প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল একজন উদ্ভাবনী প্রস্তাব দিয়েছেন। এটি হল, পরিবারে নতুন সন্তানের জন্ম হলে তার স্মৃতি ও ভবিষ্যতের কথা চিন্তা করে একটি করে গাছ লাগানোর প্রস্তাব।
তিনি উল্লেখ করেন, ‘সন্তানের জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তবে শিশুটি যেমন বড় হবে, সাথে গাছটিও বেড়ে উঠবে।’
সোমবার বেলা ১১টায় কলমাকান্দার পাঁচগাঁও রোডের কালিহালা এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময়ে তিনি এই কথা বলেন।
ডেপুটি স্পিকার নাগরিকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে বলেন, দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি রোপণকৃত গাছ রক্ষায় সাধারণ নাগরিকদের আরও সচেতন থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। সরকার বা প্রশাসনের একার পক্ষে রাস্তার ধারের বা বনায়নের সব গাছ রক্ষা করা সম্ভব নয়।’
থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি নাগরিকদের নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যায় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয়দের মানসিকতায় রাস্তার ধারের গাছের কাঠ, ফল বা ছায়া ভোগ করবে- এই ধারণা তৈরি করতে হবে এবং স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বেসরকারি খাতের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও বলেন, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। এছাড়া উডস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন,নেত্রকোণা শাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার ব্যবস্থাপক সুব্রত ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন