০৯:৪৯ এম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে। সেই অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
সর্বশেষ শুক্রবার (৯ অক্টোবর) বাজুস দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বৃদ্ধি পায় ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে এই মানের সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
আরও পড়ুন: টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া জমা দেওয়ার আহ্বান
এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।
এছাড়া, সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ডে মূল্যস্ফীতি ও দারিদ্র্য কমবে: বিশ্বব্যাংক-আইএমএফ
এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন