১১:৪৪ পি.এম
ভারতের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং রাজ্যের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত না হলে পিওকের জনগণের মধ্যে জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে রাস্তায় নেমে আসার প্রবণতা দেখা দিত।
শনিবার (১৫ আগস্ট) শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি তার এ মন্তব্যটি করেছেন।
ওমর আবদুল্লাহ উল্লেখ করেছেন, পিওকের পরিস্থিতি প্রমাণ করে যে ১৯৪৭ সালে পাকিস্তান থেকে আসা উপজাতীয় হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করে কাশ্মীরের ভারতভুক্তির সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল।
আরও পড়ুন: সৌদিতে কীভাবে কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে একাধিক ব্যক্তি নিহত এবং আহত হওয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
তার সঙ্গে তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেফতার ও কারাবন্দি হওয়ার ঘটনাগুলির উল্লেখ করেন। ১৯৪৭ সালে পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে কাশ্মীরের জনতাকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলার জন্য তার দাদা শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান ওমর।
তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পৌঁছানোর আগেই, তার দাদা কাশ্মীরের জনগণের নেতৃত্ব দিয়ে পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মাতৃভূমি রক্ষা করেছিলেন।
সীমান্তের ওপারের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘হামলাকারী সাবধান, আমরা কাশ্মীরিরা প্রস্তুত’—এমন অবস্থান নেওয়া পূর্বপুরুষদের সিদ্ধান্ত সঠিক ছিল।
আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল
ওমর আবদুল্লাহ আরও বলেন, ‘পিওকের পরিস্থিতি দেখে আমি ব্যথিত। আমি নিশ্চিত যে, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও বিশেষ মর্যাদা বাতিল করা না হলে আজ পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে পুনঃএকত্রীকরণের দাবিতে রাস্তায় নেমে আস্তে।’
তিনি জম্মু-কাশ্মীর বিধানসভায় পিওকের জন্য আসন খালি রাখার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, অন্য পাশে প্রতিনিধিদের জন্য আসন খালি রাখা হয়েছে, এই আশায় যে একদিন সেগুলো পূরণ হবে।
তবে ওমর আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা এই মন্তব্যটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, জাতীয় দিবসে দেশের পতাকা উদযাপন করার সময় মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে রাজনীতি করছেন। এই অনুষ্ঠানে তার সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন সুনীল শর্মা।
আরও পড়ুন: ইউক্রেনের ইজমাইল বন্দরে ড্রোন হামলা, দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত
এদিকে, ২০১৯ সালের আগস্টে বাতিল হওয়া জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা এবং অন্যান্য সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের দাবিতে আন্দোলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ওমর আবদুল্লাহ।
তিনি বলেন, তার সরকার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের জন্য সংগ্রাম চালিয়ে যাবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতিও তিনি স্বীকার করেন।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবদাহ ও ঝোড়ো হাওয়ার মধ্যে দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন