ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন


শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন

চাঁদপুর -২ (মতলব) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সোমবার(৬ জুলাই-২০২৬) সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এই সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিলেটের জকিগঞ্জে বিয়ের এক মাসের মাথায় সড়কে যুবক ফরহাদ আহমদের প্রাণ ঝরল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১২ এম


পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই মুদ্রণের জন্য কোনরূপ কৃত্রিম সংকট ছাড়াই বাজারমূল্যে প্রয়োজনীয় সব কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন দেশের পেপার মিল মালিকরা।

আজ সোমবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় পেপার মিল মালিক ও প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত কয়েক বছরে শেষ সময়ে প্রেস মালিকরা প্রায়ই অভিযোগ করতেন যে তারা সময়মতো কাগজ পাচ্ছেন না অথবা বাজারে কাগজের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম চাওয়া হচ্ছে।

এই সমন্বয়হীনতা ও সিন্ডিকেট দূর করতেই এবার দেশের খ্যাতনামা পেপার মিল মালিকদের ডাকা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে, বাজারে কাগজের দাম বাড়াবেন না এবং নির্ধারিত বাজারমূল্যে সঠিক সময়ে কাগজ সরবরাহ করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমরা সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে বদ্ধপরিকর। দেশের মানসম্মত কাগজে বই ছাপা হবে, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। পেপার মিল মালিকদের এই আশ্বাসের পর এবার মুদ্রণ খাতের প্রেস মালিকদের সাথেও বৈঠক করা হবে। এবার একটি আইনি ফ্রেমওয়ার্কের আওতায় চুক্তি হবে, যা নিশ্চিত করবে কেউ মাঝপথে চুক্তির ব্যত্যয় ঘটাতে পারবে না।‘

ব্রিফিংকালে মন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষের জন্য এনসিটিবি’র মাধ্যমে প্রায় ৩১ কোটি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটির জন্য আনুমানিক ৮০ হাজার মেট্রিক টন কাগজের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, দেশের পেপার মিলগুলোর সক্ষমতা অনুযায়ী এই বিপুল পরিমাণ কাগজ আগামী দুই মাসের মধ্যে সরবরাহ করা সম্ভব। পেপার মিল মালিকরা প্রতি মাসে ন্যূনতম ৫৫ হাজার মেট্রিক টন মানসম্মত কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে অংশ নিয়ে দেশীয় কাগজের গুণগত মান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান, মেঘনা পেপার মিলস লিমিটেডের জিএম মো. ইয়ারুল ইসলাম বিদ্যুৎ, টি কে কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের জিএম মো. মোস্তফা কামাল, বেস পেপারস লিমিটেডের জিএম মো. জব্বার।

এছাড়া, যথাসময়ে বই ছাপানোর কাজ সফল করতে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সুইস কোয়ালিটি পেপার (বিডি)-এর মো. শাখওয়াত হোসেন, ক্রিয়েটিভ পেপার মিলসের পরিচালক মো. ফিরোজ আহমেদ, এথিক্যাল পাল্প অ্যান্ড পেপার মিলসের মাসুদ কামাল রানা, পারটেক্স পেপার মিলসের মো. লুৎফর রহমান প্রমুখ।

পেপার মিল মালিকদের সাথে আলোচনা অব্যাহত রেখে খুব শিগগিরই প্রেস মালিকদের সাথেও বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ইমামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


মুন্সীগঞ্জে ইমামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিনের স্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাত ৮টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী, যিনি তাদের চার বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। নিহতের স্বামী মাওলানা মুহসিন উদ্দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। স্ত্রী আসমা আক্তার এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের আরবি পড়াতেন। প্রায় চার মাস ধরে তারা চার বছরের কন্যাসন্তানসহ ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম জানিয়েছেন, সোমবার বিকেল ৪টার দিকে মাওলানা মুহসিন তাকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে বলেন। মুহসিন জানিয়েছেন, তিনি মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। পরে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি ওড়না কেটে স্ত্রীকে নিচে নামিয়ে পানি দেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান বলে ফোনে জানান।

স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী ঘটনাস্থলে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাদের দলে ২৬ জন মেসি আছে: মিশর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


আমাদের দলে ২৬ জন মেসি আছে: মিশর

বিশ্বকাপের মঞ্চে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আগামীকাল মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে মিশর। কিন্তু মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে ঝড় তুলেছেন মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান। তার একটি মন্তব্য ফুটবল জগতে উত্তাল পরিবেশ সৃষ্টি করেছে।

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি নিয়ে সমগ্র বিশ্ব যখন তটস্থ, তখন ইব্রাহিম হাসান ভিন্ন একটি সুর প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানালেন, মেসিকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। বরং তার দলকে নিয়ে পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম হাসান গর্বের সাথে বলেছেন, তাদের দলে বিশ্বসেরা মোহাম্মদ সালাহ এবং ২৬ জন মেসি আছে।

এই মন্তব্যের উদ্দেশ্য খুব পরিষ্কার। প্রতিপক্ষের সেরা তারকাকে গুরুত্ব না দিয়ে, তারা নিজেদের সামর্থ্য এবং দলগত শক্তির ওপরই ভরসা রাখছেন। মিশরের এই বিশ্বকাপ যাত্রা যেন স্বপ্নের মতো। নিজেদের ইতিহাসের সেরা ফর্মে থাকা দলটি প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর তারা এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে একটি ঐতিহাসিক অঘটনের প্রত্যাশায় আছে।

ইব্রাহিম হাসান জানিয়েছেন, কোচ হোসেন হাসানের নিখুঁত রণকৌশল এবং খেলোয়াড়দের অদম্য জেদই তাদের শক্তির মূল উৎস। ইনজুরি কাটিয়ে ফেরা সালাহ এখন পুরো দলের জন্য প্রেরণা হিসেবে আবির্ভূত হয়েছেন।

কোচিং স্টাফের এই বার্তা মিশরের ড্রেসিংরুমে নতুন আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছে। তারা নিজেদের খেলোয়াড়দের পরিষ্কার জানিয়েছেন, বিশ্বকাপে বারবার সুযোগ আসে না, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। একদিকে আলবিসেলেস্তেদের জয়রথ এবং অন্যদিকে মিশরের অকুতোভয় মানসিকতা; সব মিলিয়ে আগামীকাল দুপুরে আটলান্টায় এক স্নায়ুক্ষয়ী লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা প্রহর গুনছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি ম্যাজিকের কাছে নস্যি ‘কালো জাদুও’, ভোল পাল্টালেন ঘানার সেই তান্ত্রিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ এম


মেসি ম্যাজিকের কাছে নস্যি ‘কালো জাদুও’, ভোল পাল্টালেন ঘানার সেই তান্ত্রিক

বর্তমান ২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক রোমাঞ্চকর ঘটনার মধ্যে এবার সংযোজন হলো এক আধ্যাত্মিক তান্ত্রিকের সুরবদলের গল্প। আর্জেন্টিনার বিদায় সম্পর্কিত নিজের করা এক মস্ত বড় ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পর তিনি এখন উলটো লিওনেল মেসির প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন ঘানার বিখ্যাত তান্ত্রিক নানা কাওয়াকু বোনসাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্ডেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের রেসে টিকে থাকার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই তান্ত্রিকের ভোলবদল নিয়ে হাসির রোল ছড়িয়ে পড়েছে।

ম্যাচটি শুরু হওয়ার মাত্র একাধিক দিন আগে নানা কাওয়াকু বোনসাম দৃঢ় গলায় দাবি জানিয়েছিলেন যে, কেপ ভার্ডের কাছে হেরে যাবে লিওনেল স্কালোনির দল এবং তার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে। তার এই চাঞ্চল্যকর দাবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু মাঠের লড়াইয়ে যখন তার উল্টো ফলাফল হলো, তখন নিজের করা ভুল ভবিষ্যদ্বাণীর পক্ষে সাফাই না গেয়ে সবাইকে অবাক করে দিয়ে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করেন বোনসাম। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমি নানা কাওয়াকু বোনসাম, তোমাকে অনেক ভালোবাসি আমার ভাই মেসি। ‘কোফি ও কোফি’-র সমস্ত শক্তি তোমার সহায় হোক।”

তার এই আকস্মিক পোস্টের পর ফুটবল ভক্তরা তাকে নিয়ে ব্যাপক ট্রল শুরু করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “মেসি তার কালো জাদুও ভেঙে দিয়েছেন” অথবা “ভাই, এবার তান্ত্রিকের পদ থেকে ইস্তফা দাও।”

তবে এই বোনসামের ফুটবল নিয়ে মেতে ওঠার ঘটনা এটি প্রথম নয়। এর আগে গ্রুপ পর্বে ঘানা বনাম ইংল্যান্ড ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, হ্যারি কেইন যাতে গোল করতে না পারেন, সে জন্য তিনি বিশেষ আধ্যাত্মিক আচার পালন করছেন। কাকতালীয়ভাবে ওই ম্যাচটি গোলশূন্য ড্র হলে বোনসাম তখন বেশ উদযাপনও করেছিলেন। কিন্তু এবারের নকআউট ম্যাচে মেসির জাদুর কাছে তার আধ্যাত্মিক শক্তি যে একেবারেই কার্যকর হয়নি, তা এখন স্পষ্ট। অন্যদিকে, সব আলোচনাকে জলাঞ্জলি দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তোলার লক্ষ্যেই ফুটবল মাঠে মনোযোগ ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%