১১:৩৩ পি.এম
মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে, অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবিরতি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হয়েছে।
হরমুজ প্রণালি চুক্তির মধ্যে একটি ফাঁক রয়ে যাওয়ার কারণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ চটেছেন। এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে জাহাজ চলাচলের ওপর ফি আরোপের বিরুদ্ধে ইরানকে তিনি সতর্ক করেছেন।
সোমবার (১৫ জুন) জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এই বার্তা তিনি দিয়েছেন। ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটটিতে জাহাজ চলাচলে কোনো ফি ধার্য না করার জন্য সবকিছু করা উচিত।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ
এর আগে, ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, ঘোষণার ঠিক আগে তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামো চুক্তিতে সামুদ্রিক পরিষেবা ফি আরোপের একটি ধারা যোগ করেছে।
সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অধীনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর টোল আরোপের পরিবর্তে ইরান সামুদ্রিক পরিষেবা ফি ধার্য করবে।
উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। তবে এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে রবিবার, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলায় চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন