১১:১৫ পি.এম
‘‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কৌশানীর সঙ্গে আলোচনা হয়। দু’জন সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়।’ ’
আলো-আঁধারি পরিবেশ। নায়ক-নায়িকা একে অপরের ঠোঁটে ডুব দিয়েছেন! অভিনেতা বনি সেনগুপ্ত এবং অঙ্গনা রায়ের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যের মুহূর্ত ফাঁস হয়েছে। এ ভাবে তাঁদের আগে কখনও দেখেনি দর্শক। কিছু দিন আগে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘চুম্বন’ দৃশ্য নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। এ বার আলোচনায় বনি এবং অঙ্গনা।
এ কি কোনও সিনেমার দৃশ্য? প্রথম বার নায়ককে এত ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেল। সবটা জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে বনি সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কিছু দিন আগে কৌশানী একটি চুম্বনদৃশ্য করেছিল পরমদার সঙ্গে, সেই দৃশ্য দেখেছি। আমি ‘বরবাদ’ ছবিতে প্রথম চুম্বনদৃশ্য করেছিলাম। আর কৌশানীর সঙ্গেও ‘তুমি আসবে বলে’ ছবিতেও একটা চুম্বনদৃশ্য ছিল। কিন্তু সেগুলো এতটা নিবিড় দৃশ্য নয়। সেই ভাবে দেখতে গেলে, এই প্রথম সাহসী দৃশ্যে অভিনয়। চিত্রনাট্যের প্রয়োজনেই এই ধরনের দৃশ্য করতে আমরা অভিনেতারা রাজি হই। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।’ ’
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল
বনি-অঙ্গনার চুম্বনদৃশ্য।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ব্যক্তিগত জীবনে প্রেমিকার সঙ্গে তাঁর সমীকরণ, বোঝাপড়া সবার আগে প্রয়োজন। সবটাই খোলসা করলেন নায়ক নিজে। তিনি বললেন, ‘‘দু’জনে সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। যেহেতু আমার পার্টনার, আমার পেশার সঙ্গেই যুক্ত, তাই স্বাভাবিক ভাবেই সে বুঝবে এবং সাহায্য করবে। আমার আর কৌশানীর মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সঙ্গীকে অন্যের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখলে অধিকারবোধ থেকে একটু হিংসে হওয়াটাই স্বাভাবিক। সেটুকু তো কাজ করবেই। সম্পর্কের ক্ষেত্রে এটা তো হয়ই। কিন্তু আমরা নিজেকে বোঝাই যে, এটা শুধুমাত্র কাজের জন্যই, তখন আবার ঠিক হয়ে যায়।’ ’
প্রসঙ্গত, এই প্রথম বনি-অঙ্গনা জুটিকে দেখা যাবে পর্দায়। তাঁদের আগামী সিরিজ়ের নাম ‘লভ শর্টস’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি রোম্যান্টিক সিরিজ়। অভিনেতা যোগ করেন, ‘‘এই সিরিজ়ে আমার বিপরীতে অঙ্গনা। প্রথম বার বলে একটু চিন্তা তো ছিলই, তবে আমার আর অঙ্গনার যেহেতু খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই কাজটা করা সহজ হয়ে গেছে। একটু বন্ধুত্ব থাকলে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে সুবিধা হয়। ইন্টিমেসি কো-অর্ডিনেটর সেটে ছিলেন। ফলে আরও স্বচ্ছন্দ হয়েছি আমরা কাজটা করার সময়।’’
আরও পড়ুন: বিএনপির বিক্ষোভ: আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন