ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টলারেন্স নীতি ঘোষণা


ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টলারেন্স নীতি ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে যৌন ও লিঙ্গভিত্তিকসহ সব ধরনের সহিংসতা ও হয়রানি প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতির ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত 'পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ' শীর্ষক প্রকল্পের কিক-অফ সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে  নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ স্মরণ করে উপাচার্য  বলেন, "বেগম রোকেয়া বিশ্বাস করতেন যে, ভীতি, বৈষম্য বা সহিংসতায় সমাজের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে অগ্রগতি সম্ভব নয়। তাঁর দেখানো আদর্শকে পাথেয় করে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

আরও পড়ুন: পাবিপ্রবির শিক্ষার্থী আহত, সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি


তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি সমাজেরই একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। তাই সহিংসতা প্রতিরোধে শুধু ব্যক্তি উদ্যোগ নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তন। আমরা অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়াকে আরও সহজ, গোপনীয় এবং ভুক্তভোগীবান্ধব করতে কাজ করছি।"


শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে উপাচার্য আরও বলেন, "আমাদের লক্ষ্য একটাই—ক্যাম্পাসে যেন প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো ধরনের ভয়, বৈষম্য বা হয়রানি ছাড়াই পড়াশোনা, কাজ এবং নিজেদের বিকাশের সুযোগ পান। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান হবে জিরো টলারেন্স।"


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মোসা. জেসমিন পারভীনসহ ইউরোপীয় ইউনিয়ন, ইউএন উইমেন, সুশীল সমাজ এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে আবুরহাট এলাকা থেকে চারজন আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম (৩২) ও মোঃ শেখ কামাল (২৮), মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মোঃ আলমগীর (৩০) এবং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামের মোঃ রাসেল (২৬)। তাঁদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৪৮/৩২৩/৩০৭/৫১১ ধারায় নিয়মিত মামলা (মামলা নম্বর-২৩, তারিখ: ৩০/০৭/২০২৬) রয়েছে।
অন্যদিকে, একই রাতে জোরারগঞ্জ থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ নাইট ডিউটি করার সময় বারইয়ারহাট বাজারের রেলগেইট সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় মোঃ জহির উদ্দিন (২৮) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেন। তিনি ইছাখালী ইউনিয়নের চরশরৎ বাংলা বাজার এলাকার বাসিন্দা। তাঁকেও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাকোরাম পর্বতমালায় তুষারধস : জিপিএস সিগন্যালে ৪টি মরদেহের অবস্থান শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


কারাকোরাম পর্বতমালায় তুষারধস : জিপিএস সিগন্যালে ৪টি মরদেহের অবস্থান শনাক্ত

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় বৃহস্পতিবার দুপুরে একটি ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে, যার ফলে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জনের একটি দলের খোঁজ এখনো মিলছে না। অ্যালপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, ৮,০৪৭ মিটার উঁচু 'ব্রড পিক' পর্বতে তল্লাশি চলাকালীন ৪টি পরিচয়হীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ দলের মধ্যে পূর্জা, মার্কিন আরোহী ম্যালোরি গিস এবং নেপাল, ওমান ও পাকিস্তানের অনেক আরোহী রয়েছেন। তুষারধসের পর সম্প্রতি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়নি। তবে অ্যালপাইন ক্লাবের সাধারণ সম্পাদক আয়াজ আহমেদ জানান, চারজন আরোহীর জিপিএস লোকেশন শনাক্ত করতে সক্ষম হয়েছেন। শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকায় উদ্ধারকাজ চলছে হেলিকপ্টার ও গ্রাউন্ড টিমের মাধ্যমে।

‘নিমস’ নামে পরিচিত পূর্জা ২০১৯ সালে মাত্র ছয় মাসের মধ্যে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয় করে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। তাকে নিয়ে নেটফ্লিক্সে ‘ফোর্টিন পিকস’ শিরোনামের একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এই গুর্খা সেনা ২০২৪ সালে সম্পূরক অক্সিজেন ছাড়াই সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এসব শৃঙ্গ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হন।

১৪টি শৃঙ্গ দুবার জয়ের বিরল ইতিহাস গড়ার লক্ষ্যে তার পরিকল্পনা ছিল ‘চো ওইয়ু’ পর্বতে আরোহণ করার। সোমবার এক্সে প্রকাশিত তার একটি লেখায় তিনি জানান, ‘ব্রড পিকের কাছে আমি শুধু নিরাপদে ওঠা এবং নামার পথ চাচ্ছি। কোনো পর্বতকেই আমি হালকাভাবে নিই না।’

বিশ্বের ১২তম সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিচিত ব্রড পিক ভয়াবহ আবহাওয়ার জন্য বিখ্যাত। এর আগে ২০০৮ সালে পাশের কে-টু পর্বতে একটি তুষারধসের ফলে ১১ জনের মৃত্যু হয়েছিল, যা পাকিস্তানের সবচেয়ে বড় পর্বত বিপর্যয়ের ঘটনা হিসাবে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গুপ্তচরদের আখড়া’ অভিযোগের মধ্যে জাপানে নতুন গোয়েন্দা সংস্থার যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


‘গুপ্তচরদের আখড়া’ অভিযোগের মধ্যে জাপানে নতুন গোয়েন্দা সংস্থার যাত্রা

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে জাপানকে ‘গুপ্তচরদের আখড়া’ হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠার পর তথ্য সংগ্রহ ব্যবস্থাকে কেন্দ্রীভূত করার লক্ষ্যে, দেশটির নতুন জাতীয় গোয়েন্দা ব্যুরো শুক্রবার প্রথম বৈঠক করেছে।

গত মে মাসে পাস হওয়া একটি আইনের আওতায়, জাপান বিদ্যমান একটি গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করে নিরাপত্তা ও জননিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কেন্দ্রীয় সংস্থায় রূপ দিয়েছে।

এই খবরটি বার্তা সংস্থা এএফপি’র দ্বারা প্রচারিত হয়েছে।

নতুন জাতীয় গোয়েন্দা ব্যুরো বিভিন্ন মন্ত্রণালয় থেকে সংগৃহীত তথ্যগুলো একীভূত করবে এবং নবগঠিত জাতীয় গোয়েন্দা পরিষদে প্রতিবেদন দেবে। এই পরিষদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মন্তব্য করে আসছেন যে, বিদেশি গুপ্তচরবৃত্তি ঠেকানো, সন্ত্রাসবাদ প্রতিরোধ, গুরুত্বপূর্ণ প্রযুক্তি সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারের জন্য, দেশটির গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

সমালোচকদের মতে, গুপ্তচরবৃত্তি মোকাবিলায় টোকিওর বিদ্যমান নীতি ও আইন প্রয়োগ ব্যবস্থা চরমভাবে দুর্বল ও অপর্যাপ্ত।

দ্য নিউ ইয়র্ক টাইমস চলতি মাসে একটি প্রতিবেদনে জানায়, রাশিয়া জাপানকে ‘গুপ্তচরদের আখড়া’ হিসেবে ব্যবহার করেছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেশটিকে কাজে লাগিয়েছে।

প্রতিবেদনটিতে ইউক্রেন সরকারের একটি হিসাবের বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে জাপানি উপাদান ব্যবহার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব জেলা শিক্ষা কর্মকর্তাকে জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০১:০২ পি.এম


সব জেলা শিক্ষা কর্মকর্তাকে জরুরি নির্দেশনা

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) ‘বইপড়া কর্মসূচি’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সে লক্ষ্যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের প্রতিটি উপজেলা বা থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার, এক নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এ কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সব উপজেলা বা থানার মধ্যে একটি করে বালক বিদ্যালয়, একটি করে বালিকা বিদ্যালয় এবং একটি মাদরাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচনের প্রয়োজন রয়েছে। আগামী তিন দিনের মধ্যে এসব বিদ্যালয়ের তালিকা ই-মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা শিক্ষা কর্মকর্তারা (ডিইও) নিজ নিজ জেলার প্রতিটি উপজেলা এবং থানার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে অধিদপ্তরে প্রেরণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%