প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি মৌসুমে দেশটির শস্য উৎপাদন অত্যন্ত সন্তোষজনক ও উল্লেখযোগ্য হবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মীদের পেশাগত দিবস উপলক্ষে প্রদত্ত এক শুভেচ্ছাবার্তায় তিনি এই তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ‘আপনারা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভূমিকা রাখছেন। এ বছর আবারও শস্যের এক প্রশংসনীয় ফলন পাওয়া যাবে, যেখানে উৎপাদনের পরিমাণ ১০ কোটি (১০০ মিলিয়ন) টনের মাইলফলক উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে যাবে। এছাড়া গোশত, দুধ, ডিম ও অন্যান্য বিভিন্ন পণ্যের উৎপাদনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে’।
পুতিন আরও বলেন, বর্তমান উৎপাদনের হার দেশের অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পুরোপুরি মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি ধরে রাখতে সহায়তা করবে।
তিনি দাবি করেন, বৈরী আবহাওয়া ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি খাত স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে।
সূত্র : তাস ও মস্কো টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন