ঢাকা শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ইং ২৭শে ভাদ্র, ১৪৩২বাং

ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের


ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনার ভেস্তে যাওয়ার পর তিনি যে চরম বিরোধীতার মুখে রয়েছেন, তা স্পষ্ট। এমন অবস্থায় ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন এনেছে।

কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয় ছিল খেলার সততা এবং যারা নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল।

বিভিন্ন কনফেডারেশনের ব্যাপক সমালোচনার মুখে এই উদ্যোগটি বাতিল করা হয়। বিশেষ করে উয়েফা ফিফার সকল প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, যখন প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করা হয়, তখন কোনো ব্যক্তি নিজেকে সেই সমষ্টির ঊর্ধ্বে স্থাপন করেন যারা তাকে দায়িত্ব অর্পণ করেছিল। এরপর সেই কর্তব্যের প্রতি অবহেলা বা তা পরিত্যাগ করার বিষয়টি এসে যায়।

আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার উদ্যোগ

এতে আরও উল্লেখ করা হয়, ফুটবলের নেতৃত্ব জাতীয় বা ব্যক্তিগত সম্পদ নয়। এটি ক্ষমতা কুক্ষিগত করা বা দাবি করার বিষয়টির সঙ্গে যুক্ত নয়। বরং যারা এই দায়িত্ব অর্পণ করেছে, সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব পালনই হলো আসল বিষয়। অক্টোবরের বৈঠকের জন্য ফিফা কাউন্সিল একটি প্রতিবেদন উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চিঠিতে উয়েফা-র দেওয়া একটি আইনি সতর্কবার্তার কথাও উল্লেখ রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কোনো নথিপত্র যেন ফিফা মুছে না ফেলে বা ধ্বংস না করে।

এর আগে শনিবার সন্ধ্যায় ফিফা একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে সংস্থাটি এবং ইনফান্তিনোকে ‘দুর্বল বা হেয় প্রতিপন্ন করার’ লক্ষ্যে চালানো সুপরিকল্পিত ও চলমান প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছে। কনফেডারেশনগুলো জানায়, বিশ্বকাপ স্বত্ব প্রক্রিয়ায় ভুল হওয়ার বিষয়টি ফিফা স্বীকার করলেও, তা যথেষ্ট ছিল না। চিঠিতে বলা হয়, তারা স্বীকার করেনি, প্রস্তাবটিই ছিল মূলত ভুল। ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট কোনো স্বত্ব বা অংশ বিক্রির প্রচেষ্টা চালানো হয়েছিল, তা যে বিচার-বিবেচনার ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল, সেটিও তারা স্বীকার করতে পারেনি। এটি কেবল একটি পদ্ধতিগত ভুল পদক্ষেপ ছিল না, বরং ফিফা যাদের সেবার জন্য গঠন করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার একটি মৌলিক লঙ্ঘন ছিল এটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যা-সিবাদী সরকার সবকিছু ধ্বংস করেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ফ্যা-সিবাদী সরকার সবকিছু ধ্বংস করেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে এবং এখন এসব খাত পুনর্গঠনের পালা।

তিনি সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার। এখন এসব খাত পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার। আমরা মনে করি, দেশ পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।

তারেক রহমান বলেন, কোনও এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়’ এই মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে। সব শ্রেণি-পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিতকরার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হলো, ‘সবার জন্য বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্টগোল-এমডিজি বাস্তবায়নে সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনকারী সকলকে অভিনন্দন জানিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, পাশাপাশি যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি তাদের ভেঙে না পড়ে ধৈর্য ধরার ও নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান করেছেন।

সোমবার (১০ আগস্ট) এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর একটি বিবৃতির মাধ্যমে তিনি এ সব কথা বলেন।

এই বিবৃতিতে তিনি বলেন, 'ফলাফল নির্বিশেষে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যাই হোক না কেন, পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা একটি উচ্চতর স্তরে পৌঁছে গেছ। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছো তাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই দিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কারণ একান্ত তাঁর দয়া ও রহমতেই তোমাদের এই সাফল্য এসেছে। একই সাথে বাবা-মা ও শিক্ষকদের প্রতি তোমাদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কেননা তারাই তোমাদের এই সাফল্যের ভিত্তি রচনা করেছেন।'

চরমোনাই পীর বলেন, 'যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের বলবো ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় এবং এই জীবনে সম্ভাবনাও অনেক বড়। এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কিন্তু এটা চূড়ান্ত ও সর্বশেষ মাইলফলক নয়। ফলে, যদি এই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, তাহলে কষ্ট হতে পারে, কিন্তু তাতে ভেঙে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিলো তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে।'

পীর সাহেব চরমোনাই অবিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আপনার সন্তানের পাশে থাকুন। যারা সফলতা পেয়েছে, তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করুন। আর যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদেরকে সান্ত্বনা দিন এবং আশার পথ দেখান।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় সরাইল প্রজাতির মা বালিহাঁস ও ৯ ছানা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


কলাপাড়ায় সরাইল প্রজাতির মা বালিহাঁস ও ৯ ছানা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় সরাইল প্রজাতির একটি মা বালিহাঁস সহ নয়টি ছানা উদ্ধার করেছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এই ছানাগুলো খুবই ছোট এবং কালো বর্ণের।

রবিবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের সময় উদ্ধারকারীরা জানান, বালিহাঁসটি সরাইল প্রজাতির। যেহেতু এ প্রজাতির পাখি অনেক সময় ডিম দেওয়ার ও বাচ্চা ফোটানোর সময় লোকালয়ের কাছাকাছি চলে আসে, তাই উদ্ধার কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এ প্রজাতির পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এবং পাখি সংরক্ষণে সরকারি পর্যায়েও কঠোর নির্দেশনা রয়েছে।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান জানান, খবর পেয়ে তিনি বন বিভাগের সহযোগিতায় টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার মাইনুদ্দিন শরীফের বাড়ি থেকে নয়টি ছানাসহ মা বালিহাঁসটি উদ্ধার করেছেন। ছানাগুলো ছোট হওয়ায় কিছু দিনের জন্য তাদের পরিচর্যা করার জন্য শেডে রাখা হবে এবং উপযুক্ত সময়ে তাদের অবমুক্ত করা হবে।

মাইনুদ্দিন শরীফ সাংবাদিকদের জানান, স্থানীয় একটি ডোবায় মা পাখিটি ছানাদের নিয়ে বিচরণ করছিল। এমন সময় কয়েকজন শিশু ঢিল মেরে ও জাল দিয়ে পাখিগুলো ধরার চেষ্টা করছিল। পরে তিন দিন আগে বিষয়টি জানার পর তিনি পাখিগুলো ধরে বাড়িতে নিয়ে আসেন এবং সেখানে হাঁসের বাচ্চাদের সঙ্গে রেখে সেগুলোর পরিচর্যা করছিলেন।

তিনি আরো জানান, বাদুরতলী খালে মাঝেমধ্যেই এই হাঁসের ঝাঁক দেখা যায় এবং এর আগেও এলাকায় এ পাখির বিচরণ দেখা গেছে।

উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে এনিমেল লাভার্সের সদস্যদের মাধ্যমে মা বালিহাঁস ও ছানাগুলো উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উপযুক্ত সময়ে পাখিগুলোকে বনে অবমুক্ত করা হবে। এছাড়া তিনি আরও বলেন, বন্য পাখি ধরার চেষ্টা না করে বিপদে পড়া পাখির বিষয়ে দ্রুত বন বিভাগ অথবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রকাশিত এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী এই ঘটনার বিষয়ে সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার, রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি প্রাণ হারিয়ে ফেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:২৭
জোহর ১১:৫৬
আসর ০৪:২২
মাগরিব ০৬:০৭
ইশা ০৭:১৮
সূর্যোদয় : ০৫:৪৩ সূর্যাস্ত : ০৬:০৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%