০৭:৩৬ পি.এম
বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ দুইজন গ্রেপ্তার
এছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখে, তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বগুড়ার আদালতের খাসকামরায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের সঙ্গে মিজানের সাক্ষাৎ।
এমই
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিম উদ্দিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন