ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগর জেঠাগ্রামে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


নাসিরনগর জেঠাগ্রামে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরনগর থানা পুলিশ ওই ডোবা থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান তারা। বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ জানান যে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি এবং আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ এম


ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

 

ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ১২ কোটি টাকা প্রদান করবেন বিয়ন্সে।

সম্প্রতি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে ৩৩১ জনের মৃত্যু হয়েছে, ২৯ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে বিয়ন্সে নোলস, বিশ্বখ্যাত আমেরিকান সংগীত তারকা, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশাল অর্থ সহায়তার ঘোষণা করেছেন।

চোকো অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও আবাসন সংক্রান্ত জরুরি সামগ্রী সরবরাহের উদ্দেশ্যে বিয়ন্সে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন।

এদিকে, কলম্বিয়ার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পুনর্নির্মাণের জন্য ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন শাকাতুড়ি সংগীতশিল্পী শাকিরা।শাকিরা এক বিবৃতিতে বলেন, ‘দুর্যোগের পর শিশুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং মানসিক স্থিতিশীলতা অর্জনে স্কুলের ভূমিকা অপরিসীম। চোকো কিংবা কলম্বিয়া—কেউ একা নয়, আমরা আমাদের সহায়তা প্রচেষ্টা অব্যাহত রাখব।’

এই দুই তারকা সংকট মোকাবিলায় অন্যান্য বিত্তবান ও আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাকারদের হামলায় তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


হ্যাকারদের হামলায় তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

> বিশ্ব

> ইউরোপ

হ্যাকারদের আক্রমণের ফলে যুক্তরাজ্যের তিনটি বিমানবন্দর, ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস, প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান, ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি), এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা একটি অননুমোদিত তৃতীয় পক্ষের সাইবার হামলার শিকার হয়েছে।

এমএজির একজন মুখপাত্র বলেন, ‘ম্যানচেস্টার, স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে গাড়ি পার্কিং, লাউঞ্জ ও ফাস্ট ট্র্যাক বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই সাইন-আপ সম্পর্কিত কিছু গ্রাহক তথ্য চুরি হয়েছে।’

হ্যাকারদের দ্বারা চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোড। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের ব্যাংক হিসাব বা অর্থ পরিশোধ সংক্রান্ত কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি।

এমএজি আরও জানায়, সাইবার হামলার কারণে বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে নতুন ডিসি মাহবুবউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ এম


ফেনীতে নতুন ডিসি মাহবুবউল করিম

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিম।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবউল করিমকে ফেনীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর ফেনীর ডিসির দায়িত্ব পালন করা মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির (Rosatom Energy Projects Joint-Stock Comany) মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিনের সঙ্গে এ বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিন রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%