ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ১ বছর ১১ মাস ১৫ দিনের কারাদণ্ড


গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ১ বছর ১১ মাস ১৫ দিনের কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযানের ফলে মানিক (২৫) নামে এক মাদকসেবীকে ১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

২০২৬ সালের ২৬ আগস্ট, বুধবার, উপজেলার শাখারিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালপুর-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গোপালপুর থানা পুলিশের একটি দক্ষ দল সহায়তা প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত মানিক গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের গাদু শেখের পুত্র।

আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

পুলিশের সূত্র অনুযায়ী, শাখারিয়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় মানিককে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮'-এর প্রাসঙ্গিক ধারায় আসামিকে ০১ (এক) বছর ১১ (এগার) মাস ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোপালপুর উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেকপাড় থেকে কফি হাউস, রাত নামলেই আপত্তিকর অবস্থান গোবিপ্রবিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


লেকপাড় থেকে কফি হাউস, রাত নামলেই আপত্তিকর অবস্থান গোবিপ্রবিতে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রকাশ্যে যুগলদের অনাকাঙ্ক্ষিত মেলামেশা ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে।

বিশেষ করে রাতের আঁধারে এসব ঘটনার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাসের লেকপাড়, কফি হাউস, মন্দির সংলগ্ন এলাকা এবং কেন্দ্রীয় মাঠের বসার বেঞ্চসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই যুগলদের আপত্তিকর অবস্থায় দেখা যায়। রাতের বেলা এসব স্থানে সাধারণ মানুষের চলাচল কমে যাওয়ার সুযোগে অনেকেই এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, বাইরের এলাকার স্থানীয় তরুণ-তরুণী ও বহিরাগতদেরও রাতে ক্যাম্পাসে প্রবেশ করে স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আরিফ জানান, সম্পর্ক বা প্রেম-ভালোবাসা স্বাভাবিক হলেও তা যখন অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডে রূপ নেয়, তখন তা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। তিনি সম্প্রতি সমলিঙ্গের এক যুগলকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখেছেন উল্লেখ করে ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান।

একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারজাহান আক্তার শিমু বলেন, বহিরাগতদের অবাধ চলাচলের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে বেশি। শৃঙ্খলা রক্ষায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের সংবেদনশীল পয়েন্টগুলোতে নিয়মিত নিরাপত্তা টহলের জোর দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ইতিমধ্যেই আনসার সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী বা বহিরাগতকে অসংগতিপূর্ণ কিংবা আপত্তিকর অবস্থায় দেখলে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডিকে জানাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন রাত ৯টা থেকে ক্যাম্পাসে টহল পরিচালনা করা হয়। এর আগেও একাধিক যুগলকে অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেলে তাদের বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকাল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড এলাকায় আউশধান কাটার সময় সাপটি দেখে ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে স্থানীয় লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ অজগরটি অক্ষত উদ্ধার করে। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির মাত্র পাঁচ ঘণ্টায় ৫ সিনেমাকে পেছনে ফেলল ‘টক্সিক’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মুক্তির মাত্র পাঁচ ঘণ্টায় ৫ সিনেমাকে পেছনে ফেলল ‘টক্সিক’

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরে এসেছেন দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির দিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

মুক্তির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চলতি বছরের পাঁচটি আলোচিত সিনেমার প্রথম দিনের আয়ের পরিমাণকে ছাড়িয়ে গেছে ‘টক্সিক’।

বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটি। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির আগে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। সেই আগ্রহ প্রেক্ষাগৃহে স্পষ্টভাবে দেখা গেছে।

 

সিনেমাটির প্রথম শো শুরু হয় সকাল ৬টায়। স্যাকনিল্কের তথ্যমতে, সকাল ১১টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’ আয় করে ২৭ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে, যার সকাল ১১টা পর্যন্ত আয় ছিল ১১ কোটি ৯২ লাখ রুপি।

 

মূল কন্নড় সংস্করণটির আয় ছিল ৯ কোটি ১২ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৬৪ লাখ রুপি, তামিল সংস্করণের আয় ১ কোটি ৩০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ সংগ্রহ করেছে ৪৭ লাখ রুপি।

মুক্তির প্রথম পাঁচ ঘণ্টার আয়েই ‘টক্সিক’ চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার প্রথম দিনের বক্স অফিস সংগ্রহকে পিছনে ফেলে দেয়। আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি।

 

ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয় ছিল ২২ কোটি রুপি। অন্যদিকে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম দিনে সংগ্রহ করেছিল ১৫ কোটি ২৫ লাখ রুপি। অজয় দেবগনের ‘ধামাল ৪’ প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬ কোটি ২০ লাখ রুপি।

বলা দরকার, দিনের সঙ্গে সঙ্গে ‘টক্সিক’-এর আয় আরও দ্রুত গতিতে বাড়তে থাকে। মুক্তির দিন বিকেল ৪টার মধ্যে ভারতজুড়ে সিনেমাটির নেট আয় দাঁড়ায় ৭৯ কোটি ১২ লাখ রুপি। একই সময়ে গ্রস আয় হয় ৯৩ কোটি ৩৬ লাখ রুপি।

এই আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার নেট সংগ্রহ প্রায় ৪৫ কোটি রুপি। মূল কন্নড় সংস্করণটিও শক্ত অবস্থান ধরে রেখেছে। সন্ধ্যা ৬টার মধ্যে এর আয় ১৯ কোটি রুপি ছাড়িয়ে যায়। কন্নড় সংস্করণের সকালের শোগুলোতে দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

তেলেগু ডাব সংস্করণও ভালো ব্যবসা করেছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণের আয় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে।

সব মিলিয়ে প্রথম দিনের হিসাব শেষ হওয়ার আগেই বক্স অফিসে দাপট দেখিয়েছে যশের ‘টক্সিক’। এখন দেখার বিষয়, দিন শেষে সিনেমাটির আয় কতদূর গিয়ে পৌঁছায়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায় সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতার ছয় মাস পূর্ণ করেছে। এই সময়ে এমন একটি ঘটনাও ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।’

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রংপুরে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%