ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপূজার আগে বোনাসের দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট


দুর্গাপূজার আগে বোনাসের দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্গাপূজার আগে বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন মিরতিংগা চা বাগানের শ্রমিকরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আন্দোলনে শ্রমিকদের কণ্ঠে ছিল ন্যায্য পাওনা আদায়ের দাবি।

এ সময় শ্রমিকদের মাথা ও হাতে কালো পতাকা ছিল। সাদা কাগজে কালো অক্ষরে লেখা ছিল, "রুটি-রুজির সংগ্রাম চলছে, চলবে, বেতন নিয়ে টালবাহানা চলবে না।"

শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর চা উৎপাদনে শ্রম দিলেও উৎসবের আগে প্রাপ্য বোনাস নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। পূজার আনন্দ ভাগাভাগি করার কথা যে সময়ে, সে সময়েই নিজেদের পাওনা আদায়ে রাজপথের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে তাঁদের।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

শ্রমিকরা জানান, প্রতিবছর দুর্গাপূজার আগে তারা ৬০ শতাংশ হারে বোনাস পেয়ে আসছেন। কিন্তু এবার বাগান কর্তৃপক্ষ ৩০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলেছে। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা পূর্ণ বোনাসের দাবিতে একজোট হয়েছেন। বুধবারের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

চা শ্রমিক রিতা পাইনকা, শান্তি তাঁতি, আলন্তী উরাং, মানিক প্রসাদ, লেবুলাল বাউরী ও সুমন কুর্মীসহ আন্দোলনকারীরা জানান, সারা বছর কঠোর পরিশ্রম করে চা উৎপাদন সচল রাখেন তারা। অথচ উৎসবের সময় নিজেদের পাওনা নিয়েই অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।

তাদের অভিযোগ, বাগানে লোকসান না থাকলেও শ্রমিকদের বোনাসের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। পূর্ণ বোনাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

বাগানের সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই ও বর্তমান সভাপতি মন্টু অলমিক বলেন, আশপাশের চা বাগানগুলোতে শ্রমিকেরা বেতন-বোনাস পেলেও মিরতিংগার শ্রমিকেরা এক সপ্তাহের মজুরি ও দুর্গাপূজার বোনাস পাননি। শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) বলেন, শ্রমিকদের আন্দোলন যৌক্তিক। বোনাস দেওয়ার জন্য কৃষি ব্যাংকের কাছে ঋণ চাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশিত অর্থ না পাওয়ায় পূর্ণ বোনাস দেওয়ার ব্যবস্থা করা যায়নি। অর্ধেক বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকেরা তা গ্রহণ করছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি নেই, ১৯৩ নমুনা পরীক্ষার দাবি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি নেই, ১৯৩ নমুনা পরীক্ষার দাবি মন্ত্রীর

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন যে, বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি। তিনি জানান, বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের ১৯৩টি নমুনা পরীক্ষা করে সবগুলোই বিশুদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে।

মন্ত্রী বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে খবর প্রকাশিত হয়। এর পর বিভিন্ন ব্র্যান্ডের ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে কোনো নমুনাতেই ভারী ধাতু পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে অনলাইনে প্রকাশিত তথ্যগুলো অপপ্রচার হিসেবে চিহ্নিত করেছেন। নেতিবাচক খবরের মধ্যে একটি ইতিবাচক তথ্য জনগণের সামনে তুলে ধরতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

খাদ্যসংশ্লিষ্ট বিভিন্ন খাতে পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সবার সহযোগিতায় বিএসটিআইয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়া হবে। আগামী বিশ্ব মান দিবসের আগেই এ ক্ষেত্রে আরো ইতিবাচক অগ্রগতি তুলে ধরতে সংশ্লিষ্ট সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হলো ‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য : সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বিএসটিআইয়ের মো. সাইদুল ইসলাম (মান)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


মোদি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন: মমতা

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। বুধবার তিনি সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাসে অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মমতা আরও অভিযোগ করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি তরুণদের পাশে রয়েছেন বলেও জানান মমতা।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ নিয়ে বিজেপির বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবার যন্তর মন্তরে ‘অবৈধ’ অনুপ্রবেশের অভিযোগে তিন সিজেপি নেতাকে আটক করা হয়। পরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অপর কর্মী অজিঙ্ক শিণ্ডেকে ছয় মাস শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, আটক কর্মীদের কয়েক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং প্রথমে আটকের কারণও জানানো হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের চলমান আন্দোলনের মধ্যেই এই ঘটনা ঘটেছে।

সূত্র: এএনআই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে যে, রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে মস্কো ও আশপাশের এলাকায়। এই হামলার কারণে রাজধানীর বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। খবরটি এসেছে আনাদোলুর থেকে।

বুধবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশের প্রায় ২০টি অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যুক্ত এলাকায় রাতভর এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এই কাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, রাতের অভিযানে ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়। তিনি টেলিগ্রামে একটি পোস্টে উল্লেখ করেন, এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।

এই হামলার প্রভাব মস্কোর বিমান চলাচলেও পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকা ও খারকিভ অঞ্চলের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, এসব হামলায় দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহৃত হয়েছে।

রুশ কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো সামরিক কাজে ব্যবহৃত হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%