ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে রেলের কেবিনকে বাসরঘর বানিয়ে ফুলশয্যা, ভাইরাল ভিডিও


ভারতে রেলের কেবিনকে বাসরঘর বানিয়ে ফুলশয্যা, ভাইরাল ভিডিও

ভারতের নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণির কেবিন সজ্জিত হয়েছে বেলুন, ফুলের ঝালর, মোমবাতি, জমকালো ফুলের সজ্জা এবং হাজার হাজার গোলাপের পাপড়ি দিয়ে। এই আয়োজনের মাধ্যমে রেল সফরে ফুলশয্যা কিংবা বিবাহবার্ষিকী উদযাপনের জন্য কোনো যাত্রী তার জীবনসঙ্গীকে চমক দিতে চেয়েছেন বলেও জানা যাচ্ছে।

রেলের কেবিনকে শোয়ার ঘরে রূপান্তরিত করায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা সুসজ্জিত কেবিনটিকে ‘হনিমুন কোচ’ নামে অভিহিত করতে শুরু করেন। কারণ, সেটিকে দেখে মনে হচ্ছে হোটেলের হনিমুন সুইটের চেয়ে কম কিছু নয়। ভিডিওটি ‘মদন_চিকনা’ নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং প্রচুর মানুষ এটি দেখেছেন। প্রায় তিন হাজার নেটিজেনের লাইকও জমা পড়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরকারি সম্পত্তিকে কিভাবে নিজের ইচ্ছামাফিক ব্যবহার করা যায়, তা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলেছেন।

এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে এক বেসরকারি সাজসজ্জাকারী তাদের অনুমোদন না নিয়ে এই কাজ করেছেন। এ কারণেই রেল এটিকে ‘গুরুতর ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে। এই অনিয়মের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তারা ঘটনাটিকে গুরুতর নিয়ম লঙ্ঘন বলে অভিহিত করে সংশ্লিষ্ট কর্মী এবং সজ্জাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। দক্ষিণ-মধ্য রেল নন্দীগ্রাম এক্সপ্রেসের প্রথম শ্রেণির কেবিন সাজানোর বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৬ জুলাই ১১০০২ নম্বর নন্দীগ্রাম এক্সপ্রেসে ভ্রমণকারী এক দম্পতি ব্যক্তিগতভাবে অনলাইনে একজন সাজসজ্জাকারীকে নিযুক্ত করেছিলেন। তিনি অনুমতি না নিয়ে জালনা স্টেশনে ট্রেনে ওঠেন। রেল এটিকে গুরুতর ত্রুটি হিসেবে বিবেচনা করেছে। কেবিনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিস্তারিত বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রেল সূত্রে জানা গেছে। ট্রেনে অনুমতি ছাড়া প্রবাহ, টিকিট ছাড়া ভ্রমণ এবং অনধিকার প্রবেশের জন্য রেল আইনের ধারা অনুযায়ী সাজসজ্জাকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাশুড়ি হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


শাশুড়ি হত্যার দায়ে জামাইয়ের আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুরে শ্বাশুড়ীকে হত্যার দায়ে জামাই হাউস আলীকে (৫২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাউস আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নির্যাতনের অভিযোগ তুলে স্ত্রী আম্বিয়া খাতুন তালাক দেন হাউস আলীকে। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন হাউস আলী। ২০১৬ সালের ৮ মে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি ফুলসুরাতনের (৬৫) গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় তাকে সেখান থেকে পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন তার স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

পুলিশের চুড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে দণ্ডিত হাউস আলীকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শহিদুল ইসলাম এবং বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বাংলাদেশ দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

দলে রয়েছে বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামুরি ও টপ অর্ডার ব্যাটার মিল্টন শুম্বা।

নিয়ামুরি প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার টেস্ট ও ওয়ানডে অভিষেক ঘটে।

তিনি দেশের হয়ে ৫টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচে যথাক্রমে ১২টি ও ৫টি উইকেট শিকার করেছেন।

শুম্বা আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন। সর্বশেষ ২০২৪ সালে ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন তিনি।

সর্বশেষ তিনি ২০২২ সালে টি-টোয়েন্টিতে অংশ নেন। ৩০ টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৫ রান সংগ্রহ করেছেন।

জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টির সর্বশেষ আসরে তিনি ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

ব্রেন্ডন টেইলরের ইনজুরির কারণে বেন কারানের জন্য বিশ্বকাপ দলে সুযোগ হয়েছিল। যদিও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তিনি, তবে দলে তার স্থান অটুট রয়েছে।

এখনও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি কারানের, তবে তার ৯ টেস্ট ও ১০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।

বাংলাদেশ সিরিজে নিয়ামুরির সঙ্গে টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে কারানেরও।

টেইলরের পাশাপাশি জিম্বাবুয়ের সর্বশেষ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার ও টনি মুনিয়োঙ্গা। ক্রেমার বাঁ-হাতে ইনজুরিতে আছেন।

বুলাওয়ায়োতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো, যা যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলের সদস্যরা হলেন: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামায়াতকে দেখছেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


আওয়ামী লীগের বিকল্প হিসেবে জামায়াতকে দেখছেন রাশেদ খান

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগের আর কোনো প্রয়োজন নেই, এ মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। তার এই মতামত দিন দিন আরও স্পষ্ট হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। আজ শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ধরনের মন্তব্য করেছেন। রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) এবং নিষিদ্ধ ছাত্রলীগের দ্বারা অতীতে তার ওপর হামলার ছবিগুলো পোস্ট করে জামায়াত-শিবিরের কর্মীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, 'নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে আমার আক্রান্ত হওয়ার ছবি ফেসবুকে প্রকাশ করছে জামায়াত-শিবিরের লোকজন। এরা কতবড় জঘন্য, নিজেরা সারাজীবন গুপ্ত থেকেছে আর আমরা রাস্তায় মাইর খেয়েছি সেটিকে এখন ওরা নেতিবাচকভাবে প্রচার করছে যে, আমি নাকি অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছি!' রাশেদ খান জানিয়েছেন, এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার কারণে তিনি বিভিন্ন ফোনকল পাচ্ছেন। তিনি বলেন, 'ওদের (জামায়াত-শিবির) গুজবে বিভ্রান্ত হয়ে অনেকে আমাকে কল ও মেসেজ করে খোঁজখবর নেওয়ার প্রেক্ষিতে ফেসবুকে এই বিষয়টি সম্পর্কে খোলাসা করলাম।' তিনি আরো বলেন, 'জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটির ডে বাই ডে আরো স্পষ্ট হচ্ছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধে উদ্যোগ : বিএসইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধে উদ্যোগ : বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটीज অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, উৎপাদন বন্ধ ও দীর্ঘদিন অচল থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আসন্ন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, বিশ্বের কোথাও বন্ধ কোম্পানির শেয়ার লেনদেনের সুযোগ নেই। তাই বাংলাদেশের পুঁজিবাজারেও দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুঁজিবাজারকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে আইপিও প্রক্রিয়া সহজীকরণ, ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সম্প্রসারণ, মার্জিন ঋণ নীতিমালায় পরিবর্তন, টি+১ সেটেলমেন্ট চালু, বন্ড বাজারকে মূল মার্কেটে আনা এবং ডেরিভেটিভস চালুর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাসুদ খান আরও জানান, পুঁজিবাজারের ব্যবস্থাপনায় ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বাজার তদারকিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। আগে কোনো শেয়ারের অস্বাভাবিক দর বা লেনদেনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিএসইকে কমিশনের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হতো। এখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে ডিএসইকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্কিট ব্রেকার নির্ধারণের ক্ষমতাও স্টক এক্সচেঞ্জের হাতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করা জরুরি। অধিকাংশ খুচরা বিনিয়োগকারীর পক্ষে ভালো কোম্পানি বাছাই করা কঠিন হওয়ায় বিদেশের আদলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সনদ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ ও পাবলিক ইস্যু বিধিমালায় পরিবর্তন আনার কাজ চলছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমানে আইপিওতে আসতে উদ্যোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং বিপুল কাগজপত্র জমা দিতে হয়। ফলে অনেক প্রতিষ্ঠান ব্যাংকঋণকে সহজ বিকল্প হিসেবে বেছে নেয়। এ কারণে আইপিও প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বড় বেসরকারি কোম্পানিকেও ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ দেওয়া হবে। বর্তমানে শুধু রাষ্ট্রায়ত্ত কোম্পানি ২৫ শতাংশ শেয়ার ছাড়ার মাধ্যমে এ সুবিধা পায়। নতুন ব্যবস্থায় সব ধরনের কোম্পানি ১০ শতাংশ শেয়ার অফলোড করেই ডাইরেক্ট লিস্টিং করতে পারবে।

মার্জিন ঋণ নীতিমালা প্রসঙ্গে মাসুদ খান বলেন, বিদ্যমান নীতিমালায় এত বেশি শর্ত রয়েছে যে বিনিয়োগকারীদের জন্য ঋণ নেওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী সপ্তাহেই এ-সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর মার্জিন ঋণ পাওয়া আরও সহজ হবে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সমালোচনা সত্ত্বেও ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি রক্ষায় গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর) সংক্রান্ত সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

লেনদেন নিষ্পত্তির সময় কমানোর বিষয়েও উদ্যোগের কথা জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমানে শেয়ার লেনদেনের নিষ্পত্তি দুই দিনে সম্পন্ন হয়। এটি কমিয়ে টি+১, অর্থাৎ একদিনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে আইনি কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানান মাসুদ খান। তিনি বলেন, বর্তমানে বিএসইসি জরিমানা করলেও অধিকাংশ ক্ষেত্রেই তা আদালতে আটকে যায়। অতীতের একটি কমিশন প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা জরিমানা করলেও আদায় হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা। এ পরিস্থিতি বদলাতে বিশেষ বেঞ্চ গঠন এবং পুঁজিবাজার-সংক্রান্ত ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বন্ড বাজারকে সক্রিয় করতে বর্তমানে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে থাকা বন্ডগুলোকে মূল মার্কেটে তালিকাভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ডেরিভেটিভস চালুর প্রস্তুতিও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%