ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রায় দুই মাস আগে ভয়াবহ ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানবন্দরটি আবার চালু হতে যাচ্ছে। এ তথ্য মঙ্গলবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কারাকাসের সেবা প্রদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, লা গুয়াইরা রাজ্যে অবস্থিত বিমানবন্দরটিতে ওই দিন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট চালু হবে। মূল স্থাপনার ক্ষতির কারণে আপাতত অস্থায়ী টার্মিনাল ব্যবহার করে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

বিমানবন্দর কর্তৃপক্ষ উল্লেখ করেছে, পুনরায় চালুর মাধ্যমে ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ আবারও স্বাভাবিক হওয়ার’ সুযোগ সৃষ্টি হবে।

গত ২৪ জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। লা গুয়াইরা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি। ভূমিকম্পের ফলে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

ভূমিকম্পের কারণে বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধান রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে বিমানবন্দরটিতে শুধুমাত্র মানবিক সহায়তা ও ত্রাণবাহী ফ্লাইট পরিচালিত হয়েছে।

এ সময়ে যাত্রীবাহী বিমান চলাচল দেশের ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত

চলতি মাসের শুরুতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে বড় তাঁবু স্থাপন করে দুটি অস্থায়ী বহির্গমন টার্মিনাল এবং দুটি অস্থায়ী আগমন টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। এসব অস্থায়ী স্থাপনা ব্যবহার করেই আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিক আদালতে

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানার পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, যা কার্যকর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম চলতি বছরের ২০ মে এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় প্রদান করে।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়। 

অভিযানকালে অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাচি, ১টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

আগামীকাল বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অধিবেশনটি রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা করার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। জানা গেছে, বিরোধী দলের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, লোডশেডিংসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় সংসদে জোরালোভাবে উপস্থাপন করবেন। প্রশাসনের বিভিন্ন সংস্থায় দলীয় নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও তারা সরব হতে পারেন।

বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানান, সরকার ইতোমধ্যে ছয় মাস পূর্ণ করেছে। এখন আর তারা বলতে পারবে না যে সরকারের হানিমুন পিরিয়ড চলছে। সংসদে আমরা সরকারের দুর্বলতা তুলে ধরব, কারণ দেশ গঠনে তাদের কোথায় সমস্যা রয়েছে তা আমাদের জানাতে হবে। সরকারের কাছে আমরা জবাবদিহি চাইব। বিরোধী দল হিসেবে আমাদের কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন, কারণ জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।

সরকারদলীয় এমপিরা বিরোধী দলের এই অবস্থান সম্পর্কে জানান, দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দল বিতর্ক করবে এবং ইস্যু উত্থাপন করবে, এটাই তো সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান, জুলাই সনদ-এ চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপরীত অবস্থান ও নীতিগত মতপার্থক্যের কারণে সংসদের অধিবেশনে তীব্র বিতর্ক সৃষ্টি হতে পারে। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের কার্যকর ভূমিকা ও সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপড়েন তৈরি হতে পারে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন একই সঙ্গে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় অস্ত্র ও বিস্ফোরক বহনসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রশাসনের জারি করা নির্দেশনা অনুযায়ী, আজ রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং নজরদারি ক্যামেরার আওতা বৃদ্ধি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়। বিশেষ করে ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণি, শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আন্তর্জাতিক ডেস্ক

​হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
 
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কেরাত-হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সিনিয়র সহকারী শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ ও শিক্ষণীয় দিক এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আক্তার। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বারেক ও মাসুদ হাওলাদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন, বিপুল সংখ্যক অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বিক সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%