প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা, গ্রীষ্মকালীন শাক সবজির বীজ, লেবুর চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হলো।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। বক্তৃতা প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় সারাবছর দেশের বিভিন্ন স্থানে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণের কাজ হাতে নেওয়া হবে। তাই শেরপুর জেলার সব শ্রেণি পেশার মানুষকে প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।
উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, শেরপুর সদরের ২ হাজার ৪শ কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬শ ২৬ কৃষকের মাঝে গাছের চারা, খুঁটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন