ম, চুরি, দুর্নীতি, নিয়োগ বানিজ্য করে যাচ্ছেন।প্রদানমন্ত্রী,তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন,দ্রুত পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে অপসারন করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা বরেন,২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পিআইবি মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফ যোগদান করে বিধি বর্হিভূত ভাবে পরিচালক (প্রশাসন), উপ-পরিচালক, সিনিয়র রিসার্স আফসার, সিনিয়র প্রশিক্ষক সহ বিভিন্ন পদে অস্থায়ী ভাবে অর্থের বিনিময়ে তার বন্ধু, বান্ধবী ও আত্মীয়দের-কে নিয়োগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের জাতীয়তাবাদী ছাত্রদলের (সাবেক) প্রেসিডেন্ট পারভীন সুলতানা রাব্বী (লাকী) গত ১৭ বছর আওয়ামীলীগের চরম অন্যায় অত্যাচার, পদোন্নতি বঞ্চিত ও নির্যাতনের স্বিকার হয়েছেন। তিনি যোগদানের পর থেকে বিএনপি ঘরানার কর্মকর্তা ও কর্মচারীদের উপর আবার ও নির্যাতন নিপিড়ন শুরু হয়।
পারভীন সুলতানা রাব্বী (লাকী)-কে জেন্ডার বিষয়ক কর্মশালার মডিউল তেরী করেন। উক্ত তৈরী করা মডিউলটি ফারুক ওয়াসিফ তার ঘনিষ্ঠ বান্ধবী অস্থায়ী সহযোগী অধ্যাপক মনিরা শরমিন নামে পরিচালনার দায়িত্ব। ফারুক ওয়াসিফ-এর অনিয়ম, চুরি, দুর্নীতি, অবৈধ্য নিয়োগ নিয়ে কথা বললে ফারুক ওয়াসিফ তথ্য সচিবের মাধ্যমে নিমকোতে বদলি করানো হয় লাকিকে।
অর্থিক অনিয়ম ও অস্থায়ী ভাবে পরিচালক নিয়োগ নিয়ে কথা বললে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হিসাব রক্ষক (চ.দা.) মো: আলী হোসেনকে ১-বছর চাকুরী বাকী থাকতে তাকে অবসর দেয়া হয়।
ফারুক ওয়াসিফ বিএনপি ঘরাণার সকলকে নানাভাবে হয়রানি করছে।
রিসার্স অফিসার মিসেস কামরুন নাহার-কে ইনঅ্যাকটিভ করে রাখা হয়েছে। তাকে নানা ভাবে হামকি হুমকি দিচ্ছে।
প্রশিক্ষক মোহামমদ শাহ আলম-কে সোকজ দিয়ে চাকুরীচ্যুত করার চেষ্টা করছেন।
এম এলএসএস মো: মাহবুব আলম-কে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করেছেন।
এ ছাড়া বিএনপি ঘরানার কামরুন নাহার, মো: নিজাম উদ্দিন, মিজানুর রহমান সরকার, আবদুল্লাহ আল মামুন, মাহবুবুল আলম, আব্দল জব্বার, ইসলাম সিকদার, শাহ মো. গোলাম রহমান মজনু, মো. সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ ইসলাম, আমিরুল ইসলাম-কে নানা ভাবে তার পালিত বাহিনী দ্বারা অত্যাচার, নির্যাতন ও চাকুরী খাওয়ার হুমকির মধ্যে রেখেছেন।
অবসর প্রাপ্ত একেএম ফরিদ উদ্দিন-এর দেনা পাওনা চাইতে গেলে ডিজি তাকে অফিস থেকে রেব করে দেন।
স্থায়ী ভাবে কর্মরত সকলের নামে সচিব স্যারের কাছে মিথ্যা বনোয়াট তথ্য উপস্থাপন করে তার নিজের অনিয়ম, চুরি, দুর্নীতি, নিয়োগ বানিজ্য ও কুকীর্তি আড়াল করছেন।
তারুণ্যের উৎসব-২০২৫, জুলাই গণ অভ্যুত্থান: সংহতি ও প্রত্যাশা বিষয়ক সেমিনার, গণ আন্দোলনের দিশা ও দর্শণ বিষয়েক সেমিনারের নামে একই দিনে ৪-টি কর্মশালা দেখিয়ে তেইশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচ শত টাকার ভুয়া বিল ভাউচরের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা, টিভি নিউজ, অনলাইন পত্রিকা সহ ফেসবুকে বহু লেখা লেখি চলছে।
সদ্য সমাপ্ত সরকারী অডিট ফারুক ওয়াসিফ-এর ২০২৪-২৫ অর্থ বদরের মাত্র নয় মাসের কর্মকান্ডের উপর ১৭-টি অডিট আপত্তি করেছে।
যার মধ্যে রয়েছে আর্থিক অনিয়ম, অবৈধ্য নিযোগকৃত দের প্রদত্ত বেন বোনাস, তারুণ্যের উৎসব-২০২৫ নামে ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা নগদে বিল পরিশোধ, এক খাতের টাকা অন্য খাতে ব্যয়। ফারুক ওয়াসিফ আপত্তি নিয়ে তিনি কর্মকর্তাদের বলছেন, এ সব কিছু হবে না তথ্য সচিব-কে সব অবহিত করা হয়েছে। তথ্য সচিব আমাকে বলেছেন আপনি চিন্তা করবেন না আমি অডিটের ডিজি বলে আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করব। আপনি যত দ্রুত পারেন অস্থায়ীদের স্থায়ী করার ব্যবস্থা নেন।
এই সব কাজে সহযোগিতা করছে পিআইবির সুবিধাভোগী কয়েকজন কর্মকর্তা, কর্মচারী এর মধ্যে এক জন অবসর গ্রহণকারী হিসাব অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী যাকে বর্তমান মহাপরিচালক বিধিবর্হিভূত ভাবে অস্থায়ী ভাবে উচ্চবেতনে উপ-পরিচালক প্রশাসন পদে বসিয়ে অবৈধ্য ভাবে আয়ন বায়ন কর্মকর্তার দায়িত্ব দিয়ে চুরি, দুর্নীতি ও লুটপাট করে যাচ্ছেন। একজন অস্থায়ী ভাবে কর্মরত কর্মকর্তা কখনই সরকারী অর্থ লেনদেনের আয়ন বায়ন কর্মকর্তা হতে পারে না।
এ ছাড়া ফারুক ওয়াসিফ-কে অবৈধ কাজে সহযোগিতা করা, তার পক্ষে কথা বলা, স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের রুমে রুমে গিয়ে ভয় ভীতি দেখান কয়েকজন কর্মচারী-কে অবৈধ্য ভাবে পদোন্নতি, উচ্চতর গ্রেড, কোর্সের আর্থিক সুবিধা প্রদান তরার মাধ্যমে অফিসে ভীতিকর পরিস্থিতি তৈরী করে রেখেছেন।
বর্তমানে আওয়ামীলীগের সয়ে নিয়োগকৃতদের সংগে নিয়ে বিএনপি বিতাড়িত করানো কাজে ব্যস্ত। অন্য দিকে তিনি বিএনপির উপর মহলে নিজেকে যোগাযোগের মাধ্যমে নিজেকে বিএনপি সাজার চেষ্ঠা করছেন। ২০০৯-২০২৩ পর্যন্ত প্রথমআলো ও সমকালে বিএনপির বিরদ্ধে বহু সম্পাদকীয় লিখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নে এক কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, এখলাসপুর মৌজায় জি. আর. রশিদ আহমেদ ও জি. আর. তৌফায়েল আহমেদের বাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা করছেন নাসির উদ্দিন তরুণ। ভুক্তভোগী মো. আসিফ আরেফিন আহমেদ অভিযোগ করেন, গত ৩১ আগস্ট আয়োজিত একটি সংবাদ সম্মেলনে কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ তাদের পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্পত্তি ও বাড়িঘর নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জি আর রশীদ ও জি আর তোফায়েল আহমেদ ওই বাড়ির ১১৩ শতাংশ জমির অংশ ক্রয় করেছেন। কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ বাড়িটি নিজের নামে করে নেওয়ার জন্য নানা চক্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মৃত জি. আর. রশিদ আহমেদ মোট ১১৩ শতাংশ জমির মালিক ছিলেন। তার ওয়ারিশদের কাছ থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৩২ শতাংশ জমি ক্রয় করেন আবুল কাশেম। মৃত জি. আর. রশিদ আহমেদের ওয়ারিশ হিসেবে তার স্ত্রী জোহরা আহমেদ, ছেলে আসিফ আরেফিন আহমেদ এবং মেয়েরা শারমিন হোসেন, নাজনীন আহমেদ ও তাজনীম আহমেদ ওয়ারিশসূত্রে সম্পত্তির মালিক হন। তারা নামজারি খতিয়ানের মাধ্যমে খাজনা পরিশোধ করে জমি ভোগদখল করে আসছিলেন। পুরাতন ঘরটি সংস্কার করতে গেলে তরুণ গং তাদের ওপর হামলা চালায়। ভুক্তভোগীরা প্রকৃত ঘটনা তদন্ত করে তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবুল কাশেম, মো. আসিফ আরেফিন আহমেদ, জোহরা আহমেদ, শারমিন হোসেন ও নাজনীন আহমেদসহ অন্যরা।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন তরুণ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমান পরিক্ষা-২০২৬ সালে পরীক্ষায় জিপিএ ফাইভ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টিসিসিতে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমান লিটন।
ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের
সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,
উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন ও মোঃ আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক মাহবুব, ত্রিশাল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান রনি প্রমূখ।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোশারফ হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঠবাড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন আন্তস্কুল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার, মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বি, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার এবং কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। এছাড়া, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় মঠবাড়িয়ার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ