ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে ট্রাম্পের প্রস্তাব খারিজ


যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে ট্রাম্পের প্রস্তাব খারিজ

মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত বিদেশি দক্ষ কর্মীদের এইচ-১বি ভিসা ফি বাড়িয়ে ১ লাখ মার্কিন ডলার করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন। এটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একটি বিতর্কিত সিদ্ধান্ত, যা মার্কিন ফেডারেল কোর্টে গ্রহণযোগ্যতা পায়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) একটি রায়ের মাধ্যমে মার্কিন আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ট্রাম্প প্রশাসনের ভিসা ফি অস্বাভাবিকভাবে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইনিভাবে ভিত্তিহীন এবং বাতিলযোগ্য।

এর আগে গত ৮ জুন বোস্টনের ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস কর্মী ভিসা ফি বৃদ্ধির এই সিদ্ধান্তকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে খারিজ করেছিল। ডেমোক্রেটপন্থী ২০ জন অ্যাটর্নি জেনারেল যৌথভাবে আদালতের দ্বারস্থ হয়ে এই নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন

আদালতে তাদের মূল যুক্তি ছিল যে, মার্কিন কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ একতরফাভাবে এই নতুন ফি বা কর কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে। তিন বিচারকের সেই বিচারপীঠ সেই আবেদনের ভিত্তিতে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের উপস্তাব করেন।

ক্যালিফোর্নিয়াসহ মোট ২০টি অঙ্গরাজ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। মামলায় রাজ্যগুলোর পক্ষে বলা হয়েছে, ১ লাখ ডলারের এই বিশাল ফি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক এবং সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিদেশি কর্মী নিয়োগে বড় বাধা সৃষ্টি করবে। এর ফলে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

এছাড়াও মার্কিন স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জরুরি চিকিৎসাকর্মীর তীব্র সংকট দেখা দেবে। গত বছরের সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন তোয়াক্কা না করেই রাতারাতি এইচ-১বি ভিসার আবেদন ফি বৃদ্ধি করে ১ লাখ ডলার নির্ধারণ করেছিলেন।

আদালতের সর্বশেষ রায়ের পর হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন। তবে মার্কিন আদালতের এই রায়কে স্বস্তিদায়ক বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় আন্তর্জাতিক পেশাজীবীরা।

আরও পড়ুন: শৈলকুপায় ডোপ টেস্টে পজিটিভ ১৩ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ছাত্রশক্তির সভায় পদবঞ্চিতদের হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ইবিতে ছাত্রশক্তির সভায় পদবঞ্চিতদের হট্টগোল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণাসভায় হট্টগোল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এই হট্টগোল রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংঘটিত হয়।

এ সময় ছাত্রশক্তি ইবি শাখার কমিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) পুনর্বাসন ও প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে এনসিপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই তারা এই হট্টগোল করে। হট্টগোলকারী সকলেই শাখা বৈবিছাআর বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সারোয়ার তুষার। এছাড়া, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা ছাত্রশক্তির আলোচনাসভায় এনসিপির নেতারা বক্তব্য প্রদানকালে শাখা বৈবিছাআর সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাসের নেতৃত্বে কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন।

পরে এনসিপি নেতা আলী আহসান জুনায়েদসহ অন্যান্য নেতারা হট্টগোলকারীদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ইবি বৈবিছাআর যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, "কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান পূর্বে ছাত্রলীগ করতেন। জুলাইয়ে পরেও তিনি হল দখল করে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করেন। পরে আমাদের বাধায় হল থেকে নামতে বাধ্য হন তিনি।"

বাঁধন বিশ্বাস আরও বলেন, "ফুয়াদ জাহিদের কোরামের সঙ্গে রাজনীতি করায় পদ পেয়েছে। এ ছাড়া, কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু কমিটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে জানার জন্য গিয়েছিলাম।"

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, "সভায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে যারা ক্ষুব্ধ ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে এখানে যারা এসেছিলেন, সবাই জুলাই আন্দোরনকারী। কমিটি নিয়ে অনেকের মাঝে ক্ষুব্ধতা থাকে। আমরা তাদের কথা শুনেছি। এর প্রেক্ষিতে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা

সাইবার অপরাধ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপযুক্ত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দেশের সমস্ত অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে 'স্টেয়িং সেফ অনলাইন : প্রটেক্ট ইয়োরসেলফ ফ্রম সাইবারক্রাইমস' শীর্ষক একটি বিশেষ সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই ঘোষণা করেন।

সেমিনারের শেষে তিনি কলেজটিতে নতুন সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধন করেন। এই সেমিনারটি আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির সাইবার সিকিউরিটি ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ নিচ্ছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় ও আর্থিক জালিয়াতি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

প্রযুক্তি ব্যবহারের বিস্তারের সাথে সাইবার সচেতনতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।'

একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারেন উল্লেখ করে ভিসি বলেন, তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অসচেতনতার কারণে অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন। এই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ার ওপর তিনি জোর দেন।

শিক্ষার্থীদের সচেতন হওয়ার জন্য তিনি বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা, অচেনা লিংক বা বার্তায় সাড়া না দেওয়া, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এবং দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (Two-Factor Authentication) চালু রাখা জরুরি। একটি সচেতন প্রজন্মই পারে সাইবার অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম পিপিএম।

এর আগে সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।

সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউ’র ১৪ প্রতিষ্ঠানে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ইইউ’র ১৪ প্রতিষ্ঠানে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল চীন

জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা বললে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরিক—দুই ধরনের কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে শুক্রবার চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য লাফার্ট গ্রুপসহ ইইউ’র ১৪টি প্রতিষ্ঠানকে চীন তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

বেইজিং থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছে, শুক্রবার থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে ‘রপ্তানিকারকদের ওপর উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণের আহ্বান

সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

তারা বলছেন, চলচ্চিত্রে তামাক ও মাদকের নেতিবাচক উপস্থাপন তরুণ সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে।

ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে চলচ্চিত্রে তামাকের ব্যবহার পরিহার করতে হবে এবং আইন বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রবিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘চলচ্চিত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন: পরিচালক ও সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান অডিটরিয়ামে এ সভার আয়োজন করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

 

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, মানসের সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষ সচেতন হলেও তামাক কম্পানিগুলোর বিভিন্ন প্রচারণা তামাক নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে কিশোর ও তরুণদের আকৃষ্ট করতে নানা কৌশল ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, নাটক এবং চলচ্চিত্র নির্মাতা, শিল্পীসহ সমাজের সবাইকে সামাজিক দায়বদ্ধতা থেকে তামাকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে শাহীন সুমন বলেন, অনেক চলচ্চিত্রে নেতিবাচক চরিত্র দেখানোর ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে ধূমপান ও মাদক সেবনের দৃশ্য রাখা হয়, যা তরুণদের ওপর প্রভাব ফেলতে পারে। ঠিক সে কারণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিচালক সমিতির সদস্যদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা জানান, সংশোধিত আইনে সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য নিষিদ্ধ করা হয়েছে। চলচ্চিত্রে সুস্থ বিনোদনের মাধ্যমে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে।

 

তারা আরো বলেন, নায়ক বা কেন্দ্রীয় চরিত্রের আচরণ দর্শকদের, বিশেষ করে তরুণদের ওপর প্রভাব ফেলে।

তাহার কারণে ধূমপান ও মাদকের দৃশ্য পরিহার করে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৩০ জনের বেশি পরিচালক এবং বিভিন্ন তামাক নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%