ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ১৪৩০


ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ১৪৩০

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে। এছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এর পাশাপাশি, সাড়ে ৩ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। উদ্ধারকাজে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এই দুর্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করেছে যে, প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭২ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার উদ্ধারকারী দল ১১ বছর বয়সী এক কিশোরকে জীবিত বের করে আনে।

সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তা করতে ইতালি, ব্রাজিল ও স্পেন থেকে এরই মধ্যে ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তবে লা গুয়াইরায় অন্তত ১০০টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। জরুরি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল দুই ভূমিকম্পের পর আরও ৪৩০টির বেশি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে।

এখনও জীবিতদের খোঁজ চলছে উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে, যেখানে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়াও চলছে। সরকার জানিয়েছে, অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬০ শতাংশ পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকাসহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানাচ্ছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। তারা বলছে, তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষে হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ।

আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক পাগলির বাজারে মানুষের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৪৬ এম


ঐতিহাসিক পাগলির বাজারে মানুষের সমাগম

শত বছরের ঐতিহ্য এবং লোকবিশ্বাসের আশেপাশে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে পাগলির বাজার বসেছে। একদিকে বিভিন্ন বয়সের মানুষের পদচারণার সঙ্গে, দেশের বিভিন্ন খাবার, মুড়ি-মুড়কি, জিলাপি, স্থানীয় কুটির ও মৃৎশিল্পীদের তৈরি নিজের নানা সামগ্রী এবং খেলনার পসরার মাঝে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

প্রতিবছরের মতো গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবারে শনিবার (২৭ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত একদিনের জন্য পাগলির বাজারের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, মেলার প্রবেশমুখে পাগলির কবর ঘিরেও মানুষের ভিড় ছিল। কবর ঘিরে কেউ এসেছেন মানত পূরণে টাকা, জিলাপি কিংবা মিষ্টি নিয়ে।

প্রতিবছর পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের শেখপাড়া গ্রামে আশুরার পরদিন, মহররম মাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মাঠের অভাবের কারণে গ্রামের কাঁচা সড়কের দুপাশ জুড়ে বসে যান সারি সারি দোকান। চারদিকে জিলাপি ভাজার সুগন্ধ, রঙিন বেলুন, খেলনা, বাঁশির সুর এবং শিশুদের উচ্ছ্বাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে।

কেনাকাটার পাশাপাশি শত বছরের গ্রামীণ ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করতে দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসেন।

শেখপাড়া গ্রামের বাসিন্দা আশিকুর রহমান সময় সংবাদকে বলেন, ‘ছেলেকে নিয়ে পাগলির বাজারে এসেছি। অনেক ভালো লাগছে, বিভিন্ন ধরনের দোকান ও আয়োজন পাগলির বাজারকে ঘিরে শুরু হয়েছে।’

সুজন ইসলাম সময় সংবাদকে বলেন, ‘এই মেলাটি দীর্ঘ বছরের মেলা। কাউকে আয়োজনের জন্য সিদ্ধান্ত নিতে হয় না। প্রতিবছর এই সময়ে বিভিন্ন দোকান এসে বসে। এটা একটা উৎসবের আয়োজন হয়।’

শেফালী আক্তার সময় সংবাদকে বলেন, ‘এই এলাকায় একজন পাগলি বসবাস করতেন। তার মারা যাওয়ার পর থেকে এই বাজার বা মেলার আয়োজন হয়ে আসছে। এই আয়োজনের সঠিক সময় বা ইতিহাস কেউ জানে না। তবে এখানে অনেকেই পাগলির কবরে এসে মানত করেন। এরপর পরিবার পরিজন নিয়ে মেলায় কিছু সময়ের জন্য সময় কাটান।’

স্থানীয়দের ভাষ্য, বহু বছর আগে আমিরন নামে এক মানসিক ভারসাম্যহীন নারী এই গ্রামে বসবাস করতেন। আশুরার সময় তিনি কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইমাম হাসান-হোসাইনের স্মরণে রচিত মার্সিয়া শুনাতেন গ্রামবাসীদের। মৃত্যুর পর তাকে গ্রামের সড়কের পাশে সমাহিত করা হয়। সেই সময় থেকেই তার কবর ঘিরে শুরু ঘটে ফাতেহা পাঠ ও মানতের প্রচলন। সময়ের সঙ্গে সঙ্গে ঐ আয়োজনই পরিচিতি পায় পাগলির বাজার নামে।

বাজারে বসা দোকানীরা বলেন, প্রতিবছর এই মেলা ও বাজারকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

স্থানীয় শিক্ষক আতাউর রহমান সময় সংবাদকে জানান, স্থানীয় বয়ঃজ্যেষ্ঠদের কাছ থেকে শুনেছি, এক সময় আমিরন নামে এক ভারসাম্যহীন নারী এই গ্রামের বাসিন্দা ছিলেন। আশুরার সময় তিনি লোকালয়ে আসতেন এবং স্থানীয় লোকজনকে মহররমে শোনাতেন ইমাম হাসান-হোসাইনের ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত মার্সিয়া গীত। স্থানীয়রা আমিরনের কণ্ঠে মার্সিয়া শুনে আবেগে আপ্লুত হতো। আমিরনের মৃত্যুর পর স্থানীয়রা ওই গ্রামের সড়কের পাশে তাকে সমাহিত করেন। বছর ঘুরে আমিরনের কবরকে ঘিরে দোয়া ও ফাতেহা পাঠ করলেও একসময় এটি রীতিতে পরিণত হয়। প্রতিবছর মহররম মাসে মেলাটি বসে।

আয়োজক আসাদুল ইসলাম সময় সংবাদকে জানান, প্রতিবছর এই আয়োজন হয়ে থাকলেও এবার বাজারটির দেখাশোনা আমরা করছি। সুশৃঙ্খলভাবে বাজারটি পরিচালনা করার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:০৩ এম


বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে আজ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। রাতে শেষ ৩২-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও কানাডা মুখোমুখি হবে। আজ শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল

আর্জেন্টিনা-জর্ডান

সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস এবং সময়

দক্ষিণ আফ্রিকা-কানাডা

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস এবং সময়

ক্রিকেট

হারারে টেস্ট-১ম দিন

বাংলাদেশ-জিম্বাবুয়ে

বেলা ১টা ৩০ মিনিট, নাগরিক টিভি

ট্রেন্ট ব্রিজ টেস্ট-৪র্থ দিন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

অস্ট্রেলিয়া-ভারত

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:০৩ এম


রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকা শহরের অধিবাসীদের জন্য প্রতিদিন বিভিন্ন প্রয়োজনের তাগিদে মার্কেট অথবা শপিংমলে ভ্রমণ করতে হয়। কিন্তু আপনি যদি কোথাও গিয়ে দেখেন, সেখানকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ, তবে তখন আপনার কাজটি সম্পন্ন হবে না এবং তার সঙ্গে সময়ও নষ্ট হবে, ফলে মনও খারাপ হবে।

তাহলে, ব্যস্ত এই শহরের মানুষদের জন্য শুক্রবার, ২৮ জুন, কোন কোন মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।

বন্ধ থাকবে যে সব মার্কেটগুলো:

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

বন্ধ থাকবে যে সব এলাকার দোকানপাট:

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, এবং সানারপাড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে আসছে সঞ্জয় ও নোরা’র নতুন গান ‘চ্যাম্পিয়ন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:২১ এম


বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে আসছে সঞ্জয় ও নোরা’র নতুন গান ‘চ্যাম্পিয়ন’

‘সির সির’ পর এবার খেলার নতুন গান নিয়ে বাংলাদেশের-আমেরিকানের ডিজে, গায়ক এবং সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউডের তারকা নোরা ফাতেহি হাজির হচ্ছেন। তাদের নতুন গানের শিরোনাম হচ্ছে ‘চ্যাম্পিয়ন’।

মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’ দিয়ে সঞ্জয়-নোরা বাজিমাত করেছিলেন। সেই গানটি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে এই জুটি। সেই রেশ কাটতে না কাটতেই তারা বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে নতুন একটি গান নিয়ে আসছেন।

নতুন গানটি নিয়ে সঞ্জয় জানালেন, ‘চ্যাম্পিয়ন’ শুধুমাত্র একটি খেলার গান নয়। এটি জীবনের যেকোনো ক্ষেত্রের বিজয়, আত্মবিশ্বাস এবং অর্জনকে উদযাপনের বার্তা নিয়ে আসে।

সঞ্জয় আরও বলেন, আমরা চাই মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ন’ সকলের মাঝে সেই ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতি নিয়ে আসবে।

এদিকে গানটি মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নোরা ফাতেহি একটি পোস্টে লেখেন, বন্ধুদের জন্য, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?

নোরার এই পোস্টের কারণে ভক্তদের মধ্যে গানটির প্রতি আগ্রহ বাড়ছে।

‘চ্যাম্পিয়ন’ গানটির কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছে সঞ্জয় দেব। একইসাথে গানটিতে নোরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।

প্রায় দুই মাস সময় নিয়ে তৈরি করা হয়েছে ‘চ্যাম্পিয়ন’ কাজ। জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য মিথস্ক্রিয়ায় দুই দিনের সফরে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং সম্পন্ন করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে সঞ্জয়, নোরা এবং জানজিবারের স্থানীয়দের উপস্থিতিতে গানের ভিডিওটি ভিন্ন মাত্রা পেয়েছে। নেটদুনিয়ায় ইতোমধ্যেই গানটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। পুরো গানটি আগামী ২৯ জুন প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%