ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্য প্যারাগুয়ের


বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্য প্যারাগুয়ের

প্যারাগুয়ে দীর্ঘ ১৬ বছর পর এবার বিশ্বকাপে ফিরতে যাচ্ছে। একসময় যাদের বিশ্বকাপ বাছাইপর্ব পার হওয়াই অনিশ্চিত হয়ে ছিল, সেই প্যারাগুয়ে দলের নাম এখন ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় উঠে এসেছে।

দক্ষিণ আমেরিকার কঠিন বাছাইপর্বে এই দলের শুরুটা হতাশাজনক ছিল। প্রথম ছয় ম্যাচে তারা মাত্র একটি গোল করে পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পারে। এরপর, ২০২৪ কোপা আমেরিকায় টানা তিন ম্যাচ হারের পর, দেশটির ফুটবল ফেডারেশন কোচ ড্যানিয়েল গারনেরোকে বিদায় দেয়।

এমন সিদ্ধান্তই পরে বদলে দেয় দলের ভাগ্য। দায়িত্ব নেন আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো। তার অধীনে প্যারাগুয়ে দ্রুত ঘুরে দাঁড়ায়। বিশেষ করে নিজেদের মাঠে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো অন্যতম শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে। উল্লেখ্য, কয়েকটি কৌশলগত ড্রও তাদের বিশ্বকাপের টিকিট অর্জনে বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

এখন প্যারাগুয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব তারা শেষ করেছে ষষ্ঠ স্থানে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি সহজ নয়, তবে শেষ ষোলোতে ওঠার বাস্তব সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। দলের শক্তিশালী রক্ষণভাগের দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং কৌশলগত ছন্দ এদের প্রধান শক্তি বলে মনে হচ্ছে।

গ্রুপ ‘ডি’-তে তারা স্বাগতিক যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অস্ট্রেলিয়ার সঙ্গে লড়েছে। যদিও এই গ্রুপটি কঠিন, তবে আত্মবিশ্বাস তারা হারাচ্ছে না।

এই উত্থানের নায়ক হলো আলফারো। ক্লাব পর্যায়ে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স, সান লোরেঞ্জো এবং রোজারিও সেন্ট্রালের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে ইকুয়েডর জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ। প্যারাগুয়ের দায়িত্ব নিয়ে, আলফারো কেবল দলের রক্ষণই শক্তিশালী করেননি, বরং তরুণদের সুযোগ দেয়ার মাধ্যমে আক্রমণভাগে নতুন ছন্দ এনে দিয়েছেন।

বিশ্বকাপে প্যারাগুয়ের লক্ষ্য আপাতত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা। তবে বাছাইপর্বে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, তাতে বড় কোন চমক দেখানো অবাক করার কিছু থাকবে না।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ এম


বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষা

মাইলফলক যেন লিওনেল মেসির প্রতি দিনকার সঙ্গী। বলা চলে, তার পায়ে পায়েই অভিনব সব রেকর্ড ঘোরে। আলবিসেলেস্তেদের হয়ে এবার আরও একটি অনন্য কীর্তি নিজের করে নিলেন এই ফুটবল জাদুকর। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার ৬৮ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এ ফুটবল তারকা।

গতকাল আলাবামায় আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সব আলো কেড়ে নেন মেসি, যখন ৭২ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।

আইসল্যান্ডের বিরুদ্ধে গোল করার সময় মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এই গোল করার ফলে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল আমাদেও লাব্রুনাকে। ১৯৫৭ সালের ৭ জুলাই অধুনালুপ্ত রোকা কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন লাব্রুনা।

গত ৩১ মার্চ বুয়েনস আয়ার্সে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর থেকে এই রেকর্ডের সুবাস পাচ্ছিলেন মেসি। অবশেষে গতকাল আইসল্যান্ডের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আবিষ্কৃত হলো।

জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় মেসির ধারেকাছেও আর কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোল সংখ্যা ৫৫টি। আর শীর্ষে থাকা মেসির গোল সংখ্যা এখন ১১৭! অর্থাৎ, বাতিস্তুতার চেয়ে ৬২টি গোল বেশি নিয়ে একটি অবিশ্বাস্য উচ্চতায় অবস্থান করছেন তিনি।

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের জন্য সর্বোচ্চ ১৯৯টি ম্যাচও খেলেছেন মেসি। আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশি-সাদা জার্সিতে ২০০তম ম্যাচের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন এই মহাতারকা।

লাব্রুনার গোল করার রেকর্ড ভাঙার পরেও, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনই ভাঙা হচ্ছে না মেসির। ১৯৫৮ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ৩৯ বছর ৮ মাস ১৬ দিন বয়সে মাঠে নেমে সেই রেকর্ড গড়েছিলেন লাব্রুনা। চলতি বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখলেও লাব্রুনাকে ছাড়িয়ে যেতে হলে তাকে বিশ্বকাপের পরেও জাতীয় দলের খেলা চালিয়ে যেতে হবে।

তবে আসন্ন বিশ্বকাপে মেসির সামনে রয়েছে আরেকটি রেকর্ডের হাতছানি। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন মার্টিন পালের্মো। এবারের বিশ্বকাপে মেসি একটি গোল করলেই পালের্মোকে টপকে বিশ্বকাপের মঞ্চেও আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করবেন।

মেসি কি পারবেন লাব্রুনার শেষ রেকর্ডটিও নিজের করে নিতে? সেই সিদ্ধান্ত মেসি ভবিষ্যতের ওপর ছেড়ে দিলেও, ফুটবল বিশ্ব আপাতত মজে আছে তার একের পর এক রেকর্ড ভাঙার মহাকাব্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর হতাশার ম্যাচেও জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ পর্তুগালের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:০৯ এম


রোনালদোর হতাশার ম্যাচেও জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ পর্তুগালের

বিশ্বকাপের আগে পর্তুগাল তাদের শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করেই বিশ্বকাপে যাচ্ছে। এই ম্যাচে অবশ্য কিছুটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৪১ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো ম্যাচে কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। দুই অর্ধেই গোলরক্ষককে একা পেয়েও তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের রেকর্ড ১৪৩ গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হন।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো ম্যাচটিতে ৬৫ মিনিট পর্যন্ত খেলেছেন। পর্তুগালের শুরুর একাদশের অন্য যে কোন আউটফিল্ড খেলোয়াড়ের তুলনায় তিনি বেশি সময় মাঠে ছিলেন। আসন্ন বিশ্বকাপে তিনি মেসি ও ওচোয়ার সঙ্গে রেকর্ড ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছেন।

ম্যাচের ৭৫তম মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসিয়াসাও জয়সূচক গোলটি করেন। ডান দিক থেকে ভিতরে কাট ইন করে দুর্দান্ত কার্লিং শটে বল জালে জড়ান তিনি।

এর আগে ২৩তম মিনিটে পেদ্রো নেতো পর্তুগালকে এগিয়ে দেন। তবে ১৪ মিনিট পরই নাইজেরিয়ার আকর অ্যাডামস সমতা ফেরান। বিশ্বকাপে খেলতে না পারা নাইজেরিয়া কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বিরতির সময় আটটি পরিবর্তন এনে স্কোয়ার্ডের যত বেশি সম্ভব খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করেন।

বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়ার সঙ্গে। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এর আগে পর্তুগাল আরেকটি প্রীতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল।

অন্যদিকে, বিশ্বকাপ মিস করা নাইজেরিয়ার লক্ষ্য ২০২৭ সালের আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্ব। এই ম্যাচে দীর্ঘ ক্লাব মৌসুম শেষে বিশ্রামে রাখা হয়েছিল দলের দুই প্রধান তারকা ভিক্টর অসিমহেন এবং আদেমোলা লুকম্যানকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর বিএনপি এককভাবে সরকার গঠন করেছে। রাষ্ট্রক্ষমতায় আসার পর আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি।

এটি বর্তমানে মেয়াদে প্রথম বাজেট হলেও সামগ্রিকভাবে এটি বিএনপি সরকারের ১৩তম জাতীয় বাজেট হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য এটি প্রথম বাজেট। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এবারের বাজেটের পরিমাণ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হবে।

অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ সালের বাজেট পেশ করতে যাচ্ছেন। অর্থ বিভাগ সূত্র জানাচ্ছে, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে ব্যয়ের পরিমাণ ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে সরকারকে ব্যয় করতে হবে ১৯ শতাংশ বেশি চলতি বাজেটের তুলনায়।

চলতি বছরের মূল বাজেটে ব্যয়ের লক্ষ্য ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের যে ব্যয় ধরা হয়েছে, তার মধ্যে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা চলে যাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ, ভর্তুকি প্রণোদনা ও নগদ ঋণসহ পরিচালন ব্যয় খাতে। বাকি মাত্র ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ এম


সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

 

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জামানতবিহীন ঋণের সীমা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস ভিসায় ৩ লাখ থেকে ১০ লাখে উন্নীত করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে।

গতকাল বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের (দ্বিতীয়) বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরো জানান, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৮-১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যেই ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে। আগামী অর্থবছরে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশে পে-প্যালের কার্যক্রম চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধী দলের এমপিদের এলাকায়ও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে।

একই সঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%