ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডিএম সুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে, পুলিশ উপজেলা নলুয়া গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিএম সুপ্ত হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪

সখীপুর থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম আশিক জানিয়েছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি ডিএম সুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিগ্যাল এইডে সরকারি খরচে ৪ লাখ ৬৯ হাজার ৪৮০ মামলায় আইনি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


লিগ্যাল এইডে সরকারি খরচে ৪ লাখ ৬৯ হাজার ৪৮০ মামলায় আইনি সহায়তা

 জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমিক সরকারি খরচে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৬৯ হাজার ৪৮০টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩৪১৩টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬১ হাজার ৪২২টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪৫টি মামলায় আইনি সহায়তা প্রধান করা হয়েছে।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে যেসব বিচারপ্রার্থী আর্থিকভাবে অসচ্ছল এবং অসমর্থ, তাদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে বালু উত্তোলনের কারণে সংঘর্ষ, বৃদ্ধ কাছুম আলীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


কিশোরগঞ্জে বালু উত্তোলনের কারণে সংঘর্ষ, বৃদ্ধ কাছুম আলীর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে কাছুম আলী নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এছাড়া এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (১৮ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার ছাতিরচর এলাকায়।

মৃত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন রমিজ মেম্বার এবং হিরু মিয়া।

স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, কিছুদিন ধরেই ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করে আসছিল। যখন কাছুম আলীসহ কয়েকজন সেই বালু উত্তোলনে বাধা প্রদান করেন, তখন তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জেরে রাতের দিকে দুপক্ষের মধ্যে হাতে হাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের মারধরে অসুস্থ হয়ে পড়েন কাছুম আলী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকলী উপজেলা হাসপাতেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। এ সময় জুম্মন এবং তার লোকজন দা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দেন। এক পর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পর এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলও সমান, অ্যাসিস্টও সমান, তবু গোল্ডেন বুট কে পাবেন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


গোলও সমান, অ্যাসিস্টও সমান, তবু গোল্ডেন বুট কে পাবেন?

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড় এখন চূড়ান্ত অবস্থানে রয়েছে। ফাইনালের পূর্বে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের জন্য একাধিক ফুটবলার প্রতিযোগিতায় আছেন। তবে যদি শেষ পর্যন্ত দুই বা তারও বেশি খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হয়, তখন বিজয়ী নির্ধারণে ফিফার নির্দিষ্ট টাইব্রেকিং নিয়ম মেনে চলা হবে।

বর্তমানে গোল্ডেন বুটের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি ১০ গোল ও ৪ অ্যাসিস্টের সাথে শীর্ষস্থানে পৌঁছেছেন। অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোল সংখ্যা ৮টি এবং অ্যাসিস্ট ৪টি। এই কারণে, ফাইনালে গোল্ডেন বুট জয় করতে হলে মেসিকে কঠোর মানদণ্ডে সাফল্য অর্জন করতে হবে।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রথমেই দেখা হবে সর্বোচ্চ গোলের দিকে। যদি একাধিক খেলোয়াড়ের গোল সমান হয়, তখন দেখা হবে কার অ্যাসিস্ট বেশি। এবং যদি অ্যাসিস্টেও সমতা দেখা দেয়, তাহলে মাঠে খেলা মোট সময়ের দিকে নজর দেওয়া হবে।

অর্থাৎ, যদি একই পরিমাণ গোল ও অ্যাসিস্ট থাকে, তবে যে ফুটবলার কম মিনিট খেলার সুযোগ পেয়েছেন, তাকেই গোল্ডেন বুট দেওয়া হবে। কারণ ফিফা মনে করে, কম সময়ে একই অবদান রাখা খেলোয়াড়কে বেশি কার্যকর বিবেচনা করা হয়।

এই নিয়ম অনুসারে, যদি ফাইনালে মেসি দুটি গোল করেন এবং ১০ গোল পর্যন্ত পৌঁছান কিন্তু কোনো অ্যাসিস্ট না করেন, তাহলে গোল ও অ্যাসিস্টে এমবাপ্পের সঙ্গে সমান থাকা সত্ত্বেও কম মিনিট খেলার কারণেই তিনি সামনে থাকবেন। এই প্রেক্ষিতে, গোল্ডেন বুট এমবাপ্পের হাতে যাবে।

এছাড়া মেসির সামনে দুটি বাস্তবসম্মত পথ রয়েছে। যদি তিনি ফাইনালে হ্যাটট্রিক করেন, তাহলে ১১ গোল নিয়ে সরাসরি গোল্ডেন বুট জিততে পারবেন। অথবা, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট অর্জন করলে ১০ গোল ও ৫ অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পেকে পিছনে ফেলে দিতে পারবেন।

এভাবেই বিশ্বকাপের ফাইনাল সঙ্গে ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য লড়াই এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বাবা ও ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


রাজধানীতে বাবা ও ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩ জন

রাজধানীর কল্যাণপুরে বাবা ও ছেলেকে অপহরণ করে চিলেকোঠার একটি ঘরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-৪ এক ব্রিফিংয়ের মাধ্যমে জানায়, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ওঠানোর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা মামলার মূল আসামি বিল্লালের অবস্থান খুঁজে পায়। যে চিলেকোঠার ঘরে বাবা ও ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকেই বিল্লালকে গ্রেফতার করে র‍্যাব কর্তারা।

অভিযোগ থেকে জানা যায়, গেল ২ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান এবং তার সন্তনকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করে নেয় অপহরণকারী গোষ্ঠী। তাদের ওপর চালানো হয় নৃশংস নির্যাতন। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অপহরণকারীদের বিকাশে ৫০ হাজার টাকা পাঠান।

এসব তথ্য ফলো করে অভিযান চালিয়ে শনিবার রাজধানী কল্যাণপুর থেকে র‍্যাব মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে। একই ঘটনায় সহযোগী দুইজন জুম্মন এবং ফয়সালকেও গ্রেফতার করা হয়। ঘটনার স্থান থেকে অপহরণ ও নির্যাতনের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%