ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর পরিকল্পনার তাগিদ জানালেন শান্তর


ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থতার পর পরিকল্পনার তাগিদ জানালেন শান্তর

সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বিষয়টি স্বীকার করেছেন। তিনি ঘরের মাঠের সুবিধা আরও ভালোভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করেছে। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ৮২ রানের ইনিংসের মাধ্যমে স্বাগতিকরা সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে ৮ উইকেটের জয় নিয়ে সিরিজটি ১-০ ব্যবধানে জয়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শান্ত জানিয়েছেন, বাংলাদেশের খেলার পরিকল্পনা ছিল স্পিন সহায়ক উইকেটে খেলার। তবে বিশেষ করে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাওয়া যায়নি।

ম্যাচ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমরা স্পিন সহায়ক উইকেটে খেলার পরিকল্পনা করেছিলাম। দুই টেস্টের দিকে তাকালে দেখা যাবে, আমরা তিনজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলেছি। এখনো মনে করি, পরিকল্পনাটি সঠিক ছিল। কিন্তু আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সিলেটে আমরা প্রত্যাশিত কন্ডিশন পাইনি। এ ক্ষেত্রে পরিকল্পনায় হয়তো কিছুটা ঘাটতি ছিল।’

বাংলাদেশের প্রত্যাশা ছিল, বল অনেক আগে থেকেই ঘুরতে শুরু করবে। কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল।

আরও পড়ুন: নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের: যুব প্রতিমন্ত্রী

শান্ত স্বীকার করেছেন যে স্পিনাররা যথেষ্ট ভালো বোলিং করতে পারেননি। তবে তিনি মনে করেন, দীর্ঘদিন ধরে তাঁদের অবদানের কথা বিবেচনায় নিয়ে দ্রুত আস্থা হারানো উচিত নয়।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে কিংবা দেশের বাইওে টেস্ট ম্যাচ জিততে বাংলাদেশ সব সময়ই স্পিনারদের ওপর নির্ভর করেছে। তাই এত দ্রুত তাদের ওপর থেকে আস্থা হারানো উচিত নয়। গত ১০-১২ বছর ধরে তারা অবদান রেখে আসছে। তাদের সমর্থন পাওয়া উচিত। দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে, তবে আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’

শান্ত মনে করেন, এই সিরিজে বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি এবং বিষয়টি মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এই সংস্করণে আমরা যেভাবে খেলছি, সেই বিবেচনায় আমার মনে হয়, নিজেদের স্বাভাবিক খেলার ৫০ শতাংশও দেখাতে পারিনি। আরও ভালো পরিকল্পনা কওে সেটা বাস্তবায়ন করতে পারলে ফল ভিন্ন হতে পারত।’

আরও পড়ুন: হোমনায় ফুটবল খেলতে গিয়ে থেমে গেল অষ্টম শ্রেণির ফুটবলার জিসানের জীবন

সিরিজে ব্যর্থ হলেও ওপেনার তানজিদ হাসান তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরনকে সমর্থন করেছেন শান্ত। তাঁর মতে, তরুণ এই ব্যাটারের স্বাভাবিক খেলার ধরন বদলানো উচিত নয়। ‘তানজিদ সব সময় এভাবেই খেলে এসেছে এবং সফলও হয়েছে। আমি কখনোই তাকে নিজের স্বভাবের বিপরীতে খেলতে বলব না। তবে ব্যাটিংয়ে তাকে আরও একটু গোছানো হতে হবে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস, সে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে।’

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে তাওহিদ হৃদয়ের অসাধারণ পারফরম্যান্সে বিশেষভাবে সন্তুষ্ট অধিনায়ক। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হৃদয়।

শান্ত বলেন, ‘ড্রেসিংরুমে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। মাত্র তৃতীয় টেস্টেই এত বড় ইনিংস খেলা এবং নিচের সারির ব্যাটারদের সঙ্গে যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। কখনো কখনো অভিজ্ঞ ক্রিকেটাররাও এমনটা করতে হিমশিম খায়।’

তিনি আরও বলেন, ‘মিডল অর্ডারে এমন একজনকে খুঁজছিলাম, যে দীর্ঘ সময় ব্যাটিং করতে পারবে। সে এভাবে খেলা চালিয়ে যেতে পারলে দলের জন্য খুব ভালো হবে।’

আরও পড়ুন: আহসানের ১৫২ ও তাফিউলের ৭ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলে শান্ত স্বীকার করেছেন। ‘প্রস্তুতির জন্য আসলে আমাদের হাতে খুব বেশি সুযোগ নেই। হয়তো এক-দুই দিন অনুশীলন করতে পারব। তাই যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ আফ্রিকা ভালো দল। তবে আমাদের বোলিং ইউনিট সেরা পারফরম্যান্স করতে পারলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারব বলে বিশ্বাস করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছের বৈচিত্র্য বিশ্ববাজারে পরিচিত হলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


মাছের বৈচিত্র্য বিশ্ববাজারে পরিচিত হলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন যে, বাংলাদেশের নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের স্বাদ ও বৈচিত্র্য যদি বিশ্ববাজারে পরিচিত করা সম্ভব হয়, তবে এটি শুধুমাত্র মৎস্যজীবীদের আয় বৃদ্ধি করবে না, বরং দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি সোমবার চট্টগ্রামে মৎস্যজীবীদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাছের উৎপাদন বৃদ্ধি করাই যথেষ্ট নয়, বরং এর স্বাদ ও গুণগতমান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষপদ্ধতি এবং মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধি করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, সেই অনুযায়ী উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা উচিত।

মৎস্যজীবীদের অবদানের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাদের পরিশ্রমের ফলে দেশের মানুষের আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে। মাছ আহরণের ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সেই দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে

জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু, যিনি জানিয়েছেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভনে ভিটেমাটি বিক্রি করে রাশিয়ায় যাওয়া বাংলাদেশি তরুণদের সামরিক বাহিনীর হাতে তুলে দিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে নামানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাত্র ২১ দিনের সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণ দিয়ে এসব তরুণকে সরাসরি যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে (বিধি-৭১) বক্তব্য রাখতে গিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রেহানা আক্তার রানু বলেন, উন্নত জীবনের প্রত্যাশায় কড়া সুদে ঋণ নিয়ে এবং শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি তরুণ রাশিয়ায় পাড়ি জমিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের চাকরির বদলে তুলে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর হাতে। মাত্র ২১ দিনের ট্রেনিং দিয়েই তাদের সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে নামিয়ে দেওয়া হচ্ছে।

হতাহতের চিত্র ও পরিবারের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, বিগত তিন বছরে এভাবে যুদ্ধে জড়িয়ে ৫৪ জন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এবং অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে প্রাণ হারানো এসব তরুণের লাশ পর্যন্ত দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। একদিকে সন্তান হারানোর তীব্র শোক, অন্যদিকে চড়া সুদের ঋণের জন্য পাওনাদারদের অব্যাহত চাপে ভুক্তভোগী পরিবারগুলোর জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

পাচারের আধুনিক কৌশল নিয়ে সতর্ক করে তিনি আরো জানান, পাচারকারী চক্র এখন শুধু সনাতন দালাল চক্রেই সীমাবদ্ধ নেই; তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিরীহ তরুণদের ফাঁদে ফেলছে।

এই সংকট উত্তরণে সংসদ সদস্য রেহানা আক্তার রানু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে সমন্বিত প্রযুক্তিগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে জড়িত মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষভাগে তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিপদে আটকে থাকা নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের আর কোনো নাগরিক যেন কোনো ভিনদেশের যুদ্ধক্ষেত্রে ‘টোপ’ বা কামানের খোরাক হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ৪৫৫তম রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নাটোরে ৪৫৫তম রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স সমাপ্ত

নাটোর, ৯ নভেম্বর ২০২৬ : আজ ৪৫৫তম রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স জেলায় সমাপ্ত হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা স্কাউট ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৫০ জন ইউনিট লিডারকে সনদপত্র প্রদান করা হয়, যারা কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রোভারের কমিশনার ড. আল আমিন ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের সহ সভাপতি ও কোর্স লিডার মো. ফজলে রাব্বী, এবং আঞ্চলিক উপ কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) অধ্যাপক মো. আশরাফ আলী।

নাটোর জেলা রোভারের সম্পাদক মো. জাকিরুল ইসলাম জানান, দিনব্যাপী অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকমন্ডলীকে স্কাউটস ও রোভারের মৌলিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোপ লিও আর্জেন্টিনায় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মিলেইকে কড়া বার্তা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


পোপ লিও আর্জেন্টিনায় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মিলেইকে কড়া বার্তা দিলেন

আর্জেন্টিনা সফরের প্রথম ভাষণে পোপ লিও চতুর্দশ দেশের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইকে, ‘গণতন্ত্র রক্ষা’ এবং ‘শব্দ ব্যবহারে সতর্ক’ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি এই আহ্বানটি দেশের চরম রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক নীতির প্রেক্ষাপটে করেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী প্রথম আমেরিকান পোপ লিও গত রবিবার চার দশকের মধ্যে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত চার দিনের সরকারি সফরে আর্জেন্টিনায় পৌঁছান।

বুয়েনস আইরেসের পালাসিও লিবারতাদে আয়োজিত রাজনীতিবিদ, সুশীল সমাজ ও কূটনৈতিক কোরের এক সভায় পোপ লিও বলেন, "গণতন্ত্র আর্জেন্টিনার এমন এক ঐতিহ্য যা রক্ষা করা প্রয়োজন। প্রতিদিনের সরকারি জীবনের আচরণের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়—অন্যের কথা শোনার মানসিকতা, সাবধানে শব্দ ব্যবহার, ধৈর্যের সাথে সমঝোতার খোঁজ এবং ভিন্ন মতাবলম্বীদের সহনাগরিক হিসেবে দেখার ক্ষমতার মাধ্যমে এই প্রক্রিয়া বজায় থাকে।"

নেতাদের ক্ষমতার সীমাবদ্ধতা অনুধাবন করার আহ্বান জানিয়ে পোপ বলেন, "কর্তৃত্ব তখনই সবচেয়ে খাঁটি হয় যখন তা সেবামূলক কাজে ব্যবহৃত হয় এবং সবার কল্যাণ নিশ্চিত করে। যাদের হাতে ক্ষমতা অর্পিত হয়েছে, তাদের উচিত দূরদর্শিতার সাথে তা প্রয়োগ করা এবং ক্ষমতার সীমা স্বীকার করা।" এ সময় উপস্থিত শ্রোতাদের করতালি ও তালি ধ্বনিতে তার বক্তৃতা ক্ষণিকের জন্য থেমে যায়।

পোপের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রেসিডেন্ট মিলেই সরকারি কল্যাণমুখী খাতে ব্যাপক বাজেট ছাঁটাই বা ‘চেইনস’ নীতি প্রয়োগ করছেন। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চরম ডানপন্থী প্রেসিডেন্ট মিলেই রাষ্ট্রীয় সামাজিক ন্যায়বিচার কর্মসূচিকে 'কম্যুনিজম' বা সাম্যবাদের সাথে তুলনা করেছেন এবং সংবাদমাধ্যমের ওপর হামলা ও বিভাজনমূলক বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। উল্লেখ্য, অভিবাসী নীতি ও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিভিন্ন অবস্থানের সাথে আগে থেকেই প্রকাশ্য দ্বিমত রয়েছে পোপ লিও-র।

আর্জেন্টিনায় এটি গত প্রায় ৪০ বছরের মধ্যে কোনো পোপের প্রথম সফর। পোপের পূর্বসূরি আর্জেন্টিনার সন্তান পোপ ফ্রান্সিস তাঁর ১২ বছরের পোপত্বকালে স্বদেশে সফর করে যেতে পারেননি। ফ্রান্সিসের এই সফর না করা নিয়ে নানাবিধ রাজনৈতিক মেরুকরণের তথ্য জানা যায়, তবে পোপ লিও তাঁর সংস্কারমূলক সামাজিক নীতি ও প্রান্তিক মানুষের অধিকারের বার্তা নিয়েই আর্জেন্টিনার মাটিতে পা রেখেছেন।

সফরের শুরুতেই পোপ লিও প্রেসিডেন্সিয়াল প্যালেস (কাসা রোসাদা)-এ প্রেসিডেন্ট মিলেইয়ের সাথে বৈঠক করেন এবং বুয়েনস আইরেসের মেয়রের কাছ থেকে শহরের চাবি গ্রহণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে মিলেই পোপ ফ্রান্সিসকে নানা অপশব্দে গালিগালাজ করলেও ২০২৫ সালে ফ্রান্সিসের মৃত্যুর পর তিনি দুঃখ প্রকাশ করেন এবং তাকে 'ইতিহাসের অন্যতম সেরা আর্জেন্টাইন' বলে আখ্যা দেন। রবিবার পোপ লিওর উপস্থিতিতেও তিনি সেই সম্মানের পুনরাবৃত্তি করেন।

১২ দিনের দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে পোপ লিও আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একটি কেন্দ্রীয় কারাগার এবং ক্লেপোলে অবস্থিত প্রতিবন্ধীদের একটি সেবা কেন্দ্র পরিদর্শন করবেন—যা মিলেই সরকারের বাজেট ছাঁটাইয়ের ফলে মারাত্মক সংকটে পড়েছে। সূত্র:সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%