১২:২৩ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন।
এই সময় তিনি দুটি সার্কেল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি লক্ষ্য করেন। তবে হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর পূর্বে দেওয়া ছিল বলে তিনি জানান।
আরও পড়ুন: টেকনাফে পাহাড় থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে।
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি গঠন
পরিদর্শনের সময় তিনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন জানিয়ে বলেন, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’
আরও পড়ুন: মাদক কারবারিদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন