০৫:৫৫ পি.এম
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা কম রয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে এই তথ্য প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, আমদানি ও রফতানি পর্যায়ে মোট আদায় হয়েছে ১ লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ খাতে এসেছে ১ লাখ ৪২ হাজার ৬৯৮ কোটি টাকা এবং ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা। অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ৭৫৭ কোটি টাকা।
আরও পড়ুন: গাজীপুরে বাসায় ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এনবিআর জানাচ্ছে, আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন