০৫:৪৩ পি.এম
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জনের নাম রয়েছে।
অভিযানের সময় ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা, ৫০ বোতল এসকাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল এবং ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন