ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার


রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনুমানিক গতকাল (বৃহস্পতিবার) বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

আজ (শুক্রবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ গুরুত্বপূর্ণ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) এবং অনিক হাসান (২৫)।

আরও পড়ুন: শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

এদের মধ্যে কিছু অপরাধী রয়েছেন যারা নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া-কানাডার ভিসার প্রলোভনে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


অস্ট্রেলিয়া-কানাডার ভিসার প্রলোভনে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ প্রদানের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, জাল কাগজপত্র এবং ভুয়া ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মারিফুল ইসলাম (২১) এবং বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. ছায়েদুল হক অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়ার আশায় আসামিদের কথায় বিশ্বাস করে একাধিক সময়ে বিকাশের মাধ্যমে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্ট চার্জসহ বিভিন্ন খাতে ধাপে ধাপে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু পরে আরও অর্থ দাবি করা হলেও বিদেশে পাঠানোর কোন কার্যকর ব্যবস্থা না হওয়ায় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মারিফুল ইসলাম ও বাচ্চা বাউ ওরফে হাসিনুরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং ৯টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন জেলার বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছিলেন বলে জানা যায়। গ্রেফতারকৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’

"আগে দেশ, আগে মাতৃভূমি। ক্ষমতার লোভে আমরা দেশকে পিছিয়ে দেব না। আদর্শ পদদলিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতা চায় না।"—এমন মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এবং সংগঠনের জেলা উপদেষ্টা আলহাজ আজহার উদ্দিন মোড়ল।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ মাদারীপুর জেলা মডেল মসজিদের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় কমিটি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি তরুণদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী আইইউটির ১৭তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত আইইউটির শিক্ষার্থী মীর মোজাম্মেল হোসেন নাইম, জোবায়ের আলম সাকিব ও মুবতাসিম রহমান মাহিনের প্রতি শ্রদ্ধা জানান।

নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের একজন সংগঠক উল্লেখ করে শিমুল বিশ্বাস জানান, শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত করার সমন্বয়কের দায়িত্বও তিনি পালন করেছেন। তিনি ছাত্রজীবন থেকেই পরিবহন খাতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পৃক্ততার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ একটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী আয়োজন, যা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বাস্তবমুখী প্রযুক্তি চর্চায় উৎসাহিত করবে। সফল আয়োজনের জন্য তিনি আইইউটি কর্তৃপক্ষ, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইইউটি অটোমোবাইল সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।

শিমুল বিশ্বাস বলেন, আইইউটি হলো ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি করেছে।

তিনি জানান, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বৈদ্যুতিক যানবাহন, স্মার্ট উৎপাদন ব্যবস্থা, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ প্রেক্ষাপটে ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ শুধু একটি প্রযুক্তি উৎসব নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন ধারণার বিকাশ ঘটে, তরুণেরা গবেষণায় উদ্বুদ্ধ হয় এবং অর্জিত জ্ঞানকে বাস্তবসম্মত সমাধানে রূপ দেয়।

তিনি জানান, বিভিন্ন প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, প্রকৌশল নকশা, রোবোটিক্স, ইঞ্জিন সংযোজন, সিমুলেশন এবং অটোমোবাইলভিত্তিক নানা কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী চিন্তা ও বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের ছোট ছোট উদ্ভাবনী ধারণাই ভবিষ্যতে বড় শিল্পপ্রতিষ্ঠান, যুগান্তকারী গবেষণা এবং নতুন কর্মসংস্থানের ভিত্তি হয়ে উঠতে পারে।

দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে তরুণ প্রজন্মকে উল্লেখ করেন তিনি। তাদের মেধা, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্প বাংলাদেশের জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করতে পারে। এ জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, কারিগরি দক্ষতা উন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি বলেন, “উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং মেধাবী মানবসম্পদই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।” তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণ করতে হলে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইইউটির উপাচার্য, শিক্ষক, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাগণ, আইইউটি অটোমোবাইল সোসাইটির সদস্য, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। সমাপনী বক্তব্যে গণচীনের নেতা ও রাজনৈতিক চিন্তাবিদ মাও সে তুং-এর একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, পৃথিবীর ভবিষ্যৎ তরুণদের হাতেই। তিনি আশা প্রকাশ করেন, আইইউটির শিক্ষার্থীরা ভবিষ্যতে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’ সফলভাবে নতুন উদ্ভাবনের পথ সুগম করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে এবং জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর করার উদ্দেশ্যে গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ কার্যকর করার জন্য খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা একটি গণসমাবেশ সংগঠিত করেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষণানুসারে জুলাই মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনোপ্রকার টালবাহানা জনগণ মেনে নিবে না। দেশে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের কোনো বিকল্প নেই। দেশের সর্বস্তরের জনগণকে এই বিষয়ে সোচ্চার হতে হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে তরান্বিত করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, "জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল এই নতুন বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তে অর্জিত সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি দেশের মানুষ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং দেশের শাসনব্যবস্থায় ইনসাফ ও খেলাফত প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।"

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%