ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক-গবেষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত করার উদ্যোগ ইউজিসির


বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক-গবেষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত করার উদ্যোগ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন-ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন : পাথওয়ে টুয়ার্দস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা ও গবেষণার সমান সুযোগ নিশ্চিত করা। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো বিশ্ববিদ্যালয় যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই কমিশন কাজ করছে। তিনি জানান, এই ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ সহজ হবে।

অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, ইউজিসি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে উচ্চশিক্ষায় শিখন ঘাটতি কমাতে এবং সমান সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি এবং আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ও ই-রিসোর্সে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি শেষ হওয়ার পরও এই সেবাগুলো অব্যাহত রাখতে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন ও প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেব্রতম ভট্টাচার্য এবং হেড অব পাবলিশিং কুদসিয়া আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছরে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁস, একটিরও সাজা হয়নি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


১০ বছরে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁস, একটিরও সাজা হয়নি: রাহুল গান্ধী

ভারতের নরেন্দ্র মোদির শাসনামলে গত ১০ বছরে ভারতে ১৫২ বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু এ নিয়ে একজনও দোষী সাব্যস্ত হয়নি। এই দাবি করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এসব কথা বলেন। রাহুল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষার্থীদের হতাশ করার অভিযোগও তুলেছেন।

ককরোচ জনতা পার্টি-সিজেপি’র বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে তিনি হাতে কালোব্যাজ (রিবন) পরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন রায়বেরেলির সংসদ সদস্য। রাহুলের অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে কারচুপি ও দুর্নীতির কবলে পড়েছে এবং এর মাশুল শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা, যা একসময় বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত ছিল, তা আজ কারচুপি-দুষ্ট এক ব্যবস্থায় পরিণত হয়েছে।’

পরীক্ষা ব্যবস্থা পরিচালনা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ নিয়েও রাহুল প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন হল, ‘আমাদের শিক্ষার্থীরা কী এমন অন্যায় করেছে? কেন নিরাপত্তা বাহিনী তাদের দিকে অস্ত্র তাক করছে, তাদের মারধর ও লাঞ্ছিত করছে?’ তিনি বলছেন যে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই পদে থাকার যোগ্যতা তার নেই।

এদিকে, ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মতো নেতানেত্রীরা। যদিও পরে রাহুলসহ বাকিরা ছাড়া পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে।

বুধবার (২২ জুলাই) বিকেল বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, আহতদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


নাটোরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

অটোচালককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে নাটোরের জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন।

মামলার অন্য একটি ধারায় অভিযুক্তদের আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় অপর একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড বিজ্ঞাপন, অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। উভয়দণ্ড একইসঙ্গে কার্যকর হবে বলেও বিচারক রায়ে উল্লেখ করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের খোদা বক্স মন্ডলের ছেলে মাজেদুল মন্ডল (৩০) ও মকবুল হোসেনের ছেলে মো. রানা (২৪) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মোস্তফা মন্ডলের ছেলে লিটন ওরফে মিঠুন মন্ডল (২৯)।

মামলায় অপর আসামি রাজশাহীর বাঘা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ৬১ বছর বয়সী মো. শওকত আলী মন্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে মো. রানা শুরু থেকেই পলাতক রয়েছেন। তাকে আটকের দিন থেকে রায় কার্যকর হবে এবং আগে থেকে গ্রেফতারকৃতরা যতদিন হাজতবাস করেছেন সেই সময় দণ্ড থেকে মওকুফ পাবেন। আসামিরা অর্থদণ্ডপ্রাপ্ত হলে মোট টাকার মধ্যে তিন লাখ টাকা আদালতের মামলার ব্যয়ভার রেখে বাকিটা বাদীকে প্রদান করা হবে।

নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, রাজশাহীর বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জিয়া সর্দারের ছেলে মো. প্রান্ত (১৬) চার্জারভ্যান গাড়ি চালাতেন।

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে তিন ব্যক্তি আড়ানি বাজার থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা বাজারে আসার কথা বলে তার ভ্যানটি ভাড়া করে। সেই রাতে আর প্রান্ত বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের একটি ফসলি জমিতে তার হাত-পা বাঁধা ও মুখের মধ্যে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করা মরদেহ পাওয়া যায়।

নিহত প্রান্তের বাবা জিয়া সর্দার সেদিনই বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে জড়িতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামিরা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ১৭ জন সাক্ষির দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন বিচারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও পাঁচ দোকানিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও পাঁচ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ফলে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া, ৫টি দোকানিকে মোট ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। অভিযানটি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও জগন্নাথপুর বাজারে পরিচালিত হয়।

অভিযানের ফলস্বরূপ, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) এবং ইসলামপুর গ্রামের জালাল উদ্দিনকে (৪৫) মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, ফুটপাতের নিয়ন্ত্রণের মতো বিভিন্ন অপরাধে ৫টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করে, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও জানান, অন্য একটি মাদকসেবীর বাড়িতে মদের বোতল পাওয়া গেছে; কিন্তু ওই মাদকসেবীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে। পাশাপাশি, পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%