০৩:২২ এম
বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া, যাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল, অবশেষে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংক ড. মো. রফিকুল ইসলাম এবং এসএম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সমঝোতা স্মারক স্বাক্ষর
আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের একটি পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে তাদের সম্পৃক্ততা উঠে আসলে পরিদর্শক দল তাদের অপসারণের সুপারিশ করে। পরবর্তীতে আরেকটি পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ প্রক্রিয়ার পর সম্প্রতি তাদের পদত্যাগ করতে বলা হয়।
এদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন