১০:০৩ পি.এম
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (OBE / ওবিই) কারিকুলামের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
শনিবার (১০ অক্টোবর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘Teaching and Assessment in OBE Curriculum’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উপাচার্য উল্লেখ করেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে OBE কারিকুলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সফল বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই উদ্যোগ অন্যান্য বিভাগের জন্যও অনুকরণীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: খুবির ৩৭ দফা দাবির দুই বছর, অধিকাংশ বাস্তবায়ন হয়নি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
এ সময় ড. কালাম সরকার বলেন, OBE কারিকুলামের সফল বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগানো প্রয়োজন। পাঠদান ও মূল্যায়নের সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মানোন্নয়নে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন।
এই কর্মশালায় ইতিহাস বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার OBE কারিকুলামের গুরুত্ব, বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: জাবিতে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন