ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী করছে সরকার


সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী করছে সরকার

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : সরকারি অর্থের অপচয় রোধ, আর্থিক ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা এবং জনসেবা সচল রাখতে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী ও স্থায়ী করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সরকারি খাতে অভ্যন্তরীণ নিরীক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া: স্থায়িত্ব ও করণীয়’ শীর্ষক তিনদিনের একটি কর্মশালায় এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অর্থ বিভাগের স্ট্রেংদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)-এর আওতায় গাজীপুরের একটি হোটেলে (৮ থেকে ১০ অক্টোবর) ইন্টারনাল অডিট অ্যান্ড অডিট ফলো-আপ স্কিম কর্মশালাটি আয়োজন করা হয়।

আরও পড়ুন: এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের হামলা

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার। তিনি সংশোধিত ‘মডেল ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা সনদ ও নির্দেশিকা ২০২৬’ উন্মোচন করেন। এই সনদে সরকারি প্রতিষ্ঠানে নিরীক্ষকদের দায়িত্ব, প্রতিবেদন প্রদানের প্রক্রিয়া এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার কাঠামো তুলে ধরা হয়েছে।

অর্থসচিব মন্তব্য করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা কার্যকর করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এ উদ্যোগকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থায় পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে তিন বছরে তিন ধাপে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে স্থায়ী নিরীক্ষা ইউনিট বা অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে। এ জন্য নির্দিষ্ট জনবল, নিয়োগবিধি, পেশাগত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরীক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়। এসব অধিদপ্তর বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি জনবল সংকট, দক্ষতার ঘাটতি, দুর্বল সমন্বয় এবং স্থায়ী সাংগঠনিক কাঠামোর অভাবের কথা জানায়।

আরও পড়ুন: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ

স্বাস্থ্য অধিদপ্তর ৯৩টি, গণপূর্ত অধিদপ্তর ৭০টি, এলজিইডি ৭৮টি ব্যয়কেন্দ্রে নিরীক্ষার মাধ্যমে ৩০০টি পর্যবেক্ষণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৪১টি এবং সড়ক ও জনপথ অধিদপ্তর ৮২টি ঝুঁকি চিহ্নিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও সড়ক ও জনপথ অধিদপ্তর ছয়টি করে নিরীক্ষা প্রতিবেদন সম্পন্ন করেছে।

কর্মশালায় ২০২৬-২০৩১ সালের অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এতে স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো, পর্যাপ্ত বাজেট, পেশাগত দক্ষতা এবং অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষকদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমে জামায়াতের বিরুদ্ধে স্লোগান, উত্তপ্ত পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বায়তুল মোকাররমে জামায়াতের বিরুদ্ধে স্লোগান, উত্তপ্ত পরিস্থিতি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে অপসারণের দাবির কারণে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী খতিবকে ‘সরিয়ে দিতে চাচ্ছে’—এমন অভিযোগ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর একদল মুসল্লি বিক্ষোভ করেন।

মসজিদের উত্তর গেটে যখন বিক্ষোভ চলছিল, তখন ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদী আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এমন স্লোগান শোনা যায়।

বিক্ষোভের অংশগ্রহণকারী এক মুসল্লি বলেন, "একটা সংগঠন ষড়যন্ত্র করতে চাচ্ছে। রাজাকার, পাকিস্তানের দালাল—তারা আমাদের সম্মানিত খতিবকে হুংকার দিয়েছে। আমরা সাধারণ আমজনতা রাজাকারদের কঠোরভাবে প্রতিহত করব।"

আরেকজন মুসল্লি জানান, "আমি হুজুরের (মুফতি আব্দুল মালেক) একজন সঙ্গী। ওরা চেষ্টা করছে আমাদের হুজুরের ওপর হামলা করার জন্য। এটার তীব্র নিন্দা জানাই। ওদেরকে আইনের আওতায় আনতে হবে।"

একজন মুসল্লি আরও বলেন, "হুজুর (মুফতি আব্দুল মালেক) ইসলামের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, ধর্মের কথা বলবেন—কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। হুজুর যখনই বয়ান করেন, নিরপেক্ষ বয়ান করেন। মুনাফিকি রাজনীতি বাংলাদেশের মাটিতে কখনো চলবে না।"

এদিকে, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা প্রতিরোধে শত শত পুলিশের সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালুরঘাটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


কালুরঘাটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

চট্টগ্রাম নগরীর কালুরঘাটের খেজুরতলা এলাকায় ট্রেনের ধাক্কায় সৈয়দ শফিকুল রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।

নিহত শফিকুল বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মরহুম আবুল হোসেনের মেজো ছেলে।

নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন শফিকুল রহমান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে তিনি দুবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়েছিলেন।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে উদ্ধার হলো হাত বাঁধা নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


সীতাকুণ্ডে উদ্ধার হলো হাত বাঁধা নারীর মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে টেরিয়াইল স্কুলের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীর গলায় জড়ানো ওড়না দেখে তাদের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া, তার হাত বাঁধা ছিল। হাতে শাখা থাকায় তাকে হিন্দু ধর্মাবলম্বী বলে মনে করা হলেও, তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে এক নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত গৃহবধূর বয়স আনুমানিক ৩৫ বছর। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং শরীরে থ্রিপিস ও হাতে শাখা পরা ছিল।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, টেরিয়াইল স্কুলের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, তার নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ চারজনকে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির কার্যক্রম ও স্থানীয় জনগণের সহযোগিতার ফলে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর কাছে এই ঘটনা ঘটে।

৪৭ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও সীমান্তে বিজিবির টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই প্রচেষ্টা প্রতিহত করেন।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি জোরদার রাখা হয়েছে। শেওড়াতলা সীমান্তে পুশ ইনের চেষ্টার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই টহল দল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। স্থানীয় জনগণের সহযোগিতায় বিএসএফের সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, সীমান্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি পতাকা বৈঠকে উত্থাপন করে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%