ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটির দিনেও এলএনজি কেনার অনুমোদন


ছুটির দিনেও এলএনজি কেনার অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয়ের পদ্ধতিতে একটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরল প্রবাসীর মরদেহ, বাবুগঞ্জে দাফন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


দক্ষিণ আফ্রিকা থেকে ফিরল প্রবাসীর মরদেহ, বাবুগঞ্জে দাফন

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সীর (৪০) মরদেহ দেশে এনে দাফন করা হয়েছে। এক সপ্তাহ মৃত্যুর পরে, শুক্রবার সকালে তার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামের নিজ বাড়িতে জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আসাদুজ্জামান মুন্সী, উত্তর রাকুদিয়া গ্রামের মরহুম আবুবকর মুন্সীর ছেলে। গত ৩০ জুলাই, যখন তিনি দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে যান, তখন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে ইডেনভিল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত্যুর পরে, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে অবস্থিত তার সহকর্মী, বন্ধু এবং একই এলাকার প্রবাসীরা মরদেহটি দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে মাত্র সাত দিনের মধ্যে মরদেহটি দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরহুমের মেজ ভাই কামরুজ্জামান মুন্সী বলেন, “আমার বড় ভাই ২০১৪ সালে চাকরির সুবাদে দক্ষিণ আফ্রিকায় যান। পরে সেখানে চাকরির পাশাপাশি ব্যবসাও শুরু করেন। প্রবাসে দীর্ঘদিন কাটিয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে এনে আমাদের কাছে পৌঁছে দেওয়ায় আমরা তার সহকর্মী ও বন্ধুদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করার উদ্দেশ্যে চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের পাইলট প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগকে কচুয়ার কৃষি উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে, কচুয়া উপজেলার সাচার এলাকায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কচুয়া হলো অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল। পাশাপাশি, রবি মৌসুমে এখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে দীর্ঘদিনের যে সংকট ছিল, সেটি দূর করতে সরকার পরীক্ষামূলকভাবে এই মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে। মন্ত্রী বলেন, প্রকৃত কৃষকরা এসব কোল্ড স্টোরেজে আলু, বীজ, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এর ফলে কৃষকদের আর মৌসুম শেষে কম দামে ফসল বিক্রি করতে হবে না। প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ তৈরি হবে, যা কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে উল্লেখ করেন যে, রেজিস্টার মানেই সংঘবদ্ধ ব্যবসা। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সব দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাজার সমিতি এমনভাবে পরিচালিত হবে, যেখানে সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজার সমিতিই হবে সেই বাজারের সংসদ। দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী। তিনি আরও বলেন, আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য মানুষ আজ অনুভব করছে। এখন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, কেউ অযথা হয়রানি করছে না। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ড. মিলন বলেন, আমি কচুয়ার সন্তান। আওয়ামী দুঃশাসনের সময় মানুষ কীভাবে নির্যাতিত হয়েছে, তা আমি নিজ চোখে দেখেছি। সাচার বাজারে ফ্যাসিবাদী শাসনের কারণে কেউ মুখ খুলতে পারত না। এলাকায় যে ডাকবাংলো ছিল, সেটি একসময় মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না। অতীতের দুঃস্বপ্নকে শিক্ষা হিসেবে ধারণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যেতে চাই— সেই উপলব্ধি থেকেই দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারণ সম্পাদক জহির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতিকুর রহমান জুয়েলসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কৃষকদের মাঝে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হয় এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কচুয়ার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ সহজ হবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানে পাচারের সময় ৬টি গোখরা সাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


গুলিস্তানে পাচারের সময় ৬টি গোখরা সাপ উদ্ধার

রাজধানীর গুলিস্তান থেকে পাচারের সময় ছয়টি বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, কিন্তু যাচাই-বাছাই শেষে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে বঙ্গবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের বাসিন্দা মনির হোসেন মামুদ, স্বপন ও আব্দুল কাদের। তাদের মধ্যে সাপ পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মনির হোসেন মামুদ-এর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, চাঁদপুরের বিভিন্ন চরাঞ্চল থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে বিষধর সাপ সংগ্রহ করে পাচার করে আসছে। চরাঞ্চলে সাপ দেখা গেলে বা মাছ ধরার জালে আটকা পড়লে সেগুলো সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখে। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে তা পাচার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে সদরঘাট ও গুলিস্তান এলাকায় নজরদারি চালানো হয়। একপর্যায়ে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্তদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয়টি জীবিত খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বিভিন্ন সময়ে ধরা সাপগুলো প্রায় এক সপ্তাহ বস্তাবন্দি করে রাখা হয়েছিল। পরে সেগুলো ঢাকায় এনে পাচারের চেষ্টা করা হয়। তদন্তে আরও জানা গেছে, মনির হোসেন মামুদ দীর্ঘদিন ধরে সাপ ধরার কাজে জড়িত। আগে অন্যদের মাধ্যমে সাপ পাচার করলেও এবার নিজেই চালান বহন করছিলেন।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আদনান আজাদ বলেন, উদ্ধার হওয়া ছয়টিই বিষধর খৈয়া গোখরা। সাপগুলোর আনুমানিক বয়স এক থেকে সাত বছর। বর্তমানে এ প্রজাতির প্রজনন মৌসুম চলায় অসাধু চক্র এ সময় সাপ ধরে পাচারের চেষ্টা করে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, ঢাকার ভেতরে পাচারের সময় বিষধর সাপের চালান উদ্ধারের ঘটনা এটিই প্রথম। উদ্ধার হওয়া সাপগুলো স্বাস্থ্য পরীক্ষা শেষে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে পুলিশের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে পুলিশের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বার্তায় এই আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপপ্রচার অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তায় বাংলাদেশ পুলিশ জানায়, সম্প্রতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে বাংলাদেশ পুলিশ দাবি করেছে।

ফেসবুক বার্তায় বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা গ্রহণ করার কারণে এবং অপপ্রচারকারীদের কোনো অন্যায় তদবির আমলে না নেওয়ার জন্য অসন্তুষ্ট মহল মনগড়া তথ্য সংবলিত এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পাশাপাশি পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে বিভিন্ন অন্যায় তদবির করার এবং অপপ্রচার না চালানোর শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যে, মিডিয়াতে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক কোনো বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে। পুলিশের বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাংলাদেশ পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%