০৩:৪০ পি.এম
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া টুর্নামেন্টগুলোর জন্য নতুন ‘টাইটেল স্পন্সর’ বা প্রধান পৃষ্ঠপোষক খুঁজছে। বেশ কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আগামী বছরগুলোতে প্রতি ম্যাচের জন্য সম্ভাব্য দর বা বিড হতে পারে ৪.৮৫ কোটি রুপি।
দেশটির একটি ব্যাংকের সঙ্গে বিসিসিআই-এর আগের টাইটেল স্পন্সরশিপ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগের চুক্তিটি সেপ্টেম্বর ২০২৩ থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত কার্যকর ছিল। বিসিসিআই গত ২০ জুলাই দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে উল্লেখ করা হয়েছে, দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহের শেষ তারিখ ৪ আগস্ট এবং চূড়ান্ত দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। প্রতিবেদনে জানানো হয়েছে, ১৩ আগস্টের সময়সীমার পর যেসব দরপত্র জমা পড়েছিল তা বোর্ডের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই বিসিসিআই সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি আরও আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
নতুন টাইটেল স্পন্সর চূড়ান্ত করার লক্ষ্যে বিসিসিআই বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে। বোর্ডের সঙ্গে আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে গুগল জেমিনি, স্পিনি এবং এসবিআই লাইফ উল্লেখযোগ্য। তবে এসব কোম্পানির কাছ থেকে পাওয়া প্রস্তাবের বর্তমান অবস্থা সম্পর্কে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সম্ভাব্য অংশীদারদের এই বৈচিত্র্য স্পন্সরশিপ স্বত্বের বিশাল পরিসর ও বাণিজ্যিক গুরুত্বকে তুলে ধরে। ভারতের ঘরের মাঠে আয়োজিত পুরো ক্রিকেট মৌসুম, যার মধ্যে রয়েছে বড় মাপের টেস্ট সিরিজ থেকে শুরু করে ঘরোয়া ‘রেড-বল’ প্রতিযোগিতা রয়েছে। এই স্পন্সরশিপটি বিভিন্ন ফরম্যাট এবং দর্শকদের মাঝে ব্র্যান্ডের ব্যাপক পরিচিতি বা দৃশ্যমানতা নিশ্চিত করার সুযোগ প্রদান করে।
নতুন টাইটেল স্পন্সর চূড়ান্ত করার বিষয়টি সরাসরি আসন্ন ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের সঙ্গে সম্পর্কিত। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত সফরের মধ্য দিয়ে মৌসুমের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। এগুলি নিশ্চিত করার জন্য বিসিসিআই একজন স্পন্সর চূড়ান্ত করতে আগ্রহী।
১৩ আগস্টের দর প্রস্তাবের সময়সীমা সন্তোষজনক ফলাফল ছাড়া শেষ হয়ে যাওয়ার কারণে মৌসুম শুরুর আগেই চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে বোর্ড বর্তমানে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক বছরের জন্য টাইটেল স্পন্সরশিপ থেকে ভারতীয় বোর্ড মোট ১৭১ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রতি ম্যাচের আয়ের ক্ষেত্রে ১৫.৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার
ক্রিকবাজ -এর তথ্যমতে, প্রস্তাবিত টাইটেল স্পন্সরশিপ প্যাকেজটি অত্যন্ত বিস্তৃত। এটি সব ধরনের ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচসমূহ এবং অন্যান্য প্রধান ঘরোয়া টুর্নামেন্ট যেমন রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি এবং ইরানি কাপের সাথে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। স্পন্সরশিপের অধিকারের এই ব্যাপক পরিসর এটিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্পন্সরশিপ প্যাকেজে পরিণত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন