ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খায়রুল আকন গ্রেপ্তার


বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খায়রুল আকন গ্রেপ্তার

বরিশালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খাইরুল আকন নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবক আক্কাস আকনের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই সন্তানের জননী গৃহবধূর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী। এ সময় খায়রুল আকন ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে খায়রুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

 

তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে খায়রুল আকনকে আটক করতে সক্ষম হয়। অপর অভিযুক্ত এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ফি ৩০০ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ফি ৩০০ শতাংশ বেড়েছে

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা খরচ গত চার বছরে প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হলে ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার ফি দিতে হচ্ছে। একই সঙ্গে, ভিসা নবায়নের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে ভিসা ব্যবস্থা আরও কঠোর করছে। এর অংশ হিসেবে, শিক্ষার্থী ভিসার আবেদন ফি বৃদ্ধি করার পাশাপাশি ভিসা নবায়নের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নবায়নের জন্য উচ্চতর মানের ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় পড়াশোনা চালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পরবর্তী ডিগ্রির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক অভিবাসন নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এক বছরে দেশটিতে নিট বৈদেশিক অভিবাসনের সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার।

এই অভিবাসীদের অর্ধেকের বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। তবে ২০২৩ সালে নিট বৈদেশিক অভিবাসনের সংখ্যা ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ, সর্বোচ্চ পর্যায় থেকে এই সংখ্যা এরই মধ্যে কমেছে।

সরকারের এসব পদক্ষেপের লক্ষ্য হলো দেশটিতে অভিবাসনের চাপ কমানো এবং শিক্ষার্থী ভিসা ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করা। তবে এর ফলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা বিদেশি শিক্ষার্থীদের খরচ এবং ভিসা-সংক্রান্ত প্রস্তুতিতে পরিবর্তন আনতে হতে পারে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হলেও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক শিক্ষা খাত থেকে দেশটি বছরে প্রায় ৫৩ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ বিলিয়ন ডলার।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি আয়ের দিক থেকে আন্তর্জাতিক শিক্ষা দেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি খাত। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আবাসন, পরিবহন, খাবার এবং বিভিন্ন সেবাখাতও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভর করে।

ফলে, একদিকে অভিবাসন কমাতে শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি বাড়ানো হচ্ছে, অন্যদিকে অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় অবদান থাকায় বিষয়টি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেন। নতুন ভিসা ফি এবং নিয়মের কারণে দেশটিতে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের এখন আগের তুলনায় বেশি অর্থের পাশাপাশি ভিসার শর্তগুলোও ভালোভাবে বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মোঃ মাহবুব হোসেনকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এ ঘটনায় মাহবুব হোসেনের ষষ্ঠ স্ত্রী মোছাঃ আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে মাহবুব হোসেন (৪৬) ও মোছাঃ সানজিদা আলম মৌ (২৫) নামের ওই নারীকে আটক করা হয়। মাহবুব হোসেন বর্তমানে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ছুটি না নিয়ে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে এসে ওই ফ্ল্যাটে অবস্থান করেন মাহবুব হোসেন৷ এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে আন্নি আক্তার ফ্ল্যাটটিতে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে জানতে চান। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা খুলে দিলে ভেতর থেকে মাহবুব হোসেন ও সানজিদা আলম মৌকে বের করে আনা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাহবুব হোসেন সানজিদা আলম মৌকে তাঁর স্ত্রী বলে দাবি করেন। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে বলে মাহবুব হোসেন দাবি করেন। এসব বিষয় নিয়েই আন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাহবুব হোসেন ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় বলে জানা গেছে। এরপর তাঁকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা তদন্তের পর নির্ধারণ করা হবে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন দ্বিতীয় সন্তানের মা হলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন দ্বিতীয় সন্তানের মা হলেন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিলি ববি ব্রাউন আবারও মা হয়েছেন। ২২ বছর বয়সী এই অভিনেত্রী ও তার স্বামী জেক বনজোভির পরিবারে এবার এসেছে এক পুত্রসন্তান। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

মিলি নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে অভিনেত্রীর হাতে ‘মম’ লেখা একটি আংটিও দেখা যায়। বিষয়টি ভক্তদের নজর আকর্ষণ করেছে। এর আগে ২০২৫ সালের আগস্টে মিলি ও জেক একটি কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন। এবার পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানিয়ে তাদের সংসারে নতুন আনন্দ যোগ হলো।

মিলি ও জেক ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রাখেন। তারা নিজেদের জীবনের সবকিছু প্রকাশ্যে না এনে বিশেষ মুহূর্তগুলোই কেবল ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাই দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি অনেকটা আকস্মিকভাবেই জানতে পারেন অনুরাগীরা।

মিলি ও জেকের সম্পর্কের শুরু ২০২১ সালে। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মিলি জানিয়েছিলেন, ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে তার। পড়াশোনার সময় থেকেই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জানার আগ্রহ ছিল বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে ‘ইলেভেন’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান মিলি ববি ব্রাউন। পরে ‘এনোলা হোমস’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে উদ্ধার হলো ভারতীয় মাদকদ্রব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


কুষ্টিয়ায় বিজিবির অভিযানে উদ্ধার হলো ভারতীয় মাদকদ্রব্য

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।

মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দ্বারা।

অভিযানের সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ ও চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য মেহেরপুরের গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার করা হচ্ছে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%