ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন সিরাজদিখানের সন্তান ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান


সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন সিরাজদিখানের সন্তান ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান

চিকিৎসা পেশায় সাফল্যের আরও একটি ধাপে উন্নীত হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃতী সন্তান, অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন বিশেষজ্ঞ সার্জন ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান। তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাঁর এই অর্জনের খবরে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

ডা. মাহবুবুর রহমান খানের পিতা মো. সিরাজুল ইসলাম খান ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা, সততা ও মূল্যবোধের চর্চা ছিল তাঁদের পরিবারের বৈশিষ্ট্য। পিতার শিক্ষাদর্শন ও নিজের অধ্যবসায়কে পাথেয় করে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়েছেন।

আরও পড়ুন: মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

তাঁর শিক্ষাজীবনের সূচনা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়, ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন করেন। এরপর দেশে ও বিদেশে অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন বিষয়ে উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

পেশাগত ব্যস্ততার মধ্যেও নিজ এলাকার মানুষের প্রতি তাঁর আন্তরিকতা প্রশংসিত হচ্ছে। প্রতি সপ্তাহে তিনি নিজ এলাকায় এসে বিভিন্ন শ্রেণি-পেশার অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিকড়ের সঙ্গে এই সম্পর্ক ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে আরও প্রিয় করে তুলেছে।

এলাকাবাসীর মতে, জাতীয় পর্যায়ে চিকিৎসাসেবায় তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয় এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করছেন, নতুন এই পদে তিনি চিকিৎসাসেবায় আরও বৃহত্তর অবদান রাখতে পারবেন।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস সেবা বন্ধ হবে না: চসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের দাবি, চলতি মৌসুমে রাশিয়ায় শস্য উৎপাদন হবে উল্লেখযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


পুতিনের দাবি, চলতি মৌসুমে রাশিয়ায় শস্য উৎপাদন হবে উল্লেখযোগ্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি মৌসুমে দেশটির শস্য উৎপাদন অত্যন্ত সন্তোষজনক ও উল্লেখযোগ্য হবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মীদের পেশাগত দিবস উপলক্ষে প্রদত্ত এক শুভেচ্ছাবার্তায় তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ‘আপনারা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভূমিকা রাখছেন। এ বছর আবারও শস্যের এক প্রশংসনীয় ফলন পাওয়া যাবে, যেখানে উৎপাদনের পরিমাণ ১০ কোটি (১০০ মিলিয়ন) টনের মাইলফলক উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে যাবে। এছাড়া গোশত, দুধ, ডিম ও অন্যান্য বিভিন্ন পণ্যের উৎপাদনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে’।

পুতিন আরও বলেন, বর্তমান উৎপাদনের হার দেশের অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পুরোপুরি মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি ধরে রাখতে সহায়তা করবে।

তিনি দাবি করেন, বৈরী আবহাওয়া ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি খাত স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে।

সূত্র : তাস ও মস্কো টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছে এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে, যা নিয়ে দলটি গভীর শোক প্রকাশ করেছে।

রোববার এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এনসিপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

এনসিপি বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা প্রদান করা, নিহতদের লাশ দ্রুত দেশে প্রত্যাবাসন করা এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সকল যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে এনসিপি বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির পর মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ বললেন অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


মুক্তির পর মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ বললেন অভিজিৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে আক্রমণ করেন, যখন আদালতের নির্দেশে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পান।

অভিজিৎ এক্সে (সাবেক টুইটার) এ একটি পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল সিজেপি। এ কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ অভিজিৎ দীপ, দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে। রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনবিষয়ক প্রধানের বক্তব্য অনুযায়ী, মুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে—আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যা শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। আটকের প্রতিবাদে সংগঠনটি রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে দলের।

এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হলে সেখান থেকে তাদের আটক করে পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের জেলেনস্কির ওপর ক্ষোভ, নতুন নেতৃত্বের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ট্রাম্পের জেলেনস্কির ওপর ক্ষোভ, নতুন নেতৃত্বের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নতুন নেতৃত্বের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থতার কারণে ইউক্রেনীয়দের এমন একজন নেতা বেছে নেওয়ার পরামর্শ দেন, যিনি আলোচনার জন্য প্রস্তুত থাকতে পারেন।

ট্রাম্পের বক্তব্যের মূল দিকগুলো :

রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার বিরুদ্ধে ট্রাম্প অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এসব শোধনাগারে হামলার ফলে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহে বিঘ্ন ঘটছে, যা মার্কিন কৃষক ও সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে।

সম্প্রতি রুশ ডিজেলের ওপর থেকে কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ট্রাম্প সমালোচনার সম্মুখীন হয়েছেন। তিনি মস্কোকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে জেলেনস্কিকে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেন।

যুদ্ধের অবসানে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার কারণে বিরক্তি প্রকাশ করে ট্রাম্প বলেন, "আমি পরামর্শ দেব তারা যেন এমন একজন নতুন নেতা বেছে নেয় যিনি সমঝোতা করতে পারেন। তিনি (জেলেনস্কি) বহুবার চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক অজানা কারণে তিনি তা কখনই করেননি... আমার মনে হয় এখন ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নেওয়ার সময় এসেছে।"

কিয়েভের প্রতিক্রিয়া

ট্রাম্পের এই মন্তব্যের বিরুদ্ধে ইউক্রেনীয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের নেতৃত্ব কে দেবেন তা নির্ধারণের একমাত্র অধিকার ইউক্রেনের জনগণের। তারা উল্লেখ করেছেন যে, প্রেসিডেন্ট জেলেনস্কির পেছনে দেশের মানুষের পূর্ণ সমর্থন রয়েছে। কিয়েভ একই সঙ্গে বলেছে, মস্কোর যুদ্ধ অর্থনীতি ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে রুশ জ্বালানি স্থাপনায় হামলা চালানো তাদের ন্যায্য ও কৌশলগত অধিকার।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%