প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শিবিরে ফের একটি বড় ধরনের ফাটলের জল্পনার মধ্যেই বিস্ফোরক দাবি তুলেছেন দলের রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের কিনতে ১৫ কোটি রুপি করে আগাম দেওয়া হচ্ছে। এ ছাড়া, প্রাইভেট জেটের প্রলোভনও দেওয়া হচ্ছে বলেও সঞ্জয়ের দাবি।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে, সঞ্জয় বলেছেন, ‘মহারাষ্ট্রের সংসদ সদস্যদের কেনার জন্য প্রত্যেককে ১৫ কোটি রুপি করে অগ্রিম দেওয়া হচ্ছে। এ তথ্য অত্যন্ত মর্মান্তিক এবং জঘন্য।’
সঞ্জয় একই সঙ্গে প্রাইভেট জেট দেওয়ার অভিযোগও তুলেছেন। তবে তিনি দাবি করেছেন, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ঐক্যবদ্ধ রয়েছে। তার মতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কেবল তাই নয়, দলের ‘বিদ্রোহী’ এমপিদের পৃথক দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েও মন্তব্য করেন যে, বিদ্রোহী শিবির পর্যাপ্ত সংখ্যা পাবে না।
এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সঞ্জয় বলেন, ‘উদ্ধব ঠাকরেও প্রত্যেক এমপির জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি অর্থ দিয়ে এমপিদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা সফল হবে না। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের একনিষ্ঠ অনুসারী।’
তবে উদ্ধব শিবিরে বিদ্রোহের জল্পনা অথবা গুজব উড়িয়ে দেননি সঞ্জয়। বুধবার সকালে তিনি অভিযোগ করেছেন, তাদের দলের দুই এমপিকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল। বিদ্রোহী এমপিদের উদ্দেশে সঞ্জয় বলেন, ‘ওদের রিকশায় চড়ারও সামর্থ্য ছিল না। কিন্তু ঠাকরে নামটি তাদের ব্যক্তিগত বিমানে ভ্রমণের যোগ্য করে তুলেছে।’
সূত্র: আনন্দবাজার অনলাইন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন