ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি


১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

বরিশালে বাস চলাচল স্বাভাবিক হয়েছে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর। মঙ্গলবার সন্ধ্যার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়। এর আগে শ্রমিক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে শ্রমিকেরা ফের বাস ধর্মঘট শুরু করেন। পরে তাঁরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন।

এ কারণে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে টার্মিনাল ও আশপাশের এলাকায় যাত্রীরা আটকা পড়েন। অনেকেই গন্তব্যে যেতে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন। বাস চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শ্রমিকরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এর আগেও বরিশালে এসব দাবিতে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, "আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।"

আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করার পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহাজামান এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বারবার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির আবেদন জানানো হলেও তা না মানায় এ কর্মসূচি পালন করা হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপি সরোয়ারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সন্ত্রাসী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপি সরোয়ারের হুঁশিয়ারি

মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, ফটিকছড়িতে এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ‘এই সংসদীয় এলাকায় মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো অপরাধীর স্থান হবে না। এসব অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

তিনি বলেন, ফটিকছড়ির কোনো পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

এ সময় সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

সরোয়ার আলমগীর আরও বলেন, ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না।

এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোহেব আল সালেহীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

 

একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজ (৬০) বিরুদ্ধে দশ বছর বয়সী ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচা পলাতক অবস্থায় রয়েছে। ভুক্তভোগীর বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে ঘটেছে। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে।

মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন, ১৫ আগস্ট ভুক্তভোগী শিশু একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে বিস্কুট ও চিপস ক্রয় করতে যায়। সেই সময় অভিযুক্ত হারুন শিশুটিকে ফুসলিয়ে দোকানের পিছনের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তিনি আরও জানান, নির্যাতিতা শিশুর বাবা সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে থানায় মামলা দায়ের করার পর শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে। ২৪ আগষ্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়। সিরাতুন্নবী (সা) উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য-সচিব ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম. হেমায়েত জাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, "মানব ইতিহাসের সবচেয়ে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)।" তিনি উল্লেখ করেন যে, মহানবী কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক। অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি একটি আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি তরুণ সমাজকে আহ্বান জানান যে, যদি তারা মহানবীর প্রদর্শিত পথ ও নৈতিকতা নিজেদের জীবনে ধারণ করতে পারে, তবে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "মাদক, ইভটিজিং, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।" রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা, ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। শিক্ষার্থীদের তিনি পরামর্শ দেন যে, তাঁকে কেবল তও্বীয় তার জীবনী না পড়ে, বরং বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা, পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করা উচিত। তবেই একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়, সৃজণী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%