০৩:১৬ পি.এম
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একত্রে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী করতে না পারলে এগুলো সম্ভব নয়। তিনি বলেন, এর জন্য ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করেছি, যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।
বুধবার সিলেটের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যর মাধ্যমে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, অনেকে সেই বাজেট পছন্দ করেননি। কিছু মানুষ বলেছে যে, সেই বাজেট নাকি চানাচুরের মতো। তিনি বলেন, যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছে।
আরও পড়ুন: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলি
তিনি যোগ করেন, নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।
তারেক রহমান বলেন, মানুষ যতবার ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেছিলেন, যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, তবে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপির সকল শক্তি হল জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগালে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি আরো বলেন, জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিল একটি দল। এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যিনি বিদেশে টাকা পাচার করতে চায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে বুধবার?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন