০৫:১৩ পি.এম
নীলফামারীতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদার করতে এবং পুলিশ টহলের ব্যবস্থা বাড়ানোর জন্য থানায় লিখিত আবেদন করেছেন পল্লী বিদ্যুতের সমিতির ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি ডোমার থানায় এই আবেদনটি করেন।
আবেদনপত্রে উল্লিখিত হয়েছে যে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় বরাদ্দ অনুযায়ী লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে গরমের সময়ে গ্রাহকদের মধ্যে দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে জনমনে অসন্তোষের সূচনা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই ধারাবাহিকতায় ডোমার জোনাল অফিসের আওতাধীন ডোমার জোনাল অফিস, উপকেন্দ্র-১ (আন্ধারুর মোড়) এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে রাত্রীকালীন সার্বক্ষণিক পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ এই বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আলাউদ্দিন লিখিত আবেদনটি করেছেন। তিনি আরও জানান, সাদা পোশাকে পল্লী বিদ্যুৎ অফিসের স্থাপনাগুলোতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এর সাথে সাথে আমাদের টহল অভিযানও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন