ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ


ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ দিন পর খাদে মিলল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিন দিন পরে সড়কের পাশের খাদ থেকে হাফিজুর রহমান (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে ওই ছাত্রের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাকে উদ্ধার করে।

নিহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর পরিবারের মধ্যে তিন ভাই ও এক বোন আছে এবং তিনি সন্তানদের মধ্যে সবার ছোট ছিলেন।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাইকৃত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। ট্রাকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে আটকে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পর বাসের যাত্রী হাফিজুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনটাই পরিবারের সদস্যরা জানান। ওই দিনই তাঁর পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের খাদে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক বলেন, ‘হাফিজুর রহমানের সেদিন পরীক্ষা ছিল। ওইদিন সকালে গ্রামের বাড়ি থেকে কাশিয়ানীর ব্যাসপুর বাস স্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি ওই বাসে ওঠেন। তার গলায় কলেজের ব্যাজ পরানো অবস্থায় ছিল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব সাংবাদিক ফ্যাসিবাদের দালালি করেছেন তাদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


যেসব সাংবাদিক ফ্যাসিবাদের দালালি করেছেন তাদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন, "ফ্যাসিবাদের দালালি করতে সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ব্যবহার করেছেন তাদের চিহ্নিত করা হবে।" তিনি বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম এতটা স্বাধীনতা ভোগ করেনি। তবে স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি বন্ধে সবাইকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও, তিনি ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি সব জায়গাতেই একটি নতুন ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুরুং খাল থেকে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ধুরুং খাল থেকে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত অঞ্চলের ধুরুং খাল থেকে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকা মূল্যের অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ সেনাবাহিনী জব্দ করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব কাঠ-বাঁশ জব্দ করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি-লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং খালে ঝটিকা অভিযান চালায়। অভিযানে খালে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধার হওয়া অবৈধ কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম জানান, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষায় এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধের জন্য নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান-মুন্সিগঞ্জে নুর

আন্তর্জাতিক ডেস্ক

আশরাফ ইকবাল

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান-মুন্সিগঞ্জে নুর

মুন্সিগঞ্জে “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা, শহীদ পরিবারদের সম্মাননা স্মারক প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুন্সিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এমপি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও কোটা সংস্কার আন্দোলন-২০১৮-এর আহ্বায়ক হাসান আল মামুন এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত (মানু)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক চৌধুরী (খোকন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিন হোসেন নিলয়।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মনসুর আহমেদ, মুন্সিগঞ্জ জেলা সমন্বয়ক পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সেতু, মুন্সিগঞ্জ জেলা শ্রম অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান এবং গজারিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু তাহের বেপারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, জনগণের প্রত্যাশা, আন্দোলনের অর্জন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আগামী দিনের সবচেয়ে বড় দায়িত্ব।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও দপ্তর সম্পাদক মো. রাকিব চৌধুরী।

আলোচনা সভা, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে অস্ত্র-গোলাবারুদভর্তি বিশাল জাহাজের বহর পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ইরানে অস্ত্র-গোলাবারুদভর্তি বিশাল জাহাজের বহর পাঠাল রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর একটি চালান ইরানকে পাঠিয়েছে। সম্প্রতি, কাস্পিয়ান সাগর পার হয়ে ইরানের আমিরাবাদ বন্দরে ২ ডজনেরও বেশি রুশ জাহাজ নিয়ে বিশাল এই অস্ত্র ও গোলাবারুদের চালান পৌঁছেছে।

বিশেষ গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার (১৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাবেক সিআইএ কর্মকর্তা ও বিশ্লেষক জিম ল্যামসন এ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "এ তথ্য থেকে আমরা দু’টি গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করতে পারি— (১) মস্কো এবং তেহরান নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করছে এবং (২) মার্কিন বাহিনীর সামরিক অভিযানের কারণে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে।" অর্থাৎ মার্কিন বিমান বাহিনীর অভিযানগুলো ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে সফল হয়েছে।

ইরানে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য যেসব জাহাজ ব্যবহৃত হয়েছে, সেগুলো সব রুশ জাহাজ নির্মাতা কোম্পানি এমজি-ফ্লোটের তৈরি। উল্লেখ্য, এই কোম্পানি ২০২৪ সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ নামে একটি ২০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান এবং মস্কোর মধ্যে। এই চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া ও ইরান আগামী ২০ বছর ধরে প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে একে অপরকে সহযোগিতা করবে।

এদিকে, এই চুক্তির প্রারম্ভের অনেক আগে থেকেই ইরান রাশিয়াকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে নিজেদের তৈরি লাদেন বা সুইসাইড ড্রোন শাহেদ এবং গোলাবারুদ নিয়মিতই পাঠানো হয়েছে। রাশিয়া নিজের প্রযুক্তি ব্যবহার করে শাহেদ ড্রোনের মান এবং বিধ্বংসী ক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

রাশিয়া ইরানকে অস্ত্র সহায়তা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে এনবিসি ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করে। তবে ক্রেমলিনের কর্মকর্তারা এই তথ্যকে ‘ভুয়া’ বলে অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%