১১:৫২ পি.এম
রায়গঞ্জ উপজেলায় ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ পালন করা হয়েছে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে, যা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিতকরণ ও মর্যাদা বৃদ্ধির অঙ্গীকারের প্রতীক। এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চলতি বছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— "Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures" (শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া)।
উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
সোমবার (৫ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেন, "একটি মেধাভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।" তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসন নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ঝরে পড়া রোধ, শ্রেণীকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং অবকাঠামোগত সমস্যা সমাধানে নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন তালুকদার, তিননান্দিনা রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা শিক্ষক সমতির অতিরিক্ত সম্পাদক মোঃ আব্দুর রউফ সরকার (বকুল), ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমতির অর্থ সম্পাদক, কৃষ্ণদিয়া রইচা ওবায়েদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমতির যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আল মাহমুদ সেখ, মোঃ আব্দুর রাজ্জাক সরকার, দাদপুর জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, সহিংসতা কমেছে : ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন