ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার ন্যাট-টেস্ট অনুষ্ঠিত


খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার ন্যাট-টেস্ট অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ প্রথমবারের মতো জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা ন্যাট-টেস্ট অনুষ্ঠিত হয়। এ পরীক্ষাটি উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের’ সার্বিক তত্ত্বাবধানে।

শনিবার এই পরীক্ষা আধুনিক এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এতে খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাপানি ভাষা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আয়োজন হবে এমন ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট আয়োজনের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ আরও সম্প্রসারিত হবে। উক্ত উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘শেনমুন কুজিকিউ পাবলিশিং’-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের’ পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর প্রফেসর ড. মো. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারাও।

উল্লেখ্য, জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ন্যাট-টেস্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরি প্রত্যাশী দেশটিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহী হচ্ছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাট-টেস্টে অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় ও ভোগান্তির কারণ ছিল।

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট সাইট চালুর মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে। এই পরীক্ষা আয়োজনের ফলে ঢাকার বাইরের প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় নতুন এক মাইলফলক স্থাপন করেছে। এর ফলে দক্ষিণাঞ্চলসহ দেশের বৃহত্তর অঞ্চলের আগ্রহীরা এখন থেকে নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে -হুইপ জি কে গউছ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে -হুইপ জি কে গউছ

জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার শুধুমাত্র ৪ মাস বয়সী। তাই ১৭ বছরের জঞ্ঝাল ঘোচাতে আমাদের সময় লাগবে।

তিনি উল্লেখ করেছেন যে, আগে জোর করে একটি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে তাদের কোন দৃশ্যমান ভূমিকা ছিলনা। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে, জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা ছিলনা।

শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, নদীর বাঁধার সংস্কারে ৭ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব খোয়াই নদীর বাঁধের দুর্বল অংশ সংস্কার করা হবে। ইনশাআল্লাহ্, এ মৌসুমেই এটি সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, অ্যাডভোকেট গুলজার খান প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— উজ্জ্বল শেখ (৩১), মো. ওসমান আলী (২২), মো. সোহান হাওলাদার (২৮), মো. রিফাত (২১), মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), মো. তানভির (১৯), মারুফ আহমেদ অন্তর (২০), মো. সোহাগ (২৫), মো. জুয়েল (৩৫), মো. আরিফুল ইসলাম (৩৬), মো. অকিন (৩৯), মারুফ (২০), মো. অন্তর (২০), মো. রহিদুল ইসলাম (২০), মো. রাব্বি (২৩), মো. ইবনে আদম (৩৫), মো. আলাল শেখ (২৫), মো. নুর আলিফ (১৯) ও আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।

এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), মো. সোহাগ মিয়া (১৯), মো. ইয়াসিন (২১), মো. রকিবুল ইসলাম (২৮), মো. শাওন (২০), নিলয় মল্লিক (২৩), রাকিবুল ইসলাম (১৯), মো. মনির হোসেন (২৫), মো. শাহিন আলম (৪১), মো. আল আমিন (৪০), মো. রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান মোর্শেদ (২২), আল-আমিন হাওলাদার (২৫), সুজন মিয়া (২৫), মো. জুবায়েদ মিয়া (২৫), শরিফ আহাম্মেদ (২৩) ও মেজবা উদ্দিন (১৯)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


শেরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা, গ্রীষ্মকালীন শাক সবজির বীজ, লেবুর চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হলো।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। বক্তৃতা প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় সারাবছর দেশের বিভিন্ন স্থানে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণের কাজ হাতে নেওয়া হবে। তাই শেরপুর জেলার সব শ্রেণি পেশার মানুষকে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, শেরপুর সদরের ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬শ ২৬ কৃষকের মাঝে গাছের চারা, খুঁটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশাজীবীদের জন্য টেলিটকের নতুন বিশেষ প্যাকেজ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


পেশাজীবীদের জন্য টেলিটকের নতুন বিশেষ প্যাকেজ চালু

 

টেলিটক বাংলাদেশ লিমিটেড পেশাজীবীদের জন্য নতুন সুবিধাসম্পন্ন বিশেষ প্যাকেজ ‌‌‌‘পেশাজীবী প্যাকেজ’ চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ প্যাকেজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি টেলিটকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মিডিয়াকর্মীরা এই প্যাকেজের সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে টেলিটক জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে পেশাজীবী (যেমন: শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মিডিয়া ইত্যাদি) এর জন্য বিশেষ প্যাকেজ ‘পেশাজীবী প্যাকেজ’ বলে।

এই প্যাকেজে কথা বলা যাবে মাত্র ৪৫ পয়সায়, ১০ সেকেন্ড পালস সুবিধা নিয়ে। এছাড়াও গ্রাহক ৩০ দিন মেয়াদে বোনাস ডাটা ভলিউমসহ মাত্র ২০১/- টাকায় ১৫ জিবি, ৩৬২/- টাকায় ৩৫ জিবি এবং ৪৪৯/- টাকায় ৬৫ জিবি পাবে।

উক্ত প্যাকেজে আরও থাকছে আকর্ষণীয় বান্ডল অফারে - ৩০ দিন মেয়াদে থাকছে মাত্র ২৪৯/- টাকায় ৩০০ মিনিট+২০০ এসএমএস+৫ জিবি ডাটা, ৩৯৯/- টাকায় ৫০০ মিনিট+২৫০ এসএমএস+১০ জিবি ডাটা, ৫৯৯/- টাকায় ৮০০ মিনিট+৩০০ এসএমএস+৩০ জিবি ডাটা এবং ৬৯৯/- টাকায় ১০০০ মিনিট+১০০ এসএমএস+৫০ জিবি ডাটা।

গ্রাহক অফারসমূহ নির্দিষ্ট USSD code ডায়াল করার মাধ্যমে নিতে পারবেন, যা টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্যাকেজটি গ্রহণ করতে হলে পেশাজীবীর প্রমাণক হিসেবে গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত আইডি কার্ড ইত্যাদি দেখাতে হবে। প্যাকেজটি টেলিটকের কর্পোরেট অনুবিভাগ এবং গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকসহ আরও উপস্থিত ছিলেন টেলিটক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%