ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, আসামি তালিকায় নেই মালিকপক্ষ


আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা, আসামি তালিকায় নেই মালিকপক্ষ

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় প্রীতি গ্রুপের মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি। কারখানার জিএম, এজিএম, প্রকৌশলী এবং হেলপারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় প্রীতি গার্মেন্টস ফ্যাক্টরির এলপিজি প্ল্যান্ট এলাকায় বিপজ্জনক ও অরক্ষিত অবস্থায় রাখা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে ও আশপাশে ছিটকে পড়া সিলিন্ডারের আঘাতে সাতজন প্রাণ হারান। এ ঘটনায় অন্তত ৪০ জন শ্রমিক ও পথচারী মারাত্মক দগ্ধ ও আহত হন।

এই ঘটনার পর ২২ সেপ্টেম্বর আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব বাদী হয়ে একটি অবহেলাজনিত হত্যার মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে আসামিদের মধ্যে রয়েছেন- জিএম মো. সোহেল রানা, এজিএম মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন, প্রকৌশলী মো. রাজীব হোসেন, হেলপার মো. আল আমীন ও মো. এনামুল। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পুলিশ সূত্র জানায়, এই ভয়াবহ দুর্ঘটনায় শীর্ষ ব্যবস্থাপনার দায় নিশ্চিত হলেও বাদ রাখা হয়েছে রাজীব আহমেদ তালুকদারের পরিবারকে। প্রীতি গ্রুপের সিইও রাজীব আহমেদ তালুকদার (পিয়াল) কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মা পারভীন তালুকদার প্রীতি গ্রুপের পরিচালক এবং সহযোগী প্রতিষ্ঠান ‘প্রীতি কম্পোজিট টেক্সটাইল’ ও ‘প্রীতি উলওয়্যার’র ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের (বরিশাল) সংসদ সদস্য ছিলেন। প্রীতি গ্রুপের মূল এমডি হিসেবে রয়েছেন রেজিন আহমেদ তালুকদার।

মামলা দায়েরের আগে প্রীতি গার্মেন্টসের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আহত ও নিহতদের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, রাজীব আহমেদ (পিয়াল) সিইও পদে থাকলেও গত ৪-৫ বছর ধরে এই প্রজেক্টে নিয়মিত আসেন না, প্রকল্পের কার্যক্রম মূলত এমডি রেজিন আহমেদ তালুকদার দেখভাল করেন। কারখানা পরিচালনা ও দায়িত্ব বণ্টন প্রজেক্টভিত্তিক আলাদা করা হয়েছে। সিলিন্ডার রিফিল বা সরবরাহের দায়িত্ব থার্ড পার্টি ঠিকাদার প্রতিষ্ঠানের, তাই কারখানার নিজস্ব কোনো সিলিন্ডার তৈরির ব্যবস্থা নেই।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, "ঘটনায় আশুলিয়া থানায় ৯২ নাম্বার মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাৎক্ষণিকভাবে যাদের দায়-দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এজাহারে তাদের নাম আনা হয়েছে।" মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিনি জানান, "পরবর্তীতে তদন্তে যাদের গাফিলতি বা অনিয়মের সম্পৃক্ততা পাওয়া যাবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে। তবে মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।" ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, মালিকপক্ষকে আড়াল করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, "কোনো কারখানায় দুর্ঘটনা ঘটলে দায়ভার কেবল বেতনভুক্ত সাধারণ কর্মচারীদের ওপর চাপানো অযৌক্তিক। বড় পদে থাকা মালিক কিংবা নির্বাহী পরিচালকদের গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটে। যানবাহন দুর্ঘটনা হলে যেমন মালিকের দায় আসে, তেমনি কারখানার অগ্নিকাণ্ডেও মূল দায়িত্ব মালিকপক্ষের। সাধারণ কর্মচারীদের বলির পাঁঠা বানিয়ে মালিকদের আড়াল করা শ্রমিকদের সঙ্গে প্রহসন মুলক আচরণ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

ঘটনার পর প্রীতি গ্রুপের এমডির ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। একাধিকবার চেষ্টা করার পরও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত রোববার প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় লরির ভেতরে থাকা সিলিন্ডারগুলোতে আগুন ধরে যায় এবং আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। আগুনে লরির ভেতরে ও আশপাশে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকর্মীরা লরির ভেতর ও প্রাঙ্গণ থেকে মারাত্মক দগ্ধ অবস্থায় ৫টি মরদেহ উদ্ধার করেন।

বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে লরি বা সিলিন্ডারের একটি অংশ ২০০ গজ দূরে ছিটকে গিয়ে কাপড়ের দোকানের সামনে বসে থাকা মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারী পথচারীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দগ্ধ ও গুরুতর আহত অন্তত ২৬ জনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল হোসেন (৪৫) ও নজরুল ইসলাম (৫২)।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুই পুরুষের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া’ পরিবহণের একটি যাত্রীবাহী বাস এবং একটি অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে সিএনজির ভেতরে থাকা তিনজন যাত্রী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লাশগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) এখনো চূড়ান্ত নয়। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার প্রধান সিরিজগুলো বেশ আগে থেকেই ঠিক হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। চিরাচরিত ধারা মেনেই চলবে অ্যাশেজ সিরিজ। ২০২৭ সালে ইংল্যান্ডে, ২০২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ায় এবং ২০৩১ সালে আবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

২০২৮ সালের শুরুতে টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। এরপর ২০২৯ সালে ভারতকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে তারা।

২০২৭-৩১ চক্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিকে জায়গা পাচ্ছে ক্রিকেট। জুলাইয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যা পড়বে ইংলিশ গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়ে। সপ্তাহব্যাপী চলা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্টটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যান্য পূর্ণ সদস্য দেশগুলোর জন্য চিরাচরিত একটি চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। প্রথমে ভারতের সঙ্গে এবং এরপর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সঙ্গে নিজেদের সূচি সাজানোই হবে তাদের জন্য মূল কাজ। যেমন, ২০২৭ সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরই ভারতকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলার সুযোগ না থাকায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আরও বেশি সিরিজের জন্য জোর দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ঘোষণা দিয়েছে তারা। 

যদিও এই আলোচনা শুরু হয়েছিল ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পাকিস্তান দৌড়ে থাকলে একটি এককালীন টেস্ট আয়োজনের প্রস্তাব হিসেবে। সে দৌড় থেকে এখন ছিটকে গেছে দলটি। এছাড়া ২০২৭-২৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে আরও একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


জার্মানিতে আরও একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

জার্মানির পশ্চিমাঞ্চলে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবরটি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো জানায়।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচারমাধ্যম এসডব্লিউআরকে জানিয়েছে, কয়েকটি বিমান নিয়ে একটি মহড়া চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা উপস্থিত হন। আইফেলক্রাইস বিটবুর্গ-প্রুম জেলার দমকল ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তবে, দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। এসব বিমান যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে স্পাংডাহলেম বিমানঘাঁটির দক্ষিণে জেমার-রডট এলাকায় নিয়মিত প্রশিক্ষণের সময় আরেকটি মার্কিন এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায়ও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সামান্য আহত হন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে বিএনপির কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


কালিগঞ্জে বিএনপির কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে পৃথক বিক্ষোভ কর্মসূচির কারণে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর ও কালিগঞ্জ থানার আশপাশে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ‘নৈরাজ্য, অপরাজনীতি ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে বিকাল ৩টায় কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাসানুর রহমান এবং শেখ নাজমুল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

একই দিনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে বিকাল ৫টায় পৃথক কর্মসূচির প্রস্তুতি চলছিল। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা আগে থেকেই বিরাজ করছিল।

বিকালে রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে কালিগঞ্জ থানার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

মিছিলটি এগিয়ে গেলে অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে রোকনুজ্জামান রোকন সমর্থিত সবুজ ও ছোটন আহত হন। তাদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রথমে নেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপর পক্ষের আল ইমরান হোসেনও আহত হয়ে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া বিপুল হোসেন, আজমির হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসানুর রহমান বলেন, "জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় রোকনুজ্জামান রোকন সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান।"

অপরদিকে, রোকনুজ্জামান রোকন অভিযোগ করেন, "আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। একপর্যায়ে শেখ হাসানুর রহমান সমর্থিত লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।"

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, "দলের মূল সংগঠনের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পাশাপাশি উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের নেতৃত্বে আরেকটি কর্মসূচি চলছিল। একপর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।"

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ জানান, "উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে দুই পক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%