প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু হয় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দ্বারা।
অভিযানের সময় কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ ও চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য মেহেরপুরের গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদার করা হচ্ছে এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন