ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪ জন


যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪ জন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) থানা পুলিশের একাধিক দল এলাকায় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আলাউদ্দিন (৩১), মো. লিমন (৩০), মো. ইয়াসিন (৩০), মো. তারেক (২২), মো. জুয়েল (৪২), মো. রাসেল মুন্সি (৩০), মো. জুয়েল (৩২), আশিক (১৮), হৃদয় (২৮), মো. সামিউল (২০), মো. দেলোয়ার (২০), মো. কামাল হোসেন (৪০), মো. বাবু (২৭) এবং মো. বাপ্পী ঢালী (২৫)।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে আইআরজিসি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ এম


ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে আইআরজিসি!

রামাত ডেভিড বিমানঘাঁটিতে, যা উত্তর ইসরাইলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ।

আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে পরিচালিত ইসরাইলি হামলার ‘মূল কেন্দ্র’ ছিল এই বিমানঘাঁটি। সেজন্য এটিকে লক্ষ্যবস্তুর মধ্যে রাখা হয়েছে।

এর আগে, আইআরজিসি জানায় যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব তারা গ্রহণ করেছিল এই শর্তে যে সেটি হবে ‘সব ফ্রন্টে কার্যকর একটি যুদ্ধবিরতি’। কিন্তু, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে দাবি তাদের।

আইআরজিসি আরও বলছে যে, লেবাননে নতুন করে হামলা চালানো হয়েছে এবং হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূল ও জাহাজগুলোর ওপর বারবার আক্রমণ চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

তারা আরও জানায়, চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রেখেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে একাধিক সামরিক হামলা পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আজ (সোমবার, ৮ জুন) রাতের অভিযান ছিল একটি সতর্কবার্তা।’ সেই সঙ্গে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানায়, ‘ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’

যা কিছু ঘটেছে, সে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর পোশাক নয়, গুরুত্ব দিন নিজের আচরণ ও দায়িত্বে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:২২ এম


নারীর পোশাক নয়, গুরুত্ব দিন নিজের আচরণ ও দায়িত্বে

জনসমক্ষে ছোট পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের প্রতি আহ্বান জানিয়েছিলেন পাকিস্তানি গায়ক ফালাক শাবির। ফালাক শাবিরের এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেত্রী হিনা পারভেজ বাট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হিনা পারভেজ বলেন, ফালাক শাবিরের মতো মানুষরা কেন সবসময় নারীর পোশাক নিয়ে এত মগ্ন থাকেন, তা তিনি বুঝতে পারেন না। উদাহরণ টেনে বলেন, ইস্তাম্বুলের মতো শহরে নারীরা কী পরিধান করছেন তা নিয়ে কেউ কোনো মন্তব্য করে না। অথচ পাকিস্তানে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নারীদের পোশাক নিয়ে মন্তব্য করা শুরু করে দেন। হিনা পারভেজ বাট স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের সংকীর্ণ মানসিকতাই পাকিস্তানের অগ্রগতি এবং উন্নয়নের পথে অন্যতম বড় বাধা। তিনি দেশের মানুষকে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করে নিজেদের কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মানুষ যদি অন্যের ব্যক্তিগত পছন্দে বাধা দেওয়া বন্ধ করে, তবে সমাজ সামগ্রিকভাবে অনেক বেশি উপকৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাস্তির দাবিতে ছাত্রদল-বিএনপির শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:২৭ এম


জামালপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাস্তির দাবিতে ছাত্রদল-বিএনপির শোডাউন

জামালপুরের দেওয়ানগঞ্জে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগের পটভূমিতে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছেন পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তারা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে শহরে থমথমে পরিস্থিতি দেখা গেছে।

স্টেশন এলাকায়, গাবতলী, কালীতলা সহ অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ নিয়ে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

বিষয়টির প্রতিবাদ জানাতে এবং অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

শোডাউনের নেতৃ্ত্বদানকারী দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিপ্লব মণ্ডল অভিযোগ করেন, “দুই দিন আগে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করার চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সন্ধ্যার পর শহরের চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”

এদিকে অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা। তিনি বলেন, “আমরা কেউই বর্তমানে এলাকায় নেই। ছাত্রলীগ ককটেল বিস্ফোরণের মতো ঘটনার সঙ্গে জড়িত নয়। বরং ছাত্রদল বা বিএনপির লোকজনই এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।”

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “যেসব জায়গায় বিস্ফোরণের কথা বলা হয়েছে, সেসব এলাকায় আমি নিজে পরিদর্শন করেছি। তবে কোথাও বিস্ফোরণের আলামত অথবা কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের উৎস উদ্ঘাটন করার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৩ বছরেও কর্মচঞ্চল অমিতাভ, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিলেন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৩৯ এম


৮৩ বছরেও কর্মচঞ্চল অমিতাভ, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিলেন বার্তা

বয়স ৮৩। কিছু দিন আগে তিনি অসুস্থ হয়েছিলেন। তবে কাজ থেকে ছুটি নেই তাঁর। এখনও ব্যস্ততা ঘিরে থাকে তাঁকে। ভোর ৪টে পর্যন্ত নিরন্তর কাজ করে চলেন অমিতাভ বচ্চন। প্রায়ই ভোর রাত পর্যন্ত জেগে থাকেন তিনি।

সমাজমাধ্যমে ও ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ। তিনি প্রায়ই নানা বিষয় নিয়ে লেখেন। বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত দেন। সম্প্রতি এক পোস্টে অমিতাভ জানান যে, তিনি দিনে দীর্ঘ সময় ধরে কাজ করেন। এমনকি সারা রাতও কাজ করতে হয়েছে।

শনিবার দুপুর ১টায় একটি পোস্টে তিনি লেখেন, “এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টে পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য প্রস্তুত। সবাই ভাল থাকুন।” তীব্র দাবদাহ ও দাপুটে গ্রীষ্ম থেকে বাঁচার উপায় নিয়েও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “রোদ আর গরম থেকে সাবধানে থাকুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।”

অপর একটি পোস্টে তিনি লিখেছেন, “সমস্যার একটি ভাল দিক রয়েছে। সমস্যা সব সময়ে সমস্যা হিসাবেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে সেটার মোকাবিলা করতেই হবে এমন নয়। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে। কোনও সমস্যা সামনে এলে আমরা সেই বিষয় সম্পর্কে জানার ও শেখার সুযোগ পাই। এর ফলে আমরা আরও জ্ঞানী ও বিচক্ষণ হতে পারি। শেখার জন্য সবসময় সমস্যার দরকার হয় না। কিন্তু যদি কোনও সমস্যা আসে, তা হলে তা থেকে জীবনের নানা দিক বিষয়ে শেখা যায়।”

অমিতাভ বচ্চন নিয়মিত তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি রবিবার সকালে শত শত ভক্ত জুহুতে তাঁর বাড়ির সামনে জড়ো হন কেবল একবার তাঁকে দেখার জন্য।

উল্লেখ্য, অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির সিকুয়েলেও তিনি রয়েছেন। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ততা লেগে রয়েছে অমিতাভের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%