ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি দূর’ এগিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি দূর’ এগিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের নেতাদের হত্যা করে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘একটু বেশিই দূর’ এগিয়ে গেছে। তিনি এই মন্তব্যটি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে করেছেন।

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এর এক দিন আগে আইওয়া অঙ্গরাজ্যের ডুবুক শহরে রিপাবলিকান পার্টির সমর্থকদের এক সমাবেশে বক্তব্য রাখেন ট্রাম্প।

সমাবেশে ট্রাম্প পুনরায় দাবি করেন, যুদ্ধের সূচনা করেছে ইরান, যুক্তরাষ্ট্র নয়। তিনি বলেন, ‘বিশ্বের ১ নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের হাত থেকে আমি আমাদের দেশকে রক্ষা করেছি।’

আরও পড়ুন: শেনজেন ভিসার আবেদন বন্ধ করেছে সুইডিশ দূতাবাস

ট্রাম্পের দাবি, ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে দেশটি যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে। ২০০০ সালে ইয়েমেনের এডেন বন্দরের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ হামলার জন্য তিনি ইরানকে দায়ী করেন। উল্লেখ্য, ওই হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা। এছাড়া, ইরাকসহ বিভিন্ন দেশে মার্কিন সেনাদের লক্ষ্য করে সড়কে পুঁতে রাখা বোমা হামলার জন্যও তেহরানকে দায়ী করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, এসব হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে। তিনি তাকে ‘সড়কে পুঁতে রাখা বোমার জনক’ হিসেবে উল্লেখ করেন। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকের রাজধানী বাগদাদে এই জেনারেলকে হত্যা করা হয়।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) এই যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা এর শেষ করছি। আমরা তাদের নাস্তানাবুদ করে দিচ্ছি।’

যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার এবং দেশটির নেতাদের ধ্বংস করেছে বলেও আগের দাবির পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তবে ইরানের নেতাদের হত্যা করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা হয়তো নেতাদের ক্ষেত্রে একটু বেশিই দূর এগিয়ে গেছি। এখন কথা বলার মতো কেউ নেই।’

আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিমের খোসা থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট জৈব সার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


ডিমের খোসা থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট জৈব সার

ডিমের খোসা পোলট্রি-শিল্পের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। এটি প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস। ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, সালফার, কপার এবং প্রোটিন প্রাণী ও উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই পাউডার পোলট্রি, মাছ, গবাদি পশুর খাদ্য এবং জমিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা পালন করে।

জয়পুরহাট সদর উপজেলার ভেটি গ্রামের বেলাল মোল্লা স্থানীয় একটি হ্যাচারিতে দিনমজুরের কাজ করতেন। তিনি হ্যাচারি থেকে ডিমের খোসা বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার কাজ করতেন। স্থানীয় একটি এনজিও কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পারেন যে ডিমের খোসা থেকে মূল্যবান পাউডার তৈরি করা সম্ভব। এটির বাণিজ্যিক চাহিদাও রয়েছে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তার সেখান থেকেই শুরু হয়।

২০২৪ সালে তিনি সেই সংস্থার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তাদের পরামর্শে একটি ছোট ডাইস মেশিন কিনেন। এরপর তিনি একটি ক্ষুদ্র কারখানা প্রতিষ্ঠা করেন। শুরু হয় পরিত্যক্ত পচা ডিম ও ডিমের খোসা সংগ্রহের কাজ। তিনি নিজেই সংগ্রহ করে শুকিয়ে ডাইস মেশিনে চূর্ণ-বিচূর্ণ করে পাউডার তৈরি করতে থাকেন। বাজারের চাহিদা অনুযায়ী তিনি দিনমজুর হিসেবে দুই-চারজন লোককে কাজে লাগান। বর্তমানে তার ফ্যাক্টরিতে ১২ জন কর্মী কাজ করছেন। প্রত্যেকেই এখান থেকে আয় করে নিজেদের সংসার চালাচ্ছেন।

সম্প্রতি তার কারখানায় একটি নতুন মেশিন যুক্ত হয়েছে। তিনি ভাড়ায় আরো দুটি মেশিন নিয়েছেন। বর্তমানে চারটি মেশিনে উৎপাদন চলছে। তিনি সাড়ে পাঁচ লাখ টাকার একটি নতুন মেশিন কেনার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন হ্যাচারি থেকে পরিত্যক্ত ও বর্জ্য হিসেবে ফেলে দেওয়া ডিমের খোসা সংগ্রহ করছেন। রাতে শহরের রেস্টুরেন্ট এবং বিভিন্ন বেকারি ফ্যাক্টরি থেকে ফেলে দেওয়া খোসা সংগ্রহের কাজ চলছে। মধ্যরাত পর্যন্ত এই খোসা সংগ্রহের কার্যক্রম চলমান। বেলাল মোল্লার অনুকরণে আরো দুই-একজন উদ্যোক্তা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। জেলা প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় জাকস ফাউন্ডেশনের সদস্যরা তাকে সহায়তা করছেন বলে বেলাল জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজু আলম সরকার আমার দেশকে বলেন, "এই পাউডার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে জৈব সার হিসেবে গাছের পুষ্টি জোগায়। এটি ক্যালসিয়ামের জোগান দেয়, মাটির অম্লতা কমায় এবং খনিজ সরবরাহ করে।" তিনি আরও জানান, "গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডিমের খোসায় প্রাকৃতিকভাবে কিছু ব্যাকটেরিয়া থাকে, যা ফসলের পোকা দমনে সহায়ক।" অতিরিক্ত উপপরিচালক (পিপি) কামরুল হাসান জানান, উদ্যোক্তা বেলাল মোল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তিন দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, "জয়পুরহাট জেলা একটি পোলট্রি অধ্যুষিত এলাকা হওয়ায়, এখানকার হ্যাচারিগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ ডিমের খোসা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো। বর্তমানে এই ফেলে দেওয়া খোসা সংগ্রহ করে মেশিনে গুঁড়া করার মাধ্যমে পোলট্রি বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে।"

এই সফল উদ্যোগটির মূল কারিগর হলেন জয়পুরহাটের ভেটি গ্রামের উদ্যোক্তা বেলাল উদ্দীন মোল্লা। তিনি ফ্যাক্টরির আয় থেকে তার ছেলেমেয়েদের লেখাপড়া চালাচ্ছেন। তার দুই ছেলে এবং এক মেয়ে স্কুল ও মাদরাসায় পড়াশোনা করছে। বেলালের লক্ষ্য পোলট্রিশিল্পকে অনেক দূর নিয়ে যাওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে ইউরোপেও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


ইরানে নতুন যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে ইউরোপেও

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে সতর্কতা দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট সদস্য মানুচেহর মোত্তাকি।

তিনি উল্লেখ করেছেন যে, নতুন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের পাল্টা জবাবের ভৌগোলিক সীমা থাকবে না।

এ তথ্য ইরানের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে।

মোত্তাকি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে তা ইউরোপেও ছড়িয়ে পড়বে। ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়ার অর্থ হলো, আমাদের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাবে।’

তেহরানের প্রতিনিধিত্বকারী এই আইনপ্রণেতার বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন এর আগের দিন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি নতুন কোনো হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে পাল্টা হামলার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

মোত্তাকি বলেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ ইরানের শত্রুদের পাশাপাশি তাদের সমর্থকদের জন্যও একটি স্পষ্ট বার্তা।

এদিকে, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন মোত্তাকি।

তিনি বলেন, ‘এই দেশগুলোও যুক্তরাষ্ট্রের অপরাধের সহযোগী।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে যুবক হৃদয় প্রামাণিকের ঝুলন্ত লাশ, পাশে স্ত্রীকে দায়ী করে চিরকুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


ঈশ্বরদীতে যুবক হৃদয় প্রামাণিকের ঝুলন্ত লাশ, পাশে স্ত্রীকে দায়ী করে চিরকুট

পাবনার ঈশ্বরদী এলাকায় পুলিশ একটি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে, যার নাম হৃদয় প্রামাণিক (৩০)। লাশের পাশে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া গেছে। চিরকুটে হৃদয় তার স্ত্রী সুমাইয়াকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন এবং নবজাতক সন্তানের হত্যার অভিযোগ তুলেছেন।

রোববার রাতে, হৃদয়ের লাশ উদ্ধার করা হয় দিয়াড় সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে। নিহত হৃদয় প্রামাণিক মানিকনগর মধ্যপাড়া এলাকার আনজারুল প্রামাণিকের পুত্র ছিলেন এবং পেশায় ট্রাকচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় তার দ্বিতীয় স্ত্রী সুমাইয়া খাতুনের সঙ্গে সাহাপুরের দিয়াড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিন দিন আগে পারিবারিক কলহের কারণে স্ত্রী বাবার বাড়িতে চলে যান, এরপর থেকে হৃদয় একাই ওই বাসায় ছিলেন।

রোববার রাতে বাড়ির মালিক হৃদয়ের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি হৃদয়ের মাকে খবর দেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন এসে দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়কে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া। আমার ছেলেকে মারছে শরীফ। আমার জন্য দোয়া করবেন।’ স্বজন ও স্থানীয় সূত্র জানায়, হৃদয়ের স্ত্রী সুমাইয়া প্রায় এক মাস আগে একটি ছেলেসন্তানের জন্ম দেন, কিন্তু জন্মের কয়েক দিন পর শিশুটির মৃত্যু হয়। চিরকুটে উল্লেখ করা শরীফ সুমাইয়ার বড় ভাই। নবজাতকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হৃদয়ের মনে শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছিল বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। লাশের পাশে একটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনেটের নিয়ন্ত্রণে হাড্ডাহাড্ডি লড়াই, নজর সাত ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


সিনেটের নিয়ন্ত্রণে হাড্ডাহাড্ডি লড়াই, নজর সাত ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, সেই প্রশ্নটি এখন কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে এসে দাঁড়িয়েছে। রিপাবলিকানরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে, নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটরা জোর লড়াই চালিয়ে যাচ্ছে। মিশিগান, টেক্সাস, ওহাইও এবং আইওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা ৫৩ এবং ডেমোক্র্যাটদের ৪৭। নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন নিট চারটি আসন। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে মিশিগান, টেক্সাস, আলাস্কা, ওহাইও, আইওয়া, কানসাস এবং মেইন, এই সাতটি আসনকে সিনেটের প্রধান টস-আপ বা হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইক রজার্স। জরিপের গড়ে এল-সায়েদ প্রায় তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। সর্বশেষ রাসমুসেন জরিপে তার লিড পাঁচ পয়েন্ট।

টেক্সাসে ডেমোক্র্যাট জেমস ট্যালারিকোর মুখোমুখি রিপাবলিকান কেন প্যাক্সটন। জরিপের গড়ে ট্যালারিকো মাত্র এক থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে সর্বশেষ একটি জরিপে প্যাক্সটন এক পয়েন্টে এগিয়ে। ভোটের মাত্র দুই দিন আগে, নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। এই ঘটনা ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আলাস্কায় রিপাবলিকান ড্যান সুলিভানের বিরুদ্ধে ডেমোক্র্যাট মেরি পেলটোলা। জরিপের গড়ে পেলটোলা এক পয়েন্টের কিছু বেশি এগিয়ে রয়েছে। ওহাইওতে রিপাবলিকান জন হাস্টেডের বিপক্ষে ডেমোক্র্যাট শেরড ব্রাউন প্রায় তিন পয়েন্ট এগিয়ে। আইওয়ায় ডেমোক্র্যাট জশ টুরেকের বিপক্ষে রিপাবলিকান অ্যাশলি হিনসন আধা পয়েন্টে এগিয়ে রয়েছে।

কানসাসে রিপাবলিকান রজার মার্শালের বিপক্ষে ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। সর্বশেষ এমারসন জরিপে হ্যামিলটন তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। মেইনে রিপাবলিকান সুসান কলিন্সের বিপক্ষে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন জরিপের গড়ে দুই পয়েন্টেরও কম এগিয়ে রয়েছে।

হাড্ডাহাড্ডি লড়াই প্রতিনিধি পরিষদেও চলছে। ৪৩৫ আসনের হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। ডেমোক্র্যাটদের ২০২৪ সালের তুলনায় নিট মাত্র তিনটি আসন বাড়লেই নিয়ন্ত্রণ পাল্টে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%