ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তীব্র গরমের মধ্যে সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


তীব্র গরমের মধ্যে সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কয়েক দিন ধরে দেশের জনজীবন তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় গরম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে সংস্থাটি উল্লেখ করেছে যে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। পরের ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ আরও কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এরপরের দুই দিনে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাবি রাহুল গান্ধীর

এক বছরও টিকবেন না মোদি, জরুরি অবস্থা জারি করার বিষয়েও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৩৬ এম


এক বছরও টিকবেন না মোদি, জরুরি অবস্থা জারি করার বিষয়েও সতর্কতা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এক বছরও টিকবেন না। তিনি বলেন, যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে সরকার পরিচালিত হচ্ছিল, তা এখন ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছে।

নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রাহুল গান্ধী আশঙ্কা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছেন।

রাহুল গান্ধী বলেন, দেশে সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যে সিস্টেম এক সময় নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন তাকে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে।

কংগ্রেস নেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। এই ঘটনার ভিত্তিতে তিনি মন্তব্য করেন, 'আমার হিসাবে নরেন্দ্র মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না।'

রাহুল গান্ধী দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট আসছে, যা মোকাবেলায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা 'শক অ্যাবজরবার' ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতার প্রভাব আরও তীব্রভাবে দেশের ওপর পড়তে পারে।

তিনি আরও বলেন, যে নির্বাচন কমিশনকে মোদি নিজে নিয়ন্ত্রণ করছেন বলে মনে করা হয়, সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও তার কাছে বার্তা আসে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে লেখা জেলেনস্কির খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ এম


ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে লেখা জেলেনস্কির খোলা চিঠি

ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করার আহ্বান জানিয়েছেন।

পুতিনকে উদ্দেশ্য করে লেখা একটি খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, ইউরোপের যুদ্ধ যখন আবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে, তখন শুধু অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও মন্তব্য করেছেন যে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি সম্পৃক্ততা থেকেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি প্রস্তাবিত আলোচনা চলাকালীন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন, যেটি বৃহস্পতিবার পুতিন নাকচ করে দিয়েছিলেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুই নেতার মধ্যে যদি সাক্ষাৎ হয় তবে তিনি মনে করেন এটি খুব ভালো হবে।

ক্রেমলিন এ বিষয়ে নিশ্চিত করেছে যে, তারা চিঠিটি পেয়েছে এবং পুতিনকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।

চিঠিটির সুর ছিল উদ্ধত ও বিদ্রূপাত্মক, যা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সাম্প্রতিক হামলার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

জেলেনস্কি এর মধ্যে মন্তব্য করেছেন, ‘২৬ বছর ক্ষমতায় থাকার পর পুতিনের ওপর বয়সের প্রভাব পড়তে শুরু করেছে।’

চিঠিটিতে উল্লেখযোগ্য ছিল কিয়েভের এই প্রকাশ্য স্বীকারোক্তি যে, যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে পুরোপুরি মনোযোগী হয়ে উঠেছে।

জেলেনস্কি তাঁর চিঠিতে লিখেছেন, ইউরোপের যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত শুধু অপেক্ষা করাটা সঠিক হবে না।

এদিকে, সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, যিনি ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত ও ইচ্ছুক, তবে কিছু কিছু ছাড় দিতে হবে।

পুতিন এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যে, যেহেতু ট্রাম্প ইরান নিয়ে ব্যস্ত আছেন, তাই ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কিকে ভূখণ্ড ছেড়ে দিতে রাজি করাতে পারে।

কিন্তু ইউক্রেন তার ভূখণ্ড ছেড়ে দেয়ার সম্ভাবনা রোধ করেছে। তাদের মতে, এটি রাশিয়াকে আবারও আগ্রাসন চালাতে উৎসাহিত করবে, যেমনটি তারা ২০২২ সালে করেছিল, যখন অবৈধভাবে ক্রিমিয়া দখলের আট বছর পর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেছিল।

সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা কার্যত থমকে গেছে, এবং জেনেভা, আবুধাবি ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছে।

১৮০০ শব্দেরও বেশি দীর্ঘ চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেছেন: ‘আপনাদের যুদ্ধ আমাদের দেশে যা কিছু ঘটিয়েছে তা নিয়ে রুশ সৈন্যদের ভাগ্য নিয়ে আমরা ইউক্রেনবাসীরা চিন্তিত নই।’

‘কিন্তু আমি ইউক্রেনীয়দের নিয়ে চিন্তা করি। আমরা আমাদের লোকজনকে হারাচ্ছি, এবং প্রতিটি ক্ষতিই আমাদের জন্য বেদনাদায়ক।’ বলেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, পেট্রোলের ঘাটতি ও মূল্যবৃদ্ধি এবং যুদ্ধের কারণে রুশরা ক্লান্ত হয়ে পড়েছে।

‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না। এখন আপনাদের কাছে এটাই প্রধান প্রত্যাশা।’ বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

তিনি জানান, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য সরাসরি আলোচনার প্রস্তাব দিচ্ছে। সুইজারল্যান্ড অথবা তুরস্কের মতো কোনো দেশে মুখোমুখি আলোচনা হতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এই খোলা চিঠিটি যুদ্ধ শেষ করার একটি গুরুতর ও অর্থবহ প্রস্তাব।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ এম


পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই অভিনন্দন প্রকাশ করেন।

পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের presidente নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।"

এর আগে, ২ জুন, ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের presidente হিসেবে নির্বাচিত হন। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে এক বছরের জন্য নির্বাচিত হন।

১৯০টি ভোটের মধ্যে, খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে, বাংলাদেশ এই বৈশ্বিক ফোরামের নেতৃত্ব দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:১২ এম


বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

দেশের বন্ধ এবং আংশিক সচল শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদন এবং কার্যক্রমে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবাখাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ গঠন করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বৈচিত্র্যে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্থর অর্থনীতিকে গতিশীল করতে এবং প্রত্যক্ষ-পরোক্ষ কর্মসংস্থান বৃদ্ধি করতে বন্ধ ও উৎপাদন সক্ষম শিল্প-প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই ২০ হাজার কোটি টাকার এ প্রাক-অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে, যা কার্যকর হবে।

স্কিমের আওতায় বৃহৎ শিল্প ও সেবাখাতের সম্পূর্ণ বন্ধ প্রতিষ্ঠান, কিন্তু পুনরায় চালুর সক্ষমতা রয়েছে, এমন প্রতিষ্ঠান এবং আংশিক সচল প্রতিষ্ঠান, যেগুলো পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা দিতে পারছে না, তারা ঋণ সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংক বিভিন্ন তফসিলি ব্যাংককে ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে অর্থ দেবে। ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে গ্রাহক পর্যায়ে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ বিতরণ করতে পারবে। ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস থাকবে গ্রেস পিরিয়ড। রফতানিমুখী এবং প্রচ্ছন্ন রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া, যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ শিল্পপ্রতিষ্ঠান অধিগ্রহণ বা ভাড়া নিয়ে চালু হয়, তবে তারাও অগ্রাধিকার পাবে।

তবে ঋণ দেওয়ার পূর্বে সংশ্লিষ্ট ব্যাংককে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা, বন্ধ হবার কারণ এবং সম্ভাব্য ঋণ পরিশোধ সক্ষমতা বিস্তারিতভাবে যাচাই করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করা যাবে। সিআইবিতে খেলাপি হিসেবে চিহ্নিত ঋণগ্রহীতা, অর্থপাচার, জালিয়াতি, ফান্ড ডাইভারসন অথবা ঋণের অর্থ অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এ স্কিমের আওতায় ঋণ সুবিধা পাবে না।

এছাড়া, স্কিমের অর্থ ব্যবহার করা যাবে শ্রমিক-কর্মচারী বেতন-ভাতা, বিদ্যুৎ-গ্যাস ও অন্যান্য ইউটিলিটি বিল, কাঁচামাল সংগ্রহ, রফতানি আদেশ বাস্তবায়ন এবং অন্যান্য উৎপাদন ব্যয়ের জন্য। তবে বিদ্যমান কোনো ঋণের সমন্বয় কিংবা পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপ এ স্কিমের আওতায় এক সময়ে ২০০ কোটি টাকার বেশি ঋণ সুবিধা নিতে পারবে না। ঋণের মেয়াদ হবে সর্বাধিক এক বছর, যা প্রয়োজন অনুযায়ী নবায়নের সুযোগ থাকবে। তিন বছরের মেয়াদি আবর্তনযোগ্য (রিভলভিং) এ স্কিম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-৩।

প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে ব্যাংকগুলোকে ঋণ মঞ্জুরিপত্র, হালনাগাদ সিআইবি রিপোর্ট, উৎপাদন সক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন, সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) এবং গ্রাহকের ঘোষণাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। পরে বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই শেষে প্রাক-অর্থায়ন সুবিধা দেবে।

তবে কোনো ঋণ স্কিমের জন্য উপযুক্ত বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব অর্থায়নে তা পরিচালনা করতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঋণ আদায় এবং তদারকির সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ওপর থাকবে। গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রচলিত নীতিমালা অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন সংরক্ষণ করতে হবে। একই সাথে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত বিক্রয় প্রতিবেদন সংগ্রহ এবং কারখানা পরিদর্শন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্কিমের আওতায় বিতরণ করা ঋণ যে কোনো সময় সরেজমিনে যাচাই করা হতে পারে। ঋণের অপব্যবহার, জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান অথবা খেলাপি হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে তথ্য সরকারি সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। এছাড়া, স্কিমের আওতায় অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখা ঋণগ্রহীতা ও ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে দেশজুড়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%